নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা আমি সঠিক বলে মনে করি তাই বলি, অন্যের তা ভাল নাও লাগতে পারে।

পাগলামামা

পাগলামামা › বিস্তারিত পোস্টঃ

দেশকে আসন্ন গৃহযুদ্ধ থেকে বাঁচাতে ঐক্যের বিকল্প নাই

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

দেশকে এক ভয়াবহ গৃহযুদ্ধ হতে বাঁচাতে এই মুহুর্তে জাতিয় ঐক্যের বিকল্প নেই। এটি যদি আমাদের প্রধানমন্ত্রী ও মাননীয় বিরোধী দলীয় নেত্রী বুঝতে পারেন তাহলে জাতি রক্ষা পাবে এক ভয়াবহ পরিস্থিতি থেকে। আর যদি তাঁরা না বুঝার ভান করেন তাহলেই সাধারণ মানুষকে এক কঠিন পরিনতি ভরণ করতে হবে। গত দু/তিন দিনে সারাদেশে যা ঘটছে/ঘটছে তা ঐতিপূর্বের সকল বর্বরতাকে হার মানাচ্ছে।সারা দেশের সাধারণ মানুষ আতংকের মধ্যে দিন যাপন করছেন।দুনেত্রি যদি একটুও জনগণ ও দেশের মঙ্গলের কথা ভাবেন, তবে নিজেদের মধ্যে কাঁদা ছোঁড়াছোঁড়ি না করে উচিত ঐক্যমত্যে পৌঁছা। এ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারন সাধারণ জনগনের জানমাল রক্ষার দায়িত্ব প্রথমে বর্তায় সরকারের, এ ক্ষেত্রে বিরোধী দলের ভুমিকাও হওয়া উচিত যথেষ্ট দায়িত্ব শীল। আশাকরি আমাদের নেত্রীদ্বয় এক প্লাটফরমে আসবেন আমরা সে প্রতিক্ষায় বসে আছি। আর তা নাহলে একদিন হয়তো যুদ্ধাপরাধীদের মতো বর্তমান নেতৃত্বকে তাদের ব্যর্থতার জন্য জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

নায়করাজ বলেছেন: জাতীয় ঐক্যের নামে জামাত শিবিরের রাজনীতি চলবে না। রাজাকারদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

পাগলামামা বলেছেন: জাতীয় ঐক্যের মানে অবশ্যই জামাতকে বৈধতা দেয়া নয়।বরং জামাতের সহিংসতা বন্ধ/তাদের রাজনীতি বন্ধে সকলের ঐক্য প্রয়োজন।

২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

মিজু মোহম্মাদ বলেছেন: সেনা অফিসার হত্যার দায়ে লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সাধারণ মানুষ হত্যার দায়ে পুলিশের নাম পরিবর্তন করতে হবে। আর দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য উন্মাদদের পাগলা গারদে পাঠাতে হবে।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০১

পাগলামামা বলেছেন: পুলিশের উপর হামলা চালিয়ে যারা তাদের হত্যা করছে তাদেরকে সাধারণ মানুষ বলছেন?পুলিশের কি আত্নরক্ষার অধিকার নাই। কারা নৈরাজ্য সৃষ্টি করছে ভাবুনতো।

৩| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: দরকার জাতীয় এক্য ও শান্তি
গুলি সমাধান নয় , জামাতের কয়েক লক্ষ মানুষ কে টাণ্ডা মাথায়
গুলি করে হত্তা এটা কোন সভ্য জাতীর কাজ নয় , বরং জাতীয় শক্তি
বুঝায় দেশের সব মহলের সংশ্লিষ্ট সমঝোতা ও সহযোগিতা এক্য এবং
আলোচনার টেবিলে বসে এর সমাধান । অদের এভাবে হত্তা করা হলে
ওরা কি বসে থাকে ওরাও মারে , ফলে সাধারন জনগন নারি , শিশু
কেউ সহিংসতা থেকে রেহাই পায়না ।

আমরা সহিংসতা চাইনা
আমরা গৃহযুদ্ধ চাইনা
আমাদের পুতুল সাজিয়ে রাজনীতির ঘৃণ্য চক্রান্ত হোক তা চাই না
আমরা দেশের ও মানুষের শান্তি চাই

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৬

পাগলামামা বলেছেন: আপনার সাথে সহমত। হত্যা কখনো কোন সমস্যা সমাধান হতে পারেনা। আমরা দেশের শান্তি চাই।

৪| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

িলপু_িসলেট বলেছেন: Dhormer upore agat ale beche teke lab ki ;(

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

পাগলামামা বলেছেন: Onnr Drarmer proti jar chardha nai cha khokono nez dharmo kao balo bashta para na. DHONNADAD

৫| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

িলপু_িসলেট বলেছেন: Dhormer upore agat ale beche teke lab ki ;(

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

পাগলামামা বলেছেন: Onnr Drarmer proti jar chardha nai cha khokono nez dharmo kao balo bashta para na. DHONNADAD

৬| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

আখিলিস বলেছেন: জাতীয় ঐক্য মানে কি? জামাত-শিবিরের সাথে আলোচনায় বসা ? জামাত-শিবিরের কুত্তাগুলা সাধারণ মানুষ এবং পুলিশের উপর আক্রমন করছে, স্বাভাবিক ভাবেই পুলিশ তার প্রতিরোধ করবেই। সন্ত্রাসীদের ব্যাপারে জাতীয় ঐক্যের কি আছে? জবাব একটাই - গুলি, কোনও ছাড় নয় ।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

পাগলামামা বলেছেন: একাত্তরে কী আমরা স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য করে ছিলাম? তাহলে জামাতের সাথে এখন ঐক্যের কোন প্রশ্নই আসেনা। তাদের সন্ত্রাসী কর্মকান্ড থেকে দেশকে/দেশের সাধারণ জনগনের জানমাল রক্ষার জন্যই প্রয়োজন মতৈক্যের। ধন্যবাদ,ভাল থাকবেন।

৭| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

আধিভৌতিক বলেছেন: খুব ভালো লাগছে, দেরিতে হলেও সবার আস্তে আস্তে বোধোদয় হচ্ছে। কয়েকদিন আগেও এই মতের অনুসরণ করার লোক হারিকেন দিয়ে খুজতে হচ্ছিল। এই সহিংসতা, এই জাতীয় দুর্যোগ আমাদের সবাইকে আবার একতাবদ্ধ করুক।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

পাগলামামা বলেছেন: সংকটেইতো মানুষ সহযোগিতার হাত বাড়ায়।জাতীয় সংকটে জাতীয় ঐক্যের প্রয়োজন। ধন্যবাদ।

৮| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

রওনক বলেছেন: সরকার এবং বিরোধীদল উভয়ার প্রতি অনুরোধ, "দয়া করে দেশে গৃহ-যুদ্ধ আরম্ভ করবেন না।" অনেক হয়েছে, আসুন সবাই দেশটাকে নিজের বলে ভাবতে শিখি।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

পাগলামামা বলেছেন: সহমত, ধন্যবাদ।

৯| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

রিমন রনবীর বলেছেন: জাতীয় ঐক্য কার সাথে গড়বে প্রধানমন্ত্রী? বিএনপির সাথে? বিএনপি তো যুদ্ধাপরাধীদে জামাত শিবিরের পক্ষেই। দেশের সাধারন মানুষের সাথে? সাধারন মানুষ তো ঐক্যবদ্ধ আছেই শাহবাগে।
আর যদি জামাত শিবিরের সাথে আলোচনায় বসার কথা বুঝাতে আসেন তাইলেবলেন। মুড চেঞ্জ করতে হবে।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৯

পাগলামামা বলেছেন: ভাইরে একবার আসুন না নোয়াখালীতে অথবা চট্টগ্রামের সেই হিন্দু পরিবার গুলোর অবস্থা দেখে যান। অথবা সেই পরিবারগুলোর কথা ভাবুন যা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়েছে অথবা ভাবুনতো সেইসব পুলিশ সদস্যদের কথা যারা জিবন দিয়েছে কিছু উশৃংখল সন্ত্রাসীর হাতে। জামাতে সাথে ঐক্য কখনো হতেই পারেনা। কিন্তু বাকিরা এমন সংকটেও কী চুপি করে থাকবেন।
শাহবাগের তরুন প্রজন্মর কাছে আবেদন

১০| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০২

রিমন রনবীর বলেছেন: তা জাতীয় ঐক্যা কাদের মধ্যে হবে সেটা বলবেন না?

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

পাগলামামা বলেছেন: শাহবাগের ঐক্যবদ্ধ আছে? ঠিক আছে এটি ছড়িয়ে দিতে হবে সারা দেশে। প্রতিরোধ শুধু শাহবাগেনা সারা দেশেই গড়ে তুলতে হবে। রাজনৈতিকদল গুলোর সদিচ্ছা তা আরো বেগবান করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.