নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাখীর ছানা

পাখীর ছানা

চুনোপুটি

পাখীর ছানা › বিস্তারিত পোস্টঃ

নেতাদের হালচাল

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

নেতাদের হালচাল ডামাঢোলে ডঙকা,

ফাকা বুলি হাকডাক চেনে শুধু তনকা।



যদি পড়ে অজগায়ে কঠিন কহর,

তামাশা দেখিতে আসে ফেলিয়া শহর।

সংগে লয়ে সরকারি গাড়ীর বহর,

পার্কিং হবে কোথা নাহিকো ঠাহর।



চামচেরা চাদা চেয়ে করে তোলপাড়,

বরমালা দিতে হবে নেতা যে উদার।

দেশ সেবার এহি চল, এহি গরবর,

নেতা ত্রাণ দিবে কি, তারি লাগে বর।



ত্রাণের আশায় নিকুচি, বুক কাপে থর,

যা আছে তা থাকে কিনা এহি বড় ডর।

কার মনে কি যে ব্যথা, কে আছে কাতর,

কে শুনিবে সেই কথা, কে রাখে খবর?



শুনিতে সে আসে নাই, বলে গরগর,

খান দশেক ভাষন আর বুলি বিস্তর,

হয়ে আসে নেতাজীর ফিরিবার তর।





দেশের সেবার নামে নানা বায়নাক্কা,

নিজের ব্যাপার হলে মারে ছয় ছক্কা।



তাই বলি যদি দেখ নেতা নামের আগাছাটা,

আর দেখো চামচের নেতাদের পা চাটা,

খুলে তার কাছাটা, লাথি মেরে লাল করো পাছাটা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

আমি বাঁধনহারা বলেছেন:


নেতারা দিবসে বলে মিষ্টি কথা
আর রাতে জ্বালায় মরণ-চিতা।

ভালো লাগল:+++++++++++++++




ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২

পাখীর ছানা বলেছেন: ধন্যবাদ, "আমি বাঁধনহারা" কে আপনার মন্তব্যের জন্য। আপনার কথা নিশ্চয় মনে থাকবে। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.