নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিক্ষিপ্ত কিছুভাবনা

পাগল কবি

পাগল কবি

আমি এক পাগল কবি পাগলামীতে কাব্য গড়ি, এ কুল ও কুল দু'কুল ছেড়ে মাঝ দড়িয়ায় ভাসাই তরী।

পাগল কবি › বিস্তারিত পোস্টঃ

উল্টো ছড়া

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৪

যা কিছু বলতে গেলে

ছন্দ খেলে,

দ্বন্দ খেলে ছন্দ জুড়ে,

সে লেখা লিখবো নাকি?

সময় ফাঁকি

দিয়েই লেখি কাগজ ভরে।

সে লেখার হয়তো মানে

থাকবে না,

সব উল্টে হবে উল্টো ছড়া,

সে লেখার কথার টানে

অর্থবিহীন

থাকবে শুধুই ভাঙ্গা-গড়া।

ঢেউয়ে যে ছন্দ খেলে,

লেখাতেও খেলবে যে ঢেউ

উথাল-পাথাল আপন তালে,

সে ঢেউয়ে নাও ভাসাবো,

দুলবে সে নাও

লাগলে হাওয়া মনের পালে।

দোলাতেই দুলবো আমি,

দুলবে জগত

প্রলয় নেশার মাতাল ঘোরে।

মানে তার খুঁজবো না আর,

বুঝবো না আর

হিসেব মেলায় কেমন করে।

সে হিসাব বেহিসাবের

খাতায় রবে,

প্রাপ্তি হবে শুন্য পুরো,

নতুনের হিসেব নিয়ে

নতুন করে

আবার তবে করবো শুরু।





(রচনাকালঃ ৩ জুন ২০১১ ইং)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.