| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখ গুলো বড় হয়ে
মনের কাছে থমকে দাঁড়ায়
আনন্দ এসে তাহার পাশে
স্নেহ ভরা হাতটি বাড়ায়।
মনের জমাট কষ্ট কেন
আগুন সেজে আসে
আনন্দ কেন পানি হয়ে
তারে নিভায়ে হাসে?
দুঃখ কি তবে আনন্দ কে
খুব ভালবাসে?
মিলে মিশে তাই কি
তারা এক হয়েই আসে?
দুঃখ গেলে সুখ আসে
নিয়ম মেনে চলে
ভালবেসে তাইকি তারা
এ আজব খেলা খেলে?
©somewhere in net ltd.