নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির সিক্ত পল্লব

শিশির সিক্ত পল্লব › বিস্তারিত পোস্টঃ

খুঁজে ফিরি তোমায়

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৮

শেষ রজনীর নিঃস্তদ্ধতায়

আমি এখনো খুঁজে ফিরি তারায় তারায়

মা গো কেমন আছ?

এখনো কি রাত জেগে বসে আছ

ঐ মেঘদের অন্তরালে?

আমার কথা কি ভাবছ নির্জন বিরলে ?

তারাদের সাথে মিশে

কোন উজ্জ্বল তারা হয়ে আকাশে।

ভাল করে দেখতো মা

তোমার খোকার চোখের কোনে কতই অশ্রুকণা।

একের পর এক ঝরে পড়ছে নীরবে

শুধু তোমার কথা ভেবে।

তোমার জন্য আজ ব্যাকুল প্রায়

দেহ-মন ক্রন্দন চায়।

আমি কাঁদতে চাই, মাগো, কাঁদতে চাই

এক সাগর অশ্রু ফেলে তোমাকে ভুলতে চাই।

তবু যে পারিনা আমি

যেন প্রতিটি শিরাতে শিরাতে আছ তুমি।

আমার অস্তিত্বে আছ

আমার শয়নে-স্বপনে আছ,

আছ আমার প্রতিটি রক্ত কণায়

যেন আমার মাঝেই দেখি তোমায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.