| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পান বাবা জর্দ্দা
ভুমিকা : পান বাবা জর্দ্দা ২০০৯ সালের মাঝামাঝিতে তাঁহার কিছু বন্ধুমহল কর্তৃক প্রভাবিত হইয়া তাঁহার জীবনের প্রথম জুকারের তৈরী বায়স্কোপে (ফেসবুক) আইডি খুলেন । সেই থাকিয়া বায়স্কোপের নেশা বাবাকে এর অলিগলি চিনাইয়াছে । আঁধার ও আলোক মিশ্রিত পথ ধরিয়া কত রকম মানুষের সহিত যে পরিচিত হইয়াছে এই নীল-সাদা পর্দার সুবাদে তাঁহার ইয়ত্তা নাই। হাতে গোনা গুটি কয়েক লেখকের চরম ভক্ত ছিলেন বাবা যদিও ব্যঙ্গের ছাতার মতন এখন অনেক লেখকেরই আগমন ঘটিয়াছে। এইটার যেমন আশার দিক রহিয়াছে তেমনি আছে নিরাশারও। আশার দিক চিন্তা করিয়া, নিরাশাকে ক্রসফায়ার ও বাবার গুরুজিবর্গের অনুপ্রেরণার নিভন্ত কাঠি হইয়া লেখালেখি শুরু করেন পান বাবা জর্দ্দা... বায়স্কোপের হিরো হইবার উদ্দেশ্যে নহে বরং তাঁহার নিজস্ব স্বকীয়তাকে সবার সাথে ভাগাভাগির সুখ সঞ্চার করিবার লক্ষ্যে পূরণের । যদিও বাবার লেখালেখির খুব একটা অভ্যেস নেই । নামকরণ ও জন্ম : "পান বাবা হইতে পারি কিন্তুক পান ক্ষর নহে" বাবার নামটি দেখিয়া আঁৎকি উঠিয়া সরাসরি ইনবক্সে পোক মারিয়া পানওয়ালা কিংবা পান দোকানি বানাইয়া দেন অনেকে, -বাবা একটা পান দেন্তো...! -জর্দ্দা কড়া কইরা এক্টা পান দে মামু...?! -এক্টা মিষ্টি পান হপে...?! বাবা বিচলিত নহে বরং তাঁহাদের উদ্দেশ্যেই আজকের এই লেখা । 'পান বাবা জর্দ্দা' নামকরণের একটা ছোট্ট গল্প আছে । একথা অনস্বীকার্য যে, বাবা পুর্বে প্রচুর পরিমানে পান ভক্ষণ করিতেন । একদা এক রজনীতে বাবা তাঁহার পরম দুই জিক্রি দোস্তের সহিত রাত্রি যাপন করিবার সিদ্ধান্ত নেন। নির্ঘুম সেই রজনীতে দোস্তদ্বয় বাবারে পান ছাড়িয়া দিবার জন্য রিমান্ড মঞ্জুর করে । প্রবল যুক্তিতর্ক সমৃদ্ধ সেই রিমান্ডেতে দোস্তদ্বয়ের প্রবল চাপের মুখে বাবা এক সময় এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে, তিনি আর কখনোই পান ভক্ষন করিবেন না । দোস্তদ্বয় বাবাকে পরম ভালবাসে কিনা ।।। এর ঠিক পরের দিবসে -২২শে আগস্ট ২০১৩ 'পান বাবা জর্দ্দা' নামটি জুকারের বায়স্কোপে নতুন করে যুক্ত হয় । এই দিনটাই বাবার জন্মলগ্ন ।।। নামের ব্যাখ্যা : বাবার নাম দেখিয়া মনে হইতেই পারে যে, বাবা সকলকে পান ভক্ষণ করিবার জইন্য প্রেরনা যোগায় ! কিন্তু বাবা কাহকেই পান ভক্ষণ করিতে উদ্বুদ্ধ করিতেছেন না বরং এই নামটি দিয়ে একটা কথা পরিস্কার ভাবে বলিতে চাহেন যে, "পানের সাথে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের একটা ঘনিষ্ট সম্পর্ক রহিয়াছে। পানের সাথে জর্দ্দা খাওয়া শরীরের জইন্য যেমন মারাত্মক ক্ষতিকর! তেমনি আমাদের সমাজেও ঘনিষ্ঠ হইয়া কিছু কু-মতবাদ, কু-আদর্শ ও অমানুষ সম্পর্কযুক্ত রহিয়াছে। যাহারা সমাজের জইন্য কেবল ক্ষতিই নহে বরং এদের জইন্য নেমে আসিতে পারে মহাবিপর্যয়!!! আর তাই ইহাদিগকে Shift Delete Enter মারিতেই 'পান বাবা জর্দ্দা' র ক্ষুদ্র প্রয়াস... ।
রাত তখন ২টা । ফোনের শব্দে ঘুমটা ভেঙ্গে গেল । স্ক্রীনে লক্ষ্য করলাম বাবার ফোন ।
-- একটু বাইরে যেতে পারবি?
- কেন আব্বু?
-- আমার মোবাইলে টাকা রিচার্জ করা জরুরী । পারলে ম্যানেজ কর । ট্যুত...!
প্রতিত্তরের অপেক্ষা না করেই লাইনটা কেটে দিলেন । অবাক হলাম । রাত দশটার পর কখনো বাবা ফোন করেন না । বুঝলাম হয়তো অনেক বেশীই দরকার । কিন্তু উনিতো জানেন আমি কতটা ঘুম কাতুরে । এও জানেন এত রাতে রিচার্জের যে দোকানটা খোলা থাকে তা আমার বাসা থেকে দুই কিলো দূরে ।। কানে হেডফোন লাগিয়ে হাটা ধরলাম । লক্ষ্য রিচার্জের দোকান । রিচার্জ করলাম ।।
সকালে ঘুম থেকে উঠলাম । ফেসবুকে লগিন... | ইনবক্সে বাবার চোট্ট একটা ম্যাসেজ চোখে পড়লো...
""একদিন বলেছিলি কোন এক বাবা দিবসে আমাকে সন্তুষ্ট করবি । সে সুযোগটা কখনো পাসনি । আজ তোর অজান্তেই সুযোগটা পেয়ে গেলি । কারন আজ আমি তৃপ্ত । রাতে আমার রিচার্জটা মোটেও দরকার ছিলনা । শুধু দেখলাম আমার ঘুমকাতুরে ছেলেটা আমার প্রতি বিরক্ত হয় কিনা । পৃথিবীর সমস্ত বাবার তৃপ্ততা কোথায় জানিস? বাবার প্রতি অনুগত্যতা । শুভ কামনা"" ।
চারপাশটা ভালো করে দেখলাম । না কেউ নেই । প্রান ভরে কাঁদলাম। কারন তৃপ্ততার কান্না বহুদিন কাঁদিনি ।।।
©somewhere in net ltd.