| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগল কবি
আমি এক পাগল কবি পাগলামীতে কাব্য গড়ি, এ কুল ও কুল দু'কুল ছেড়ে মাঝ দড়িয়ায় ভাসাই তরী।
ক্ষণিকের মোহ যদি টেনে নেয় দূরে
সীমানার পটে আঁকা আলেয়ার পথে,
সময়ের শেষে তাই আঁধারের সুরে
হাহাকার তুলে যায় হৃদয়ের ক্ষতে।
অপলক চোখে থাকে নিরাশার ভাষা,
মানে সব থেমে যায় শুণ্যের পারে,
তিলে তিলে গড়ে তোলা আশা ভালবাসা
প্রাণহীন পড়ে থাকে জমাট আঁধারে।
অলীক স্বপ্নে গাঁথা মিথ্যের জালে
মন কেন জেনেশুনে বাধা পড়ে তবু?
কেন মন নাচে সেই স্বপ্নের তালে?
অবুঝ প্রেমিক মন বুঝে না তা কভু।
প্রেম চায় দিতে তার সব ভালবাসা,
আঘাতের মাঝে তাই বেঁচে থাকে আশা।
(রচনাকালঃ ৭ নভেম্বর ২০১৩ ইং)
ইতিপূর্বে বাংলা-কবিতায় প্রকাশিত
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩
পাগল কবি বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। ![]()
২|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮
কলমের কালি শেষ বলেছেন: চরণগুলো ভালো লাগলো ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫০
পাগল কবি বলেছেন: ধন্যবাদ কলমের কালি ![]()
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৩
পাগল কবি বলেছেন: কলমের কালি শেষ
তাই তো আছেন বেশ
লেখালেখি করে সব বন্ধ,
যতো বেশি লেখবেন
ততো বেশি দেখবেন
বেড়ে যায় হৃদয়ের দ্বন্দ।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখা ।