| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা যত্নে থাক আমার... কেন পুরনো বইয়ের পাতায় পেন্সিলের লেখা, কোন ফাঁকা ডায়েরিতে তোমার ছবি। পড়ার টেবিলে আঁচর কেটে লেখা নাম ভালোবাসা।
ভালোবাসা যত্নে থাক মনের মাঝে... কোন চেনা রাস্তায় মধুর স্মৃতি, পুরনো টিশার্ট টাও আজ দামি! ওখানে ভালোবাসার আছে কোমল ছোঁয়া, তোমার লাজুক মুখের শেষ আশ্রয়।
ভালোবাসা যত্নে থাক আনমনে ... কিছু কথা শব্দহীন, অতৃপ্তির মিষ্টি অনুভুতি, তোমার ঘ্রাণ, শুধু একজনেতে সবটুকু স্বাদ, বলা হয়নি অনেক কথা।
ভালোবাসা যত্নে থাক তোমার ... খোপার কাঁটা, নাকের ফুল, হাতের একটা চুরি, ভ্রুর ইশারা, তোমার হারানো চুল। ভালোবাসা তোমার মাঝেই।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২
আমাদের নিজস্ব ভাষায় বলেছেন: এলোমেলো ধ ন্য বা দ দিলাম
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৩
উদাস কিশোর বলেছেন: ভালবাসার কাব্যিক লেখায় ভালোলাগা রইলো ।
শুভেচ্চা. . . .