| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদা জিয়া সংবাদ সম্মেলনে যা পড়ে শুনালেন তা শুধু হতাশা জনক নয়ই, উদ্বেগ জনকও বটে। তার লিখিত বক্তব্যের সার সংক্ষেপ করলে যা দাঁড়ায় তা সাধারণ দেশবাসীর সাথে বিএপির সমর্থকদেরও হতাশ করেছে। তিনি যাকে 'গণহত্যা' বলেছেন সত্যিই কি তা গণহত্যা?বিভিন্ন স্থানে জামাত-পুলিশ সংঘর্ষে জামাত শিবিরের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।দেশের বিভিন্ন স্থানে জামাত-শিবির কর্তৃক সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা ও লুটপাট করেছে। ভেঙ্গেছে মন্দির সহ ধর্মীয় উপাসনালয়। সে ব্যাপারে কিছু না বলে তিনি এটিকে সরকারের কাজ বলে হামলাকারীদের উস্কে দিয়েছেন। আবার যুদ্ধাপরাধীদের বিচার চাই বলে জামাত শিবিরকে সমর্থন দিচ্ছেন, এসএসসি পরীক্ষার মধ্যে হরতালের ঘোষনা দিয়েছেন। যদিও ৩, ৪ মার্চ জামাত ইতিমধ্যে হরতালের ঘোষনা দিয়েছেন। তাই খালেদার বক্তব্যে তার উদ্দেশ্য সম্পর্কে দেশবাসী সন্দিহান।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৭
পাগলামামা বলেছেন: বিরোধীদলের ভূমিকা আরো দায়িত্বশীল হওয়া উচিত নয় কী?
২|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২০
মুহসিন বলেছেন: আজ দেশ বিরাট সমস্যার সম্মুখীন। আমরা কি এই দ্বিধাবিভক্তির পরিবর্তে সর্বক্ষেত্রে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারিনা?
হরতাল নয়, পুলিশের প্রতি ইটপাটকেল নয়, বা বিচারবহির্ভূতভাবে গুলিও নয়, অপরাধী যেই হোক, সমর্থনকারী যেই হোক, পরিস্থিতি কি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করা যায়না?
দেশের স্বার্থেই আমাদের সংযত হওয়া প্রয়োজন। সকল পক্ষেরই। শান্তি বা উন্নয়ন শুধু মুখের বুলি নয়, প্রয়োজন দৃঢ়তার সাথে সংযম প্রদর্শন করে তা প্রতিষ্ঠা করার। উন্নত দেশগুলি কি এক্ষেত্রে আমাদের দৃষ্টান্ত হতে পারেনা?
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৯
পাগলামামা বলেছেন: সহমত, ধন্যবাদ।
৩|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৪
নিলিমা আকতার বলেছেন: আমার ব্লগে স্বাগতম
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
পাগলামামা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৪
তন্দ্রামোহ বলেছেন: আমার কাছে মনে হচ্ছে গণহত্যার চেয়েও নিকৃষ্ট খেলায় মেতে উঠেছে সরকার।