| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দেখেছি,
আমি দেখেছি মুগ্ধ হয়ে
তোমার অপরূপ সৌন্দর্য
আমি দেখছি তোমার তিলে তিলে
ধ্বংস হওয়া
আমি শুনেছি,
আমি শুনেছি তোমার সেই
সন্তানদের কথা
যারা তোমায় ভালবেসে ,
তোমায় রক্ষা করতে
হাসি মুখে জীবন দিয়েছে ।
এখন কোথায় তোমার সেই
সন্তানেরা ??
এখন কি কেউ নাই ??
কেউ কি বাসে না ভাল তোমায়
সবাই কি ভুলে গেছে তাদের মা কে ??
কেন তোমায় তারা ধ্বংস করছে ?
কেন নাই তাদের মনে তোমার জন্য ভালবাসা ?
ও আমার সোনার বাংলা !!
কেন এখন কেউ মন থেকে বলে না
“ আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি ”
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
জাকারিয়া মুবিন বলেছেন: সুন্দর কবিতা।
++
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪
আশিকুর রহমান অমিত বলেছেন: কেন এখন কেউ মন থেকে বলে না

“ আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
সুন্দর