নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাদের নিজস্ব ভাষায়

বাস্তবতায় খেলি

আমাদের নিজস্ব ভাষায়

বাস্তবতার কথা বলি

আমাদের নিজস্ব ভাষায় › বিস্তারিত পোস্টঃ

... হাস্যকর লাগে।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১১

যখন দেখি "আশা, প্রত্যাশা, স্বপ্ন, ভালোলাগা, এমনকি ভালোবাসাকে' মানুষ গলা টিপে হত্যা করে "ভালো থাকার জন্য"। (মই ভেঙ্গে উপরে ওঠার চেষ্টা)



আগে নিজের "ভালো থাকা" ব্যাপারটা বুঝতে হবে নিজেকেই। আসলে মন কি চাই, কিসে আমার তৃপ্তি! আবার কেউ যদি বলেন ভবিষ্যতের কথা তাহলে আমি বলব "বড্ড বোকা"। আমি ভবিষ্যতে বিশ্বাসী নই। বিশ্বাস আমার বর্তমানে, আজকের দিনটিই আমার কাছে সব। অনুমান ছাড়া কেউ কিছুই বলতে পারবেন না ভবিষ্যতকে নিয়ে। বলতে পারবেন কাল এ সময় কি হবে? আপনি কোথায় বা কিভাবে থাকবেন?



তাই যতক্ষণ বেঁচে আছেন, নিজের মত করে বাঁচুন। প্রাধান্য দেন 'ভালোলাগা' কে। ভবিষ্যতে ভালো থাকতে গিয়ে নিজের সুখ গুলো আজ বিসর্জন দিবেন না। অনুমানের ভবিষ্যৎ বেঈমানি করতেই পারে! শুন্যে গচ্ছিত রাখা "আশা, প্রত্যাশা, স্বপ্ন, ভালোলাগা, এমনকি ভালোবাসাকে" সে আর ফিরিয়ে না'ও দিতে পারে।



এত কিছু করে শেষে "ভালো থাকা" আর হল কই? "বেঁচে আছি কি?" -এটাও প্রশ্ন তখন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.