নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাখীর ছানা

পাখীর ছানা

চুনোপুটি

পাখীর ছানা › বিস্তারিত পোস্টঃ

আবোল তাবোল

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

আবোল তাবোল

মোঃ আব্দুল মালেক

বুধবার, ১৭ই আশ্বিন, ১৪২০, ২রা অক্টোবর ২০১৩।





পেঁচী বুড়ীর মেনী বিড়াল,

ভয়ে কাঁপে, ডাকলে শিয়াল।

খাচার পোষা তোতা পাখী,

সেটাও দেখি উঠছে ডাকি।

কুকুর খেয়ে খেজুরে গুড়,

বিষম খেয়ে তুলছে ঢেকুর।

সন্ধ্যা নভো হচ্ছে লাল,

নাচছে ময়ূর তাল বেতাল।

বাঁশ বাগানের বানর ছা,

খাচ্ছে ধরে মাকড়সা।

বৃষ্টি পড়ায় কোলা ব্যাঙ

ডাকছে ঘেগর ঘ্যানর ঘ্যাঙ।

কাদা জলে কৈ এর ঝাক,

ডাঙ্গায় উঠে যাচ্ছে যাক।

তাঁতীর টানে ছটাং ছট,

মাকুর শব্দ ঘটাং ঘট।

ঝড়ের মধ্যে বকের ছা,

ভাঙ্গা বাসায় কোণঠাসা।

ভূমিকম্পে লোকে ঢের,

একবার উঠে পড়ছে ফের।

আমার পাচ্ছে বেজায় হাসি,

হাসতে গেলে বড্ড কাশি।

একি হল বিষম জ্বালা,

আবোল তাবোল রেখে পালা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৬

কামরাজ বলেছেন: খুব ভালো লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.