| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনগুলি মোর সোনার খাঁচায় রইবে না...
বর্তমানে আমরা এমন একটা সময়ে বসবাস করছি- যেখানে কারও কাছে কোনও ভাল কাজের প্রস্তাব নিয়ে গেলে এমন একটা ভাব করে যে, এসব কোনও কাজ হল! এসবের তো কোনও প্রয়োজনই নেই! এসব যে কেন করেন আপনারা!
মাঝে-মধ্যে এমনও শুনতে হয়- এই ধরণের আজাইরা (তাদের ভাষায়) কাজ করার কি দরকার ! এসব করে কি লাভ বলুন তো? আপনাদের কোনও বেনিফিট আছে?
তাদেরকে বুঝাই কি করে যে, সব কাজ কি লাভ-লোকসানের হিসেব করে হয়? করার প্রয়োজন আছে? সব কাছে নিজের বেনিফিটের কথা চিন্তা করলে হয়! কিছু কাজ তো মনের তাগিদেই করতে হয়। প্রয়োজনের জন্যই করতে হয়। এসব জায়গায় তো লাভ-লোকসানের হিসেব কিংবা নিজের বেনিফিটের কথা চিন্তা করে করতে হয় না! ভাল কিছু করতে পারা- এটাই তো সবচেয়ে বড় পাওয়া!
তর্কের খাতিরে যদি ধরেও নেই লাভ ছাড়া কোনও কাজ হয় না- আমি কিংবা আমরা তো এমন কোনও কাজ করছি না যার দ্বারা কারও কোনও লাভ হবে না! আমি তো মনে করি এই কাজে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে লাভের সংখ্যাটাই বেশি! এটা ওদের (গাধাদের) বুঝাই কেমন করে?
শিল্প-সাহিত্য কিংবা সংস্কৃতি অঙ্গনে কাজ করা, অনেকের কাছে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই মনে না হলেও- এটা দ্বারা যে দেশ ও সমাজের জন্য কতটা মঙ্গল বয়ে আনা যায়- এটা বুঝতে ঐ সমস্ত গর্ধবদের অনেক সময় লাগবে!
ওসব গর্ধবদের কাছে শুধু বাণ্যিজটাই প্রধান, আর কিছু না। কিভাবে টাকা কামানো যায় এই ধান্ধায় মগ্ন দিন-রাত্রি। সেটা হোক বৈধ বা অবৈধ, তাতে কি আসে যায়!
কোনও কাজে তাদের প্রফিট না এলে সেই কাজ থেকে তারা শতহস্ত দূরে থাকেন। শিল্প-সাহিত্যের ধার ধারার তাদের সময় কোথায়!
হায়রে পুজিঁবাদী সমাজ! হায়রে মানুষ!!
১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৪৪
পান্হ শ্রাবণ বলেছেন: চমৎকার বলেছেন। হ্যাঁ, আত্মিক বেনিফিটটা থাকতে হয়। না হলে চলবে কেমন করে! এটা তো সবাই বুঝে না।
২|
১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৫০
নতুন বলেছেন: যার যেটার অভাব.... সে তার পেছনে দৌড়ায়..
১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৫৮
পান্হ শ্রাবণ বলেছেন: সবাই কিন্তু আবার একরকম না।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ দুপুর ১:২৯
প্যাপিলন বলেছেন: পোস্টে লাইক।
আমি বিশ্বাস করি সবকাজের মধ্যেই যে আর্থিক বেনিফিট থাকতে হবে তা নয়, আত্নিক বেনিফিটটাও কিন্তু কম বড় নয়। এর এটাও সত্য যে কোন কাজ সেটা অন্যের কাছে যতই ফালতু মনে হোকনা কেন তা থেকেও আর্থিক লাভ আসতে পারে।