নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির সিক্ত পল্লব

শিশির সিক্ত পল্লব › বিস্তারিত পোস্টঃ

হারানো বাংলা

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮





রাতের আধার চিরে

যখন গুটি কয়েক পাখি ডেকে যায় দুরে

আমার ঘুম ভেঙে যায়

উৎকন্ঠিত মন বাইরে বের হতে চায়।



আমি দেখতে চাই

আমি আমার সেই গ্রাম বাংলাকে পেতে চাই।

যেখানে রাতের আধারে মিশে আছে চাদের হাসি

জোনাকির টিপ টিপ আলো রাশি রাশি ।



দক্ষিনা হাওয়ায় ভেসে আসা হূতুম পেচার চিৎকার

আর ঐ উদাস আকাশের ঝিলিমিলি তারার বাহার ।

আমি খুজি ফিরি সেই বয়ে যাওয়া ছোট্ট নদী

যেখানে রাতের আধারে বেয়েছি ছোট্ট তরি ।



তবু পাইনা, কিছুই দেখিনা আমি

তাই নীরবে অভিমানে কেদে বুক ভাসাই আমি ।

আমি যে আজ বদলে যাওয়া গ্রাম বাংলায় দাড়িয়ে

এখানে সেই স্রোতধারা ছোট্ট নদীটা চলেনা বয়ে।



নদীর বুকের রক্ত চুষে গড়ে উঠেছে নব সভ্যতা

ছোট্ট মাটির ঘরগুলোর উপর সুউচ্চ অট্টালিকা ।

নব সভ্যতার আগ্রাসনে বিদ্ধ:স্ত আমার গ্রাম বাংলা

সহজ সরল মানুষের বদলে সভ্যরূপী অসভ্যদের মেলা।



আজ আমি রাতে শৃগালের ডাক শুনিনা

সেই প্রিয় হূতুম পেচার ডাক আর শুনিনা

তবে আমি শুনি,

আজ আমি সভ্য শৃগালের ডাক শুনি

হূতুম পেচাদের ঘুরতে দেখি রাতের আধারে

জোনাক জ্বলা আধার, আজ যেন আমায় মুছড়ে মারে ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:০০

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ লিখেছেন ++++++

ব্লগে স্বাগতম :)

২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫

শিশির সিক্ত পল্লব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.