নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষণিকের এ বন্ধ হাওয়ায় জীবন শুরু করা, কদিন বাদেই জীবন আমার হবে পাতা ঝরা।

পানি খোর তানভীর

পানি খাই। পানি চাই। পানি নাই। কোথায় পাই?

পানি খোর তানভীর › বিস্তারিত পোস্টঃ

স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক।

১৫ ই জুন, ২০১৩ রাত ৩:৩০

স্রষ্টার সাথে আসলে আমাদের সম্পর্ক কি? বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক খুব আপন। স্রষ্টার সাথেকি আমাদের সম্পর্ক এমন আপন? তা কি করে হয়? স্রষ্টা তো কাওকে জন্ম দেননা যে জন্মদাতার মত আপন হবে। তার নীতির মধ্যে এটা যায়না। তিনি সৃষ্টি করেন। তাহলে কি তিনি মালিক? আমরা তার গোলাম? তাহলে মালিক এর যে নীতি আমরা জানি মালিক হয় এক প্রকার স্বৈরাচারী। গোলামদের দিয়ে তার কাঙ্ক্ষিত কাজ আদায় করে নেয়। কিন্তু যে স্রষ্টা তার কেন গোলামের সাহায্য লাগবে? এটা তার ধর্ম হতে পারেনা। তাহলে কি স্রষ্টা প্রভু? প্রভুর সংজ্ঞা কি জানি? যার যখন যতটুক যেভাবে প্রয়োজন তাকে ঠিক তখন ততটুকু যিনি বিনা লাভে দান করেন তিনিই প্রভু। শিল্পি তার কর্ম তার ইচ্ছামত সৃষ্টি করে। যেখানে যতটুকু যা প্রয়োজন তা দিয়েই স্রষ্টা তার সৃষ্টিকে পরিপূর্ণ করার চেষ্টা করে। স্রষ্টা কেন তৈরি করেন তা স্রষ্টা ছাড়া কেও জানেনা। তিনি তার খেয়ালেই সৃষ্টি করেন। ইচ্ছে হলেই তিনি সৃষ্টিকে আবার ভাংতে পারেন। সৃষ্টি কক্ষনো স্রষ্টাকে জিজ্ঞাসা করার অধিকার রাখেনা, কেন তাকে সৃষ্টি করা হল। মানব সৃষ্টিই সর্বপ্রথম তার স্রষ্টাকে জিজ্ঞাসা করে কেন তাকে সৃষ্টি করা হল? রঙ্গ মঞ্চে উঠে যদি আভিনেতা জানতে চায় কেন তাকে মঞ্চে উঠানো হইল তাহলে কি অবস্থা হবে? মানুষ অভিনয় দেখবেনা। ডিম ও জুতা ছুড়ে নাচন দেখবে। যে অভিনেতা সে জানে নাটকের সিকোয়েন্স ও স্ক্রিপ্ট পূর্বেই ঠিক করা আছে। সেখানে তার কিছু করার নাই। না সে পাড়বে কোন পরিবর্তন করতে না পাড়বে নিজের খুশি মত ওল্টে দিতে। তাহলে তার কাজটা কি? শুধু ভাল পারফর্ম করা। স্ক্রিপ্ট আনুসারে অভিনয়ে নিজের সবটা ডেলে দেয়া। ইচ্ছে করলে সে ভালোও করতে পারে আবার ইচ্ছানুযায়ী খারাপ ও করতে পারে। অর্থাৎ সেটে তার ব্যাক্তি স্বাধীনতা আছে ভাল বা খারাপ করার। কিন্তু স্ক্রিপ্ট বা সিকোয়েন্স কিন্তু ঠিকই থাকবে। আমরা এক রঙ্গ মঞ্চে এসে পরেছি। যেখানে আমাদের ভাগ্য নির্ধারিত করেই পাঠানো হয়েছে। কে কি অভিনয় করব তা পূর্বেই নির্ধারিত। এখন আমাদের পারফরমেন্স দেখানোর পালা। পৃথিবী হইতেছে এ নাটকের সেট। নাটক ছাড়া যা তুচ্ছ বা মূল্যহীন। /:)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

মূসা আলকাজেম বলেছেন: সামগ্রিক দিক থেকে লেখাটা ভালো হয়েছে। শুরুর দিকে দারুণ হয়েছে। কিন্তু নীচের আন্ডারলাইন করা অংশটুকু মারাত্বক ভুল যদি আপনি মুসলমান হয়ে থাকেন।
স্রষ্টা কেন তৈরি করেন তা স্রষ্টা জানেনা। মনের খেয়ালেই সৃষ্টি করেন।

আপনি মুসলমান হয়ে থাকলে এই লাইনটুকু এখনই ঠিক করুন, তওবা করুন।

২| ২০ শে জুন, ২০১৩ রাত ২:২৭

পানি খোর তানভীর বলেছেন: ধন্যবাদ। আর আমার ভুল হয়ে ছিল। "ছাড়া কেও" এ অংশটুকু বাদ পরে গিয়েছিল।

৩| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর+++

৪| ১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৯

পানি খোর তানভীর বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.