| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাকে সত্যিকারের ভালোবাসেন তাকে কি কখনো ঘৃণা করা যায় ? হয়তো তার উপর অভিমান করা যায় , কিন্তু একটা সময় ভালোবাসার স্রোত এসে সকল অভিমান ভাসিয়ে নিয়ে যায় । কিন্তু এই সামান্য অভিমানও কি হয়ে উঠতে পারে ভালোবাসা হারানোর একটি কারণ ?
জোল এবং ক্লেমেন্টাইন একে অপরকে ভালোবাসে । কিন্তু তাদের সম্পর্কে আস্তে আস্তে ভাঙ্গন শুরু হয় এবং একসময় তা এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে ক্লেমেন্টাইন ডাক্তারের কাছে গিয়ে জোলের সমস্ত স্মৃতি মুছে ফেলে । জোল একসময় তা জানতে পারে এবং ক্ষোভে-দুঃখে সেও ওই ডাক্তারের কাছে যায় ক্লেমেন্টাইনের সমস্ত স্মৃতি মুছে ফেলতে । স্মৃতি মুছে ফেলার প্রক্রিয়াটি রাতে ঘুমের ভিতর করা হয় । যে ডাক্তার স্মৃতি মুছার কাজ করেন তিনি নিজের স্মৃতিও মুছে দেন । যাই হোক শুরু হয় জোলের স্মৃতি মুছার প্রক্রিয়া ।
যখন জোলের স্মৃতি মুছার কাজ চলছে তখন জোল বুঝতে পারে সে ক্লেমেন্টাইনকে কি পরিমান ভালোবাসে । জোল আশ্চর্যজনকভাবে তার নিজের মস্তিস্কে প্রবেশ করতে পারে এবং সেখানে সে ক্লেমেন্টাইনকে খুজে পায় । ডাক্তার যেন ক্লেমেন্টাইনকে তার স্মৃতি থেকে মুছতে না পারে সে ক্লেমেন্টাইনকে নিয়ে পালাতে শুরু করে । শুরু হয় এক অদ্ভুত লুকোচুরি খেলা ।
ক্লেমেন্টাইন জোলকে বিভিন্ন বুদ্ধি দেয় যেন ডাক্তার কোনোভাবেই ক্লেমেন্টাইনকে তার স্মৃতি থেকে মুছতে না পারে । সে ক্লেমেন্টাইনকে নিয়ে তার স্মৃতির বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়ায় । এদিক দিয়ে স্মৃতি মুছতে গিয়ে ডাক্তার বিভ্রান্ত হয়ে যায় । কিন্তু একটা সময় ধীরে ধীরে ঠিকই ক্লেমাইন্টাইনের স্মৃতি জোলের মস্তিষ্ক থেকে সে মুছে ফেলে । এদিক দিয়ে জোল দেখে সে ক্লেমেন্টাইনকে নিয়ে যেখানেই যাক না কেন , একটা সময় ঠিকই ক্লেমেন্টাইন গায়েব হয়ে যাচ্ছে । সে মাঝে মাঝে চেষ্টা করে ঘুম থেকে জেগে উঠার , কিন্তু তা সম্ভব হয়না । একটা সময় সে বুঝতে পারে এই লুকোচুরি খেলার কোন অর্থ নেই । সে আর ক্লেমেন্টাইন একে অপরকে কথা দেয় তাদের আবার দেখা হবে ।
শেষ পর্যন্ত কি হয় ? দুই স্মৃতিহারা প্রেমিক-প্রেমিকা কি খুঁজে পায় একে অপরকে ? পারে কি তাদের দেওয়া কথা রাখতে ? নাকি একে অপরের কাছে অচেনাই রয়ে যায় ।
জানতে হলে দেখুন মুভি "Eternal Sunshine of the Spotless Mind" ।
imdb : View this link
trailer :
download link : View this link
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১২
নিয়নের ঝিঁঝিঁপোকা বলেছেন: আসলেই অন্যরকম !!!
২|
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ধর্যনিয়ে পড়লাম। এবার ডাইনলোড করব।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৩
নিয়নের ঝিঁঝিঁপোকা বলেছেন: ধৈর্য নিয়ে পড়েছেন বলে ধন্যবাদ । এবার দেখে ফেলুন , নিরাশ হবেন না ।
৩|
২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৫
এনামুল রেজা বলেছেন: আপনার দেয়া সিনোপসিস পড়ে তো মনে হচ্ছে এখনই বসে যাই মুভিটা দেখতে!
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৫
নিয়নের ঝিঁঝিঁপোকা বলেছেন: সম্ভব হলে এখনই দেখে ফেলুন , মজা পাবেন ।
৪|
২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫০
জন কার্টার বলেছেন: নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ধর্যনিয়ে পড়লাম। এবার ডাইনলোড করব।
এই টুকু একটা পোস্ট তাও আবার ধৈর্য্য নিয়া পড়েছেন । মজা পাইলাম ভাই জানের কথা শুনে ।
দেখবো বলে ইচ্ছা পোষণ করেছি ।
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৬
নিয়নের ঝিঁঝিঁপোকা বলেছেন: ধন্যবাদ ।
৫|
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৬
ইসতিয়াক অয়ন বলেছেন: অসাধারন একটা মুভি !!
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৬
নিয়নের ঝিঁঝিঁপোকা বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৮
শুঁটকি মাছ বলেছেন: মুভিটা দেখছিলাম!!!!!
অন্যরকম একটা মুভি!