নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাদের নিজস্ব ভাষায়

বাস্তবতায় খেলি

আমাদের নিজস্ব ভাষায়

বাস্তবতার কথা বলি

আমাদের নিজস্ব ভাষায় › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি একটা ভালোবাসা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

সেই চির চেনা পথ ধরে হাঁটছি। পাশ ফিরে তাকাচ্ছি বারবার, এই তো তুমি পাশে আছো। তোমার এলোমেলো চুল গুলো উড়ছে। ডান হাত দিয়ে খুব শক্ত করে জড়িয়ে রেখেছ আমার বাঁ হাতটা।
চোখের ইশারায় বললাম- "কি ভয় করছে? কেনো বলত? ..."
মাথা নেড়ে বললে- "কই নাতো! ..."

তোমার চাঁপা ভয়টা আমি বুঝি। তুমি প্রায়ই আমার দিকে এভাবে তাকিয়ে থাকো, ভয় পাও আমাদের পথ চলা নিয়ে। ... এখনো যে অনেক দূর যেতে হবে দু'জনে।

সারাটা বিকেল হেঁটে এবার একটু বসবার পালা। সন্ধ্যার লালচে আলোয় তোমার মুখ যেন লজ্জাবতী ফুলকেও হার মানায়। নিশ্চুপ আমরা হাত ধরে বসে আছি একটা পুরনো বাঁশের পুলে, স্বর্গীয় সুখ বুঝি এমনি! কোথা থেকে আসছে হালকা বাতাস, কিচিরমিচির শব্দে পাখিরা ঘরে ফিরছে। বলছি তোমায়- "এসো, মাথা রাখো আমার বুকে ..."।
-------
... এই ভর দুপুরে হঠাৎ ক্ষণিকের ঘুম! খুব চেনা যায়গায় উল্টে পাল্টে দেখা নিজেদের, যেখান শ্বাসপ্রশ্বাসের শব্দটাও খুব পরিচিত। ভয়, কষ্ট, রাগ, অভিমান, দুষ্টমি, হাসি, কান্না, সুখ নিয়ে মিষ্টি একটা ভালোবাসা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: সুখপাঠ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.