| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগল কবি
আমি এক পাগল কবি পাগলামীতে কাব্য গড়ি, এ কুল ও কুল দু'কুল ছেড়ে মাঝ দড়িয়ায় ভাসাই তরী।
এক ফোঁটা জল পড়লো ঝরে টুপ,
ঝাপসা দু'চোখ দৃষ্টি ভরা জলে,
এক নদী জল তাও জমা নিশ্চুপ
নিথর জমাট মনের গহীন তলে।
বাষ্প বুঝি উত্তাপে হয় জল,
জল জমে দূর আঁধার কালো মেঘে,
কোন দূরে ঝড় আঘাতে নিস্ফল
আঁছড়ে পড়ে ক্ষুব্ধ তুমুল বেগে।
এক ফোঁটা জল থমকে অণুক্ষণ
চোখের পাতায় থিরথিরিয়ে কাঁপে,
জগৎ ভাঙ্গার প্রলয় অনুরণ
চোখের জলের সুক্ষ্ণ পরিমাপে।
এক ফোঁটা এই চোখের জলে আর
থৈ মিলে না, সব ডুবে তার তলে,
মনের জগৎ সব ভেঙ্গে চুরমার
থেকে থেকে ঝরে চোখের জলে।
(রচনাকালঃ ৩১ মে ২০১৩ ইং)
ইতিপূর্বে বাংলা-কবিতায় প্রকাশিত
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২
পাগল কবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ![]()
২|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৩
কলমের কালি শেষ বলেছেন: ভালো হয়েছে । ভালো লাগলো ।..![]()
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২
পাগল কবি বলেছেন: ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৭
তৌফিক মাসুদ বলেছেন: দারুন লেখা।
যেখানেই থাকুন শুভকামনা জানবেন।