| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত কোটি মানের ভিড়ে
হারিয়ে যাওয়া সরল মন
মনঃকষ্টে আবাস তাহার
সুদূর বৃন্দাবন।
বক্র মনের মিষ্ট কথা
শক্ত লাগে ভারী,
অলি গলি চিপা খুঁজা
বাড়ছে তাড়াতাড়ি
সমাজ সংস্কারের নামে
হচ্ছে সমাজ নষ্ট
কথার তৈল মরে করা
সত্যকে মহা ভ্রষ্ট
ভাত না পেয়ে সরল মন
বক্রতায় নেয় মোড়
সততার তাই নাম হয়েছে
কালো বিড়াল খোড়।
কেচো খুড়তে গেলে এখন
পাইথন পাওয়া যায়
সরল মানুষ বসে বসে
কালো বেড়াল খায়
মনের সাথে মন বেঁধে
করবে জীবন শুরু
কদিন বাদেই খোঁজ পাওয়া যায়
লোকটা যে এরশাদের ও গুরু
নারী হয় লজ্জাতে লাল
ফাল্গুনে কালো শিমুল বন
একোন রঙ্গে কালো হল
সরল সহজ নারীর মন?
ভোটে জিতলে আমি
হইব মানুষ একজন সরল
হারলে কিন্তু পান করাব
ভেজাল মুক্ত গরল
ধার্মিক মানুষ আমি ভাই
বক্রতা নাই
মাস শেষে যদি
একটু মাসোয়ারা পাই
উন্নয়নে ভরে দেব
আমার বাবার দেশ
কবর থেকেও বের করিব
তার স্বামীর দেহাবশেষ
আমার স্বামীই দেশ গড়েছে
তার বাবা যেই মরেছে
পুত্ররা তার মানুষ হয়েছে
দেহাবশেষ কি দোষ করেছে
মৌলবাদী জঙ্গিবাদী ধর্ম
করেছে দান
তাই বাম হাতে শক্ত করে
দেশের পতাকা বান
রাত্রিতে মোরা মাল খাব
দিনে দেব শ্লোগান
সরল মনে আদায় করিব
দেশেরই সম্মান
সরল সোজা মানুষ মোরা
পোষ মানা এ প্রাণ
বোতাম ছাড়া জামার নিচে
শান্তিতে শয়ান।
©somewhere in net ltd.