| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখির অভ্যাস আমার কখনোই ছিলো না। সামুতে আসতাম শুধু পড়তে। অসম্ভব ভাল লিখতেন কিছু ব্লগার। পরে আম্লিগ বিম্পি আর আস্তিক নাস্তিক পোস্টের অত্যাচারে আসাই বন্ধ করে দিলাম।
আজ কিছু করার পাচ্ছিলাম না। ভাবলাম কিছু লিখে সময় নষ্ট করি।
তখন আমার এইচ এস সি পরীক্ষা। পড়াশুনা চলছে ধুমায়ে। ব্লগ কি জানতাম না। মাঝে মাঝে ফেবুতে যাই। না জানি কি ক্ষতি করসিলাম তার, একজন সামুর একটা লিঙ্ক শেয়ার করসে দেখলাম। ভাই পরিক্ষার সময়তো বিটিভির খবরও ভাল লাগে আর আমি পাইলাম ডিস্কো বান্দরের ব্লগ।
একটা মানুষের হিউমার এত ভাল কিভাবে হয় খুঁজে পাইনি এখনো। যাইহোক, পরের দিন ছিলো কেমেস্ট্রি পরীক্ষা। আমি গোগ্রাসে ব্লগ গেলা শুরু করলাম। যা পাই তাই পড়ি। কি চমৎকার তার লিখা! খুব সুন্দর একটা কমিউনিটি ছিল তখন। এখন সবার মধ্যে সম্পর্ক কেমন বলতে পারবোনা। আসাই হয়না।
খারাপ লাগে যখন দেখি পুরানো খুব কম ব্লগারই এখন লেখালেখি করেন।
১১ ই জুন, ২০১৪ রাত ৯:৪৩
পানির বোতল বলেছেন: আমি বলিনি তারা ছাড়া চলছেনা। আমি বলেছি তাদের লেখা মিস করি।
২|
১১ ই জুন, ২০১৪ রাত ১০:০৮
পংবাড়ী বলেছেন: এগুলো পিছুটান
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৪ রাত ৯:২৭
পংবাড়ী বলেছেন: পুরানো ব্লগারদের দরকার কেন? সময়ের সাথে নতুন ব্লগারেরা আসল ব্লগিং করছে; আপনি প্রস্তর যুগে ফেরত যেতে চান?