নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাবলিক

আমি পাবলিক › বিস্তারিত পোস্টঃ

নীলিমা

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

রূপালী চাঁদ, যেন কোন ফাঁদ

অসীম শূন্যের বুকে,

তার দুটি চোখ, দেখে অপলক

মদির নেশা লেগে আছে চোখে ।



সুবাস ভেসে আসে, মৃদুমন্দ বাতাসে

এলোমেলো করে দেয় চিন্তাধারা,

ফুলের গন্ধ, নাকি ঘামের গন্ধ

বুঝতে না পেরে হয়ে যায় দিশেহারা ।



হঠাত্‍ নিঃশ্বাসের শব্দ, করে দেয় স্তব্ধ

মনে যেন কী জাগছে হায় !

ব্যাকুল হ্নদয়, করছে সংশয়

কিছু আছে কী, কিছু নাই ।



তবুও নেশার ঘোরে, অতি ধিরেধিরে

একবার পিছনে তাকায়,

রক্তিম অধর, কাঁপে থর থর

মনে জাগে পরিচিত ভয় ।



আর ভয় নাই, অদম্য কামনায়

কামনায় যে নিষিদ্ধতা নাই,

অধর যদি, হয় বিষের নদী

তবুও চুমুকে চুমুকে নিঃশেষ হতে চায় সবাই ।



হায় ! এ যে শুধু মায়া, গড়েছে কায়া

বেদনা ছাড়া কিছু না,

ও দুঃখের নীলাকান্ত, আশার প্রান্ত

ওর নাম-ই যে নীলিমা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.