| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*কর্প has been initiated from Corporate or Corpse.
* The letter stated below is extremely personal & confidential.
(চিঠি নম্বর-১- কর্পচারী)
তাং-৮ই সেপ্টেম্বর ২০১২
বরাবর,
ম্যানেজিং ডিক্টেটর
কর্পস-নেশন লিমিটেড
অনুলিপি: বৃটিশ রাজাধিরাজ (১৭৫৭-১৯৪৭ খ্রিষ্টাব্দ)
বিষয়: অনির্দৃষ্টকালের জন্যে ছুটি চাহিয়া আবেদনপত্র।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি উক্ত প্রতিষ্ঠানের একজন পূর্ণ সময়কালীন বেতনখেকো কর্পচারী। আমি নিয়মিত অফিসে হাজিরা প্রদান করি এবং মাসান্তে আপনার বিদেশ ভ্রমণের সময় কম বয়সী বালিকাদের সরবরাহ করার দায়িত্ব সূচারূ রূপে সম্পন্ন করিয়া থাকি। আমি শপথ করিয়া বলিতেছি যে উক্ত বালিকাগন সতেজ এবং কুমারী ছিলো এবং তাহাদিগকে দেখিয়া আমার কামভাব উৎপন্ন হইলেও নিভৃতে হস্তমৈথুন ব্যতীত অন্য কোনভাবে আমার যৌনকামনাকে তৃপ্তি প্রদান করি নাই।
জনাবের সন্তুষ্টি প্রদানের নিমিত্তে আরো জানাইতে চাই যে, সাম্প্রতিক ঋণবিষয়ক ঘটনাপঞ্জিতে আমাদিগের প্রতিষ্ঠানের বিব্রত অবস্থার নেপথ্যে যাহারা কলকাঠি নাড়াইয়াছিলেন তাহাদিগকে বশীকরণের জন্যে এই অধম নিজেকে বিলাইয়া দিয়াছে, এবং অবস্থার উত্তরোত্তর উন্নতি ঘটিতেছে। শীঘ্রই আমরা পরিস্কার ভাবমূর্তি লইয়া পুনরায় চলাফেরা করিতে পারিবো বলিয়া আশাবাদী হইতে পারি।
হুজুর অবগত থাকিবেন যে হালফিলের দূর্যোগপূর্ণ সময়ে এই বিনয়াবত কর্মচারীর ওপর প্রচুর ধকল গিয়াছে। এমতাবস্থায় কিছু ভীনদেশী তরল সহকারে নিজেকে উদ্দীপ্ত করিতে না পারিলে আগামী দিনগুলোর কর্মস্পৃহার অবনমনের আশঙ্কা উড়াইয়া দেয়া যায় না।
সুতরাং, জনাবের নিকট আকূল প্রার্থনা, আমাকে ১১.৮% এ্যালকোহল সম্বলিত রয়্যাল ডাচের এক বাক্স এবং কিছু নির্জলা স্কচ হুইস্কির মওজুদ সহ অনির্দৃষ্টকালের জন্যে ছুটি মঞ্জুর করিয়া বাধিত করিবেন যাহাতে আমি নতুন প্রাণোদ্যম সহকারে দেশ ও জাতির অনিষ্ট বিধানে এবং কোম্পানীর কল্যাণে নিয়োজিত থাকিতে পারি।
আরজ গুজার
গুলজার আহমেদবহুল
এ্যাডমিন, এইচ আর ডিভিশন।
আবেদনপত্রটি যথাস্থানে যাবার পরে গুলজার আহমেদবহুলকে ডেকে পাঠানো হল প্রেসিডেন্ট এবং সিইও'র রুমে।
-আপনার আবেদনপত্রটি আসলে কী ছিলো? ছুটির আবেদন নাকি রেজিগনেশন লেটার বলুন তো?
-স্যার, আমি স্পষ্ট করেই তো সব লিখেছি। এখানে কনফিউশনের কী হল!
-বাংলায় লিখেছেন কেন? অফিস এটিকেট কি সব গুলে খেয়েছেন?
-সেটা ভুল হয়ে গিয়েছিলো স্বীকার করছি। আর সব ঠিক আছে তো?
-আর সব ঠিক আছে মানে? কিছুই ঠিক নেই। ইনডেফিনিট টাইমের জন্যে ছুটি চেয়েছেন, এটা হয় নাকি? এ্যাটেনশনে বৃটিশ রাজাধিরাজ এবং প্রাচীন সময়কালের উল্লেখ করেছেন । এছাড়াও নারকোটিকস সংক্রান্ত জটিলতা আছে। মাদককে গ্লোরিফাই করেছেন। আমাদের এথিকসের সাথে যা একদমই যায় না। কর্মক্লান্তি ভুলে থাকতে এ্যালকোহলের দ্বারস্থ হতে হবে কেন? মাদককে না বলুন। সম্প্রতি আমরা প্রথম শ্রেণীর একটি দৈনিক পত্রিকার সাথে এ ব্যাপারে একটা মুভমেন্টে যুক্ত হচ্ছি। আপনার আচরণ সত্যিই হতাশাজনক।
-কিন্তু স্যার, এথিকসের কথা বলছেন, এথিকাল মুভমেন্টের কথা বলছেন সেখানে তো একটা কনফ্লিক্ট করছেন নিজেই। আমরা তো সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের একটা মুভমেন্টের সাথেও জড়িত মহান মিডিয়াদের কোলাবরেশনে । তাহলে বাংলায় আবেদনপত্র লিখতে সমস্যা কোথায় হল?
-কাম অন মাইট! হোয়াই আরগুইং উইথ মিনিংলেস ম্যাটারস? ইউ নো দ্যা সিস্টেম, ডোন্ট ইউ? কাম অন, হ্যাভ আ ড্রিংক!
-নাউ ইউ আর কুকিং, প্রেসিদেন্তো! নাউ উই ক্যান স্কিপ আরগুয়িং। সো, দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যা বুজেস রাইট?
-ইয়াহ! এ্যালকোহল ইজ গুড! তবে বালিকাদের ব্যাপারটা...?
-ডোন্ট ওয়ারি এল ক্যাপিতানো, These are extremely personal & confidential. কাকপক্ষীও জানবে না।
-ঠিক আছে। ছুটি মঞ্জুর করা হল।
-অনিদৃষ্টকালের জন্যে?
-সেটা কেবল অদৃষ্টই বলতে পারে!
-ওয়েল, আ কর্পোরেট মাফিয়া ইজ বিয়িং ফিলোসফিকাল! গ্রেইট টু সি!
হ্যাঁ, আমি আসলে তাই বলতে চাইছিলাম অন্যভাবে। অদৃষ্টের কার্যক্রম অনিদৃষ্টকালের জন্যে নিষিদ্ধ এখানে। এখানে নিয়মতান্ত্রিকতা এবং যান্ত্রিকতার যাঁতাকলে পিষ্ট অদৃষ্ট...
হাহ! ফরগেট ইট। কী ছাতামাথা যা-তা ভাবছি! গুলজার আমোদ পায়.
(চিঠি নম্বর-২)
Written to the girlfriend. Not so personal. Confidential level-3.5/10.
প্রিয় প্রেমিকা,
পত্রের প্রথমেই আমাকে ব্লোজব দিও। অনেকদিন পর তোমাকে লিখছি, তাই না? ফাকিং ওয়েস্ট অফ টাইম! তোমার কী মনে পড়ে সেই দিনগুলির কথা...ঘোরলাগা সাঁঝের আলোয় কাঁপা কাঁপা হাতে তোমার হাতে একটা নীল খাম দিয়েছিলাম। এ্যান্ড ইন নো টাইম উই ওয়ার এ্যানাউন্সড এ্যাস illegitimate সেক্স পার্টনারস। ফাক দ্যা সোসাইটি, ফাক দ্যা সিস্টেম!
মনট খুব বিক্ষিপ্ত হয়ে আছে, বুঝতেই পারছো চিঠির ভাষা দেখে! দাঁড়াও, ঠিক করে লিখছি আবার,
শোনো, একটা খুব ভালো খবর আছে। আমি ছুটি পেয়েছি। বেশ কদিনের জন্যে। বেশ কদিন মানে কদিন বলত? অনির্দৃষ্টকালের জন্যে! আমাকে আর কখনও ওখানে ফিরে যেতে হবে না এ্যালকোহলের মজুদ শেষ হবার আগ পর্যন্ত। কোথায় যাওয়া যায় বলত? আগে হিসেব করে নিই। এক কেস রয়্যাল ডাচ। তিন দিন। তিন বোতল স্কচ দুই দিন। সুতরাং, অনির্দৃষ্টকাল= তিন থেকে পাঁচ দিন। দেখ দেখি ঝামেলা! আজকে বসকে বলছিলাম ইনডেফিনিট টাইম আর নিয়তির কক্ষবিচ্যূতির কথা। অদৃষ্টের কার্যক্রম অনিদৃষ্টকালের জন্যে নিষিদ্ধ আমাদের এখানে। এখন তোমাকে লেখার সময় বুঝতে পারলাম এই নিয়ম শুধু ঐ চৌকোনো সাম্রাজ্যের ভেতরেই খাটে। যত বেরুতে চাই, অদৃষ্ট আগলে ধরে। ফিরে যেতে হয়। সময় নেই, সময় নেই! তোমাকে আর বেশি কিছু লিখে সময় নষ্ট করার কোন মানে হয় না। এই যুগে চিঠি লেখা ব্যাপারটাও কেমন সিলি! হাস্যকর। তারপরেও লিখতে হচ্ছে, বিকজ অফ দ্যা ফাকিং সিস্টেম!
আমার ভালোবাসা নিও। আমায় চুমু দিও। দিনে অন্তত একশ উনত্রিশ মিনিট আমার কথা ভেবো (Marathon world record, 2 hour & 9.01 minutes Gerard Nijboer, Netherlands, April 26, 1980 Amsterdam Marathon)
এখন রাখি কেমন? ছুটির অন্তত একটা দিন শুধু তোমারই সাথে কাটাবো। বাকি সময়গুলোর ব্যাপারে আমাদের প্রশ্ন করার ওপর অলিখিত নিষেধাজ্ঞা তো এখনও বলবৎ আছে, তাই না? সো, ইউ নো দ্যাট ইউ শুড'ন্ট আস্ক। রাইট?
(ছুটির দিন নং ৩)
Letter No. 3. Incoming. From an anonymous person.
প্রতি,
গুলজার আহমেদ
৩৫৩/৩, পাইকপাড়া, মিরপুর, ঢাকা।
হইতে
মোহাম্মদ মকবুল আহমেদ
গ্রাম:মুনিবপুর
পোঃ-দোগাছি
জিলা: পাবনা
গুলজার আহমেদ বমি করছিলো। ঠিকানা এবং প্রেরকের নাম দেখে তার বমির বেগ আরো বেড়ে গেলো। সবকিছু অস্পষ্ট হয়ে আসছে। চেতনা লোপ পাচ্ছে। কে পাঠালো চিঠিটা? কে? কে? কে? ওহ চিন্তিত অভিভাবকেরা! যারা এখনও প্রাগৈতিহাসিক মহাজাগতিক ডিমে তা দিয়ে বাৎসল্যের শল্য চিকিৎসা করছে। তবে তারাও তো আধুনিক আবেগযন্ত্রগুলোকে তরঙ্গায়িত করার কৌশল জানে। তবে কেন চিঠি? কেন না! কর্পোরেট জীবন, শহুরে ভাব ভালোবাসা, দূর্নীতি, তৈলমর্দন, লাল মদ, চতুষ্কোণ ভ্রমণ, সবকিছু একসাথে গাঁথার যে গঠনতন্ত্র উত্থাপিত হয়েছে নাগরিক সিদ্ধান্তসভায় তার মধ্যে বাৎসল্য বাদ যাবে কেন?
Letter No 4. Incoming. From parents.
প্রতি,
গুলজার আহমেদ
৩৫৩/৩, পাইকপাড়া, মিরপুর, ঢাকা।
হইতে
মোহাম্মদ মকবুল আহমেদ
গ্রাম:মুনিবপুর
পোঃ-দোগাছি
জিলা: পাবনা
(গুলজারের স্বগতোক্তি)
ওহ আবারও! আহা মানলাম তুমি অনেকদিন অচ্ছ্যুত ছিলে আমার কাছে, এখন ছুটির সুযোগ পেয়ে আমাকে গ্রাস করতে চাইছো। আগের চিঠিটার ইনভেলপই তো খোলা হয় নি। আচ্ছা পড়ছি দাঁড়াও, আর পাঠিও না!
Letter No 5. Incoming. From parents.
প্রতি,
গুলজার আহমেদ
৩৫৩/৩, পাইকপাড়া, মিরপুর, ঢাকা।
হইতে
মোহাম্মদ মকবুল আহমেদ
গ্রাম:মুনিবপুর
পোঃ-দোগাছি
জিলা: পাবনা
না, আর না প্লিজ! দরজাটা বন্ধ করে দিলো গুলজার। জানলাগুলোও। প্রবল বাতাসের তোড়ে সবকিছু ভেঙে পড়তে চায় যেন! উড়িয়ে নিয়ে যেতে চায় সবকিছু। মদের বোতল প্রায় শেষ। বমি করতে করতে পাকস্থলি শূন্য। এখন কী আর ওড়া যাবে? শূন্য মদের বোতলগুলোর দিকে হতাশ দৃষ্টিতে চায় গুলজার। নেই, কিছু নেই সেখানে। প্রচন্ড হাওয়ার দমকে জানলার শার্শি ভেঙে যায়। আসতে থাকে ইনভেলপ। অজস্র ইনভেলপ।
সব একই ঠিকানা থেকে। একই প্রেরকের। শর্ত ছিলো, এ্যালকোহলজনিত ঘোরগ্রস্থতা কাটিয়ে উঠতে পারার পরদিন থেকেই কাজে যোগ দিতে হবে। ঘোর কেটে যাচ্ছে। বাতাস থেমে আসছে। ছুটি ফুরিয়ে গেছে। মেঝেতে পড়ে আছে ভাঙা বোতল, উচ্চমাত্রার শর্করা সমৃদ্ধ বমি, আর চিঠি। বাবার চিঠি। বাবা, তুমিও এই সদাগরী ভালোবাসার আমলাতন্ত্রে ফাইলবন্দী হতে চাও! বাবা! যেকোন উপায়েই হোক তুমি আমার কাছে আসতে চাও, তাই না? আচ্ছা, চিঠিগুলো আমি গুছিয়ে রাখছি অন্য সব চিঠির সাথে। আশা করি, আমাদের কোম্পানির প্রেসিদেন্তোকে দেখালে সেখান থেকে আবেগের নির্যাস চুইয়ে নিয়ে সেলুলয়েড, বিলবোর্ড অথবা দাপুটে কাগজে প্রতিস্থাপিত করে তোমাকে সর্বজনীন প্রতিকৃতি প্রদান করা হবে, মুদ্রাঙ্কিত করে আমাদের সম্পর্কটাকে অনুমোদিত করা হবে প্রাতিষ্ঠানিকভাবে। দারুণ হবে না বাবা? এত চিঠি পড়তে পারবো কী না কে জানে। নতুন আসা ইন্টার্নটাকে সবগুলো গছিয়ে দিয়ে একটা সামারি ফাইল তৈরি করতে বলব। আমাদের প্রেসিডেন্টও যদি এ্যাপ্রিসিয়েট করে কাজটা,
বাবা তুমি জাতে উঠে যাবে! আমি তোমার জন্যে গর্বিত হব।
ঘোর কেটে যাচ্ছে। কাল থেকে কাজে যোগ দিতে হবে। অনিদৃষ্টকালের সংক্ষিপ্ততা আমাকে কিছুটা ক্ষিপ্ত করে বটে! এ্যালকোহলিক ঘোর কেটে গেলে আর ওড়ার সরঞ্জাম থাকে না , ওড়া যায় নাএই কংক্রিট আকাশে । কিন্তু আবারও প্রচন্ড বেগে বাতাস আসছে জানলা দিয়ে। আমাকে উড়িয়ে নিতে চায়? কোথায়? আমি খাটের পাশে কাপড় রাখার স্ট্যান্ডটা আঁকড়ে ধরে থাকি। ছুটি শেষ। কোথাও যাওয়া যাবে না আর। কোথাও যেতে চাই না আমি। কারও আহবানেই কাজ হবে না। ছুটি শেষ। ওড়াউড়ি শেষ। গুডনাইট বাবা, হ্যাভ আ নাইস ড্রিম। চঞ্চলা বাতাসের চলাচল স্তিমিত হয়ে পড়ে। আমি বিছানায় শরীর এলিয়ে দিই।
(Show cause letter)
প্রতি
গুলজার আহমেদ
কর্পচারী, প্রেমিক, সন্তান।
হইতে
প্রেসিদেন্তো, গার্লফ্রেন্ডো, বাবা।
জনাব গুলজার আহমেদ,
আপনাকে নিম্নলিখিত অভিযোগগুলোর ব্যাপারে কারণ দর্শানোর আহবান করা গেলো। যথাযথ কারণ দর্শাতে না পারলে আপনাকে স্যাক করা হবে, ব্রেক আপ হয়ে যাবে, মৃদু ধমক দেয়া হবে।
#মাত্রাতিরিক্ত মদ্যপান করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ। (স্যাক)
# মাত্রাতিরিক্ত মদ্যপান করে প্রমোদভ্রমণের কথা ভুলে যাওয়া (ব্রেক আপ)।
#মাত্রাতিরিক্ত মদ্যপান করে নৈতিক স্খলন এবং স্বাস্থ্যের অবনতি ঘটানো। (এক বোকা বুড়োর উপদেশ কী আর শুনবে!)
#অনির্দিষ্টকে অদৃষ্টের পরিণাম বলে চালিয়ে দেয়া ( এই ধরনের জীবন দর্শন নিষিদ্ধ)।
#অনির্দিষ্টটকে অদৃষ্টের পরিণাম বলে চালিয়ে দেয়া ( বিরক্তিকর!)
# অনির্দিষ্টকে অদৃষ্টের পরিণাম বলে চালিয়ে দেয়া ( এক বোকা বুড়ো...)
অভিযোগের শেষ নেই কোন। লিস্টি কেবল লম্বাই হচ্ছে! গুলজারের আর পড়ার ধৈর্য্য হয় না। প্রত্যেককে আলাদাভাবে জবাব দেবার কোন মানেই হয় না। সময় নষ্ট! গুলজার নিমিষে হিসেব কষে নেয়, কার কাছ থেকে অব্যাহতি পেতে হবে, কাকে ছুড়ে ফেলতে হবে এবং কার পা জড়িয়ে ধরতে হবে।
খুব একটু কঠিন না সিদ্ধান্তটা, একটাই মাত্র বিকল্প বেছে নেয়া তো? যেয়ে বললেই হয়,
"স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে আরেকটি সুযোগ দিন"
না!
"আমাকে ভুল বুঝোনা, ছেড়ে যেয়ো না, আরে একটি সুযোগ দাও"
তা কেন!
"তোমার কাছে অত জবাবদিহির কিছু নেই বাবা। আমাকে নাও!"
তিনটে সিদ্ধান্ত নিয়ে জাগলিং করতে ভালোই লাগে গুলজারের। সে তো জানেই কোন বলটা হাতে রয়ে যাবে, কোন দুটো পড়ে যাবে, নাকি জানে না? নাকি সবগুলোই পড়ে যাবে জাগলিং করতে গিয়ে?
গেলে যাক! এখনও যথেষ্ট পরিমাণ টাকা আছে এ্যালকোহলের পেছনে বরাদ্দ করার জন্যে। আর একটা রাত একটু মাতাল হলে, আরো কিছু জবাবদিহিতা জমা হলে কিছু যায় আসে না। সে ভালো করেই জানে সামাল দিতে।
তিনটি চোখ তার দিকে যথাক্রমে অনুনয়, ক্রোধ, এবং অবহেলা নিয়ে তাকিয়ে রয়। চোখানুক্রমটা হয়তোবা তার কাছে অজানাই থেকে যাবে চিরকাল।
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৪
হাসান মাহবুব বলেছেন: খুব হাস্যকর কিছু লিখে ফেললাম নাকি! ![]()
২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫১
মনাপাগলা৪২০ বলেছেন: কর্পচারী ??
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৬
হাসান মাহবুব বলেছেন: কর্পচারী এসেছে Corporate or Corpse থেকে
সদাগর মৃতদেহ কর্মচারী
৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০১
তামিম ইবনে আমান বলেছেন:
একটা জিনিস মাথায় ক্যাচ করলো না। আপনি কি নারী সাপ্লাইয়ের ব্যাপারটা পজিটিভলি দেখাতে চাইছেন?
লিখা বরাবরের মতই সুপার্ব! +++++
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৫
হাসান মাহবুব বলেছেন: নারী, মদ, আবেগ নিয়ে বিজ্ঞাপন প্রবণতা; এখানে কর্পোরেট বিষয়ক সবকিছুই নেগেটিভলি দেখাইতে চাইসি। আপনি কনফিউজড হবেন ভাবিনি।
অনেক ধন্যবাদ!
৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৩
নাফিজ মুনতাসির বলেছেন: মাথায় পুরা প্যাচ লেগে গেলো..........থিমটা ধরতে পারলাম না........চিঠিগুলা ইন্টারেস্টিং বাট এই মাথা নিয়া একটার সাথে আরেকটার কানেকশনগুলা জোড়া লাগাতে পারছি না...আবার পড়তে হবে ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১১
হাসান মাহবুব বলেছেন: ওকে, একটু সাহায্য করি।
কর্মক্লান্ত একজন কর্পচারীর (ব্যাখ্যা ২ নং এর রিপ্লাইয়ে) ছুটি নেবার ইচ্ছা। কিন্তু অদৃষ্টের কার্যক্রম অনিদৃষ্টকালের জন্যে নিষিদ্ধ এখানে। এখানে নিয়মতান্ত্রিকতা এবং যান্ত্রিকতার যাঁতাকলে পিষ্ট অদৃষ্ট... চাইলেই হারিয়ে যাওয়া যায় না। হারিয়ে গেলেও কর্পোরেট চিহ্ন বয়ে নিয়ে যেতে হয় (যেমন মদ)। সে আবিস্কার করে প্রেম, পিতা-পুত্র সম্পর্ক সবই এক নতুন আরবান সিস্টেমের গলার ভেতর সেধোতে চাচ্ছে। তার ঘোর কেটে যায় একসময়। ছুটি শেষ হয়। তারপর জবাবদিহিতা। প্রেমিকা, বাবা এবং বসের কাছে। কোনটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ? সে কার কাছে যাবে? উত্তরটা আমরা সকলেই হয়তো জানি, কিন্তু কে তার দিকে সত্যিকারের মায়ার দৃষ্টিতে তাকিয়ে তা কখনই জানবো না।
৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৪
মনাপাগলা৪২০ বলেছেন: ওহ, তাইলে ঠিক আছে, আমারই বুঝার ভুল।
এটা কি লিখছেন ভাই, হাসতে হাসতে অস্থির অবস্থা
এক্কাল চিঠি আমি লিখতাম চাই
এড্রেস দরকার
কেউ ঠিকানা দিতে চায়না
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৫
হাসান মাহবুব বলেছেন: ইদানিং ডার্ক কমেডির প্রতি আগ্রহ পাইতাসি। ঠিকানা ছাড়াই চিঠি লেখেন!
৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৬
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,
সিষ্টেমেটিক্যালি অনির্দিষ্ট লেখা ।
নাউ উই ক্যান স্কিপ আরগুয়িং... রাইট ?
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৬
হাসান মাহবুব বলেছেন: উইথ আ বোটল অফ ব্র্যান্ডি! গ্লাসে বাড়ি!
৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৬
অগ্নি দগ্ধ বলেছেন: (কোন মন্তব্য না থাকা অবস্থায় আপনার কোন লেখা পড়ার অভিজ্ঞতা এই প্রথম পেলাম।)
শো কজ এর চিঠিতে প্রাপক এবং প্রেরক এর বিশেষ্য ব্যতিত বাকি সম্বোধনগুলিই গল্পটার অনেককিছু বলে দেয়। কিছু কিছু জায়গা ধরতে অসুবিধে হলেও মুল থিমটা মনে হয় ধরতে পারছি
।
ভাল লাগল, শুভকামনা রইল।
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৭
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, ঐ অংশটা বেশ গুরুত্বপূর্ণ। মনোযোগী পাঠের জন্যে ধন্যবাদ জানবেন।
৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৩
তামিম ইবনে আমান বলেছেন:
ওহ! মাথায় ধরছে!
নিজেকে অই জায়গায় কল্পনা করছি আর শিউরে উঠছি
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৮
হাসান মাহবুব বলেছেন: একটা সময় আসবে তখন হয়তো আর এসবের কোন বোধই থাকবে না!
৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৩
আমি তানভীর বলেছেন: ছুটির আবেদনটা পড়ে হাসি পাইছে :!>
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৮
হাসান মাহবুব বলেছেন: আমিও মজা পাইছি লিখা ![]()
১০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৫
অকৃতজ্ঞ বলেছেন: ভাল লাগল। সব বুঝি নি,আরেকবার পড়ে দেখি।যতদুর বুঝেছি চমৎকার। ![]()
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! স্বাগতম আমার ব্লগে।
১১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৭
মনাপাগলা৪২০ বলেছেন: এমনিতেই নাম লইয়া গিরিঙ্গির মইধ্যে আছি, তার উপর যদি ঠিকানা ছাড়াই চিঠি লিখি তাইলেতো মহল্লায় থাকন যাইবোনা
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৯
হাসান মাহবুব বলেছেন: আহা! সমবেদনা রইলো।
১২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৭
লিন্কিন পার্ক বলেছেন:
থিম মাথার উপরে দিয়া গেলেও (!) ফাস্টের ২ টা চিঠি পরে মজা পাইলাম :!>
+
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪১
হাসান মাহবুব বলেছেন: পৈড়া ভালো লাগলেই লেখাটা সার্থক। থেংকু!
১৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বাপের কাছে কোন জবাবদিহিতা নাই! বেশতো!
সত্যিতো সত্যিকারের মায়ার দৃষ্টিতে কে তাকিয়ে আছে ,কে জানে!!
মজা পাইছি,অনেক!
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৫
হাসান মাহবুব বলেছেন: আমার লেখা পড়ে মানুষজন মজা পাচ্ছে জেনে আমি সত্যিই আনন্দিত
১৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৬
সায়েম মুন বলেছেন: পড়তে পড়তে কেমন জানি একটা ল্যাবিরিন্থ-এর মধ্যে পড়েছি। যার দরুন লেখাটা এনজয় করতে পারলাম না।
অনির্দিষ্ট নিয়া বেশ কনফিউশনে ছিলেন বোধয়। যার ফলে প্রথম দিকে বানানটা এট্টু গড়বড় হৈছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৮
হাসান মাহবুব বলেছেন: এই বানানটা খুব ভোগাইসে আজকে! ল্যাবিরিন্থে ফালানোর জন্যে দুঃখিত (এইডার মানে জানি না অবশ্য!
)
১৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৯
নক্ষত্রচারী বলেছেন: পুরোটা পড়ে একটু পর কমেন্ট করছি .......,
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১১
হাসান মাহবুব বলেছেন: ঠিকাছে।
১৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৭
মামুন হতভাগা বলেছেন: প্রথমে একটু সমস্যা হৈছিল বুঝতে
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৪
হাসান মাহবুব বলেছেন: সমাধান হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ![]()
১৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৬
ভারসাম্য বলেছেন: একদম শেষের চিঠিত্রয় এর মাঝেই সমস্ত চিঠিগুলোর উত্তর আছে।
উত্তর বাছাইটাই মূখ্য। আমার মনে হয় কর্পচারী তার ম্যানেজিং ডিক্টেটর ( দারুন লেগেছে ডেজিগনেশনটা) এর হাতে পায়েই জড়িয়ে ধরবে। বাবাতো ছেলেকে একেবারেই ফেলে দিতে পারবেনা কখনোই। তাই এই অপশনটা পরের জন্য তোলা রাখতে
কর্পচারীর জন্য খুব বেশি বেগ পাবার কথা না। আর প্রেমিকা! সেতো কেবল illegitimate সেক্স পার্টনার ছাড়া আর কিছু না। পকেটে টাকা থাকলে আরেকটা জুটিয়ে নেয়া যাবে।
ভাল লেগেছে পুরো লেখা। শুরু থেকেই উপভোগ করেছি যথেষ্ট। আর শেষে এসে তিনজনের তিনটা চিঠিরই একই অভিযোগের ভিত্তিতে কারণ দর্শাতে বলার ব্যাপারটা উপভোগ্য হয়েছে আরো বেশি।
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০০
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শোকজ লেটারটা খুব গুরুত্বপূর্ণ ছিলো। এটার মাধ্যমেই তিনটি সূতোকে এক মালায় গাঁথতে চেয়েছি। আপনার মন্তব্য পেয়ে মনে হচ্ছে চেষ্টাটা বৃথা যায়নি।
আর অপশন এর ক্ষেত্রে আমার ভাবনাটাও আপনার মতই।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৮|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৬
সায়েম মুন বলেছেন: labyrinth n. 1 complicated network of passages; গোলকধাঁধা
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০১
হাসান মাহবুব বলেছেন: যাক গিয়ান বৃদ্ধি পাইলো
১৯|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চিঠিগুলোয় বেশ মজা পাচ্ছি।
কিন্তু থিম ধরতে মন্তব্যে যেতে হলো।
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০১
হাসান মাহবুব বলেছেন: পাঠের জন্যে অনেক ধন্যবাদ দূর্জয়!
২০|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১০
ভিয়েনাস বলেছেন: কর্পোরেটের লেবাস গায়ে মাখলে নির্দিষ্ট অদৃষ্ট বলে কিছু থাকেনা। এমন চিঠি লেখাও কি সম্ভব
১ম চিঠিটা খুব ইন্টারেসটিং
তবে সব গুলো মিলিয়ে বুঝতে একটু কষ্টই হয়েছে
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১২
হাসান মাহবুব বলেছেন: কষ্ট করে পড়ার জন্যে অনেক ধন্যবাদ ভিয়েনাস!
২১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১১
নক্ষত্রচারী বলেছেন: ক্ষনিকের পিনিক যা'ই একটু দূরে সরিয়ে রাখসিলো কর্পচারিকে । আবার ঘোরগ্রস্থতা কেটে গেলে রেসপন্সিবিলিটি ।
রিয়েল ফ্যাক্ট, বাট দ্যাট'স ক্যাপচারড বাই আ ফিকশন ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৪
হাসান মাহবুব বলেছেন: রেসপন্সিবিলিটির মধ্যেও আবার বহুমাত্রিক বিভাজন, বেছে নেবার ব্যাপার!
গুড ক্যাচ বাডি!
২২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২০
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: কি বুঝলাম আর কি বুঝলামনা সেটাই বুঝতে পারছিনা। তবে শেষপর্যন্ত মনে হয় কিছুটা বুঝেছি ( আপনার বিশ্লেষণ থেকে ) ।
+++++++++
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৬
হাসান মাহবুব বলেছেন: একটু অস্পষ্টতা থাকা খারাপ না! ঐ জায়গায় অনেক স্পেস থাকে। নিজের মত এলিমেন্ট বসায় নিতে পারেন!
ধন্যবাদ পাঠ এবং প্লাসের জন্যে!
২৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৩
কয়েস সামী বলেছেন: একটানে পড়লাম। ভাল লাগল। অাপনার অন্য অনেকগুলোর থেকে অনেক সহজ বলে মনে হল। সহজবোধ্য ও চমৎকার। নতুন স্যাটারিকেল শব্দগুলাও সুন্দর!
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ সামী। এ লেখাটা নিয়ে অনেককেই কনফিউজড মনে হচ্ছে। আপনার কাছে সহজবোধ্য লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন।
২৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪২
হামিম কামাল বলেছেন: দারুণ লেগেছে ! গল্পের নয়া নিরীক্ষার ধাঁচটি ভাল লেগেছে। একটা লাইন খুব মন কেড়েছে, হয়ত আপনার বিবেচনায় তেমন কিছু নয়, ''যারা এখনও প্রাগৈতিহাসিক মহাজাগতিক ডিমে তা দিয়ে বাৎসল্যের শল্য চিকিৎসা করছে। তবে তারাও তো আধুনিক আবেগযন্ত্রগুলোকে তরঙ্গায়িত করার কৌশল জানে। তবে কেন চিঠি?''
আপনার লেখার ধারাবাহিকতায় খানিক ঈর্ষান্বিত, ভাইয়া। 'নজর' দিচ্ছি না তাই বলে!
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৫
হাসান মাহবুব বলেছেন: এই লেখাটায় আঙ্গিক নিয়ে কিছু নিরীক্ষা করলাম। গল্প কেমন হৈসে জানি না, তয় এডি কৈরা মজা পাইসি।
ঐ লাইনটার কথা, আশা করছিলাম কেউ বলবে। তোমার চোখ এড়ায়নি দেখে ভালো লাগলো।
আমার লেখার প্রতি তোমার নজর সবসময় প্রসন্ন থাকুক!
শুভরাত্রি।
২৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৫
নাফিজ মুনতাসির বলেছেন: ধরতে পারছি
সমস্যা হলো পড়তে পড়তে থিমটা নিজেই প্যাচায়া অন্যদিকে নিয়া গেছিলাম..........কমেন্টের রিপ্লাইয়ে আপনার ব্যাখ্যার পর ক্লিয়ার হয়ে গেছে বেশ........শোকজ লেটারটাই জট খুলে দিয়েছে..........দারুণ ডার্ক একখান গল্প.........
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৯
হাসান মাহবুব বলেছেন: ইদানিং বেশি ডার্ক কমেডি দেখার সুফল!
তোমার জন্যে সম্প্রতি দেখা কয়েকটা রেকমেন্ড করি
In bruges
Taxidermia
Delicatessen
২৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৭
আদ্রিতা বলেছেন: এখন কী আর ওড়া যাবে? শূন্য মদের বোতলগুলোর দিকে হতাশ দৃষ্টিতে চায় গুলজার। নেই, কিছু নেই সেখানে। প্রচন্ড হাওয়ার দমকে জানলার শার্শি ভেঙে যায়। আসতে থাকে ইনভেলপ। অজস্র ইনভেলপ।
অদৃষ্টের কার্যক্রম অনিদৃষ্টকালের জন্যে নিষিদ্ধ এখানে। এখানে নিয়মতান্ত্রিকতা এবং যান্ত্রিকতার যাঁতাকলে পিষ্ট অদৃষ্ট...
আসলেই তাই। মদ কিংবা হুইস্কির পেগ গল:ধরণ করে সত্যিকারের নিজেকে ফিরে পাওয়ার চেষ্টাতো অনেকটা অদৃষ্টকে দেখতে চাওয়ার একটা ব্যর্থ প্রচেষ্টার মতো। সেই চেষ্টা অনিদৃষ্টকালের জন্যই স্থায়ী হয়। তবে এটাতো একদমই নিষিদ্ধ তাই না? জবাবদিহিতার পালা যখন আসে তখন বরাবরের মতোই অদৃষ্টকে দেখতে চাওয়ার ইচ্ছেটাকে বড় রকমের একটা যন্ত্রণা বলে মনে হয়। যান্ত্রিকতার আড়ালে অনিদৃষ্ট কালের জন্যে খুঁজে পাওয়া অদৃষ্টকে চেপে রাখার অভ্যেসতো সেই কবেই আমাদের মধ্যে রপ্ত করিয়ে দেয়া হয়েছে। শেষ পর্যন্ত সবই আবর্জনার স্তুপ একেকটা। অদৃষ্টের পরিণাম অনিদৃষ্টতো হবেই। কে জানে কখন কী বদলে যায়। আবেগের কথা যতো যা-ই বলুক না ক্যানো, সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষমতা আমাদের এ্যাতোটুকুও নেই। সাচ আ সেইম।
বাহ্। +
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫১
হাসান মাহবুব বলেছেন: আমার লাস্ট পোস্টে তুমি বলসিলা আরেকটু বড় হয়ে নিয়ে আমার গল্পগুলা পড়বা ধীরে ধীরে। তুমি অনেক দ্রুত বড় আর ম্যাচিওরড হয়ে গ্যাসো!
তেংস।
সামুতে কমেন্ট রেটিংয়ের অভাব বোধ করছি।
২৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৯
সমুদ্র কন্যা বলেছেন: এক্সপেরিমেন্টটা ভাল লাগল। একেকটা গল্প একেক রকম পড়তে বেশ লাগে।
৯.৫/১০
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০০
হাসান মাহবুব বলেছেন: কতদিন পরে আমার ব্লগে কমেন্ট! :#>
নাম্বার দেইখা আবারও :#> :#>
২৮|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১২
সমুদ্র কন্যা বলেছেন: কতদিন পর মানে! গোলকধাঁধার নিলাম গল্পটাতেইতো কমেন্ট দিসিলাম, আধা মার্ক বাড়ায় দিলাম যে! এই মাত্র তিনটা গল্প আগে
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৪
হাসান মাহবুব বলেছেন: মাত্র তিন্টা গল্পের ব্যবধান, কিন্তু সময়ের ব্যবধান দুই মাস! এইটাও তো খেয়াল রাখতে হবে! ![]()
২৯|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৭
সুপান্থ সুরাহী বলেছেন:
নাহ এইটা পইড়া আমি শেষ করতে পরবনা...
তাইলে কি আমার পাঠক সত্ত্বার মৃত্যু হচ্ছে ক্রমাগত...!!!
হামার লেখাতেও মনযোগ রাখতে পারছিনা...!!!!!!!!!!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৬
হাসান মাহবুব বলেছেন: এরকম হতে পারে মাঝে মাঝে। আমি একবার দীর্ঘদিন কোন বই পড়িনি। ব্যাপার না।
শুভরাত্রি।
৩০|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৮
ইষ্টিকুটুম বলেছেন: জব্বর লিখলেন তো!
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৭
হাসান মাহবুব বলেছেন: ধৈন্যা!
৩১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৬
শিশিরের বিন্দু বলেছেন: কেমন একটা অদ্ভুত আকুতি।
বাই দা ওয়ে একটা লাইন পড়ে অনেক মজা পেয়েছি।। যে কিনা একটু আগেই বলল এল্কোহোল নিষিদ্ধ সে নিজেই আবার বলছে। কাম অন, হ্যাভ আ ড্রিংক!
প্লাস।
শুভ রাত্রি।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৮
হাসান মাহবুব বলেছেন: হাহা!
শুভরাত্রি বিন্দু।
৩২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৮
ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমৎকার। দোটানা না, এক্কেরে তিনটানায় ফালাই দিসেন। পরথমে কিছু বুঝতে পারতাসিলাম না। কিন্তুক, শোকজ লেটার টা দেইখা বুঝসি কিছুটা। তাও যা ডাউট ছিল আপনার কমেন্ট দেইখা বুইঝা গেসি। অহন একখান পেলাস দেওন যায়। আসলে পেলাস দেয়া ফরজ হই গ্যাসে। একটা ভয় ছিল, কেউ অশ্লীল ভাষা কইয়া বেফাস মন্তব্য কইরা বসে কিনা। কেউ করে নাই দেইখা ভাল্লাগলো।
আখতারুজ্জামান ইলিয়াস রে কেন জানি খুব মনে পরতাসে।
একটা কথা না কইয়া পারতাসি না – শব্দ চয়ন সেই মাপের হয় নাই যা আমরা আপনার কাছ থিকা আশা করি। অবইশ্য, এইডা আমার লাহান ছাগলের ব্যক্তিগত অভিমত। আমার ভুল বোঝাটাই স্বাভাবিক।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৩
হাসান মাহবুব বলেছেন: শব্দচয়নে আমি খুব বেশি দক্ষ না। বেশি আশা না করাই ভালো। হতাশ হবেন বারেবার। অশ্লীলতা আরোপিত হলে সেটা খারাপ। আমিও আপনার মত আশঙ্কা কর্সিলাম, তবে এই বিশ্বাস ছিলো, ঐসব শব্দ কাউকে সুড়সুড়ি দিবে না, বা এ্যারাউজড করবে না।
এই গল্পটায় আসলে ফরমেটের দিকে বেশি নজর দিসি। শব্দচয়ন মনঃপুত না হবার সেটা একটা কারণ হতে পারে।
ধন্যবাদ এবং শুভরাত্রি।
৩৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৬
ফারিয়া বলেছেন: মোটামুটি লেগেছে। থিম আর সেটিংটা বেটার লেগেছে অন্যান্য গল্পের চেয়ে!
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: পাঠ এবং মন্তব্যের জন্যে ধন্যবাদ ফারিয়া।
শুভরাত।
৩৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:২৩
মুনসী১৬১২ বলেছেন: নিরীক্ষা মোটামুটি সফল বলা যেতে পারে.....
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:১৪
হাসান মাহবুব বলেছেন: ধব্যবাদ মুনসী! শুভসকাল।
৩৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩০
মাস্টার বলেছেন: মাঝে প্রায় খেই হারয়া ফেলছিলাম। পড়ে ট্র্যাকে আসতে বেশ কসরত করতে হইছিলো।
যাইহোক, কর্পোরেট লাইফটা বেশ ভালোভাবেই ফুটাইয়া তুলছেন।
আর একটা রাত একটু মাতাল হলে, আরো কিছু জবাবদিহিতা জমা হলে কিছু যায় আসে না।
মাঝে মাঝে কাজের চোটে আসলেও মাতাল মাতাল লাগে; অতোটা মাতাল জ্যাক ড্যানিয়েলস এও লাগেনা
++++
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:১৬
হাসান মাহবুব বলেছেন: সবচেয়ে উত্তম ব্যাপার হৈলো না খায়া টাল হওয়া। ইটার উপ্রে পিনিক নাই।
ধন্যবাদ মাস্টর!
৩৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৫৮
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
তামিম ইবনে আমান বলেছেন:
একটা জিনিস মাথায় ক্যাচ করলো না। আপনি কি নারী সাপ্লাইয়ের ব্যাপারটা পজিটিভলি দেখাতে চাইছেন? লিখা বরাবরের মতই সুপার্ব! +++++
লেখক বলেছেন: নারী, মদ, আবেগ নিয়ে বিজ্ঞাপন প্রবণতা; এখানে কর্পোরেট বিষয়ক সবকিছুই নেগেটিভলি দেখাইতে চাইসি। আপনি কনফিউজড হবেন ভাবিনি।
অনেক ধন্যবাদ!
আমার অলৌকিক বিশ্বাস -- কাম, ক্রোধ লোভের বশবর্তী হয়ে কোন ভুল করলে ---মাসুল দেওয়া
বাধ্যতা মূলক ---আর অনিচ্ছাই করে ফেললে হয়তো অনুশোচনায় পাড় পাওয়া যায়।
বরাবরের মতো ই একটু কঠিন --মুল ভাবটা ভালো লেগেছে
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৫
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ পাঠের জন্যে।
ভালো থাকবেন।
৩৭|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৩
সানজিদা হোসেন বলেছেন: ওরে বাপরে! মাথাটা এখন ঘুরছে। গল্প ভাল লেগেছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৮
হাসান মাহবুব বলেছেন: মাথা ঘুরছে কেন! ![]()
ধন্যবাদ সানজিদা!
৩৮|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৮
রেজোওয়ানা বলেছেন:
ধর্ম কথায় যখন মন ওঠে না-বসে না-তখন দিতে হয় গাল!
ছুঁচের মত মিহি ধারে যখন কাজ হয় না তখন চালাতে হয় ফাল!
যখন ঠান্ডা জলে গলে না ডাল-
তখন কষে দিতে হয় তেঁতুল কাঠের জ্বাল!
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৬
হাসান মাহবুব বলেছেন: সুন্দর প্রাচীন ছন্দ। যা সবসময়ের জন্যেই কার্যকর। থেংকু আপু
৩৯|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৮
hasin82 বলেছেন: অসাধারণ গল্প। গল্পের প্যাটার্ণ টা অন্যরকম সুন্দর। সোজা প্রিয়তে।
স্বাগতম আমার ব্লগে। আপনার মত বড় লেখকের কমেন্ট পেলে আমি ধন্য হয়ে যাব।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১০
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ হাসিন। আপনাকেও স্বাগতম আমার ব্লগে।
নিমন্ত্রনের জন্যে ধন্যবাদ। হ্যাপি ব্লগিং!
৪০|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২১
নোমান নমি বলেছেন: কালকে রাতে পড়া শুরু করছিলাম। প্রথম চিঠিটা মজার ছিল। দ্বিতীয় চিঠির পর তালগোল পাকায়া ফেলছিলাম। পরে পড়া বন্ধ কইরা দিছি। এখন পইড়া মন্তব্যসহকারে ক্লিয়ার হইলাম।
কর্পচারীদের মাঝে মাঝে মনে এরকম হয়!
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৬
হাসান মাহবুব বলেছেন: তাদের যে কিরকম হয় তারা নিজেরাই জানে না!
৪১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৩
রিমন রনবীর বলেছেন:
একবার পড়ছি।আবার পঈড়া ভালমত বুঝতে হইব
![]()
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৭
হাসান মাহবুব বলেছেন: পড়া ধরুমনি।
৪২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৯
রাতুল_শাহ বলেছেন: একবার পড়ায় মাথার খুব কাছে দিয়ে গেল..আরেকবার পড়লে মগজ দিয়ে যাবে ...........আরেকবার পড়ি।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৫
হাসান মাহবুব বলেছেন: ঠিকাছে পড়েন। শুভপাঠ।
৪৩|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬
ফয়সাল হুদা বলেছেন:
টাইম হেজ কলাপস বাই কর্পোরেট স্টেপ
হেয়ার হেস নো চান্স ফর ইমোশন
সো ইগনোর গার্লফ্রেন্ডো এন্ড পেরেন্টস
অল প্রোবলেম সলভ্ !!
+++
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১০
হাসান মাহবুব বলেছেন: পারফেক্ট সল্যুশন! গুলজার আহমেদের অশেষ উপকার করলেন!
ধন্যবাদ!
৪৪|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬
মাহী ফ্লোরা বলেছেন: ভাল লাগা পড়ার আগেই দিয়ে ফেলেছিলাম। আর এখন পড়লাম মন্ত্রমুগ্ধের মত। শেষ না করার আগ পর্যন্ত টেনে ধরে রাখতে পারে একটা লেখা সেটা পড়তে শুরু করলে টের পাই।
শুভকামনা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫১
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ মাফ্লো। ভালো থাকবেন।
৪৫|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: চিঠি গুলো মজার হলেও , গল্পের থীমটা প্রথমে ধরতে পারি নাই , পরে মন্তব্যের মাধ্যমে ক্লীয়ার হলাম ।
২৫ নং +
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৭
হাসান মাহবুব বলেছেন: থিম আর কি, ধরে নেন একটা মজার গল্প! ![]()
ধন্যবাদ!
৪৬|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাইয়া, কয়েকবার পড়তে হল। আমাদের জীবনটা বড্ড বেশী যান্ত্রিক। আর কর্মচঞ্চলতার মোহে আমরা ভুলে যেতে বসি তাদেরকে, যারা আমাদের কল্যাণ কামনা করে। যেটা আমাদের জন্যে ভাল নয় তাকেই আঁকড়ে ধরতে ইচ্ছে হয়।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্য। ভালো থাকুন। সবুজ থাকুন।
৪৭|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০০
শামীম আরা সনি বলেছেন: জটিল জগত............
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৫
হাসান মাহবুব বলেছেন: নিঃসন্দেহে!
৪৮|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৫
শামীম আরা সনি বলেছেন: ঢংগী মার্কা প্রেম নিয়ে আপনার কি কোন লেখা আছে?
থাকলে লিংক দেবেন
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২১
হাসান মাহবুব বলেছেন: নাহ, ঐ ধরণের লেখা আমার আসে না একদম।
৪৯|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৯
মৃত্যুঞ্জয় বলেছেন:
![]()
নম নম নম
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২২
হাসান মাহবুব বলেছেন: বুঝলাম না ঠিক আপনার প্রতিক্রিয়া ![]()
৫০|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩০
শামীম আরা সনি বলেছেন: মাঝে মাঝে সিরিয়াসলি একটু আনসিরিয়াস হওয়া যায়না?
প্রেম টপিক নিয়ে না হলেও অন্য কোন টপিক নিয়ে আপনার কাছে একটা সিরিয়াসলি আনসিরিয়াস পোস্টের প্রত্যাশা রইল।
এখন বলেন, কবে লিখবেন?![]()
অনেকগুলো সিরিয়াসনেসের মাঝে ধরা যাক অক্সিজেন মাস্ক![]()
রাখা যায় নাকি অনুরোধটা?
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪১
হাসান মাহবুব বলেছেন: একসময় রম্য লিখতাম নিয়মিত। ব্লগে তেমন নাই অবশ্য। উন্মাদে লিখতাম। লিখতে গেলে মনটাকে ওরকম তৈরি করে নিতে হবে। সেজন্যে কিছু সময় দরকার। তারপর না হয় কথা দিবো।
তবে এই গল্পের কমেন্টে দেখেন না, কতজন মজা পাওয়ার কথা কৈসে! আপাতত এটুকুই থাক!
৫১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৮
শামীম আরা সনি বলেছেন: আমার একটা জিনিস জানার প্রবল আগ্রহ রয়েছে সেটা হলো আপনি কার কার লেখা পড়েছেন, এবং কার কার লেখায় আপনি অনুপ্রানিত।
আমি ব্যক্তিগতভাবে আপনার মাঝে কাফকা আর টলস্তয়ের একটা ছায়া পাই।
জানিনা আপনি কাদের অনুসারী।
জানাবেন আশা করি![]()
উন্মাদ আম্মু কোনদিন পড়তে দেয়নি![]()
অটপিক/আমার একটা ইচ্ছা আছে আমাদের বাড়ীর লাইব্রেরী নিয়ে ব্লগে কিছু শেয়ার করবার। কিন্তু করছিনা, ভাবছি কে কিভাবে নেবে। আপনি বলুনতো কি করা যায়?
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৭
হাসান মাহবুব বলেছেন: কার কার লেখা পড়েছি সেটা বলতে গেলে তো অনেকের নামই আসবে। তবে কাদের দ্বারা অনুপ্রাণিত এটার উত্তর দেয়া যায়। আখতারুজ্জামান ইলিয়াস, শাহাদুজ্জামান, চেখভ, মানিক, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ...
তবে কারো অনুসারী না।
তলস্তয় অল্প পরিমাণে পড়া আছে। কাফকার মেটামরফসিসের কবীর চৌধুরির অনুবাদটা খুঁজছি। অন্য একটা অনুবাদ পেয়েছিলাম, খুবই বাজে।
বাড়ির লাইব্রেরি নিয়ে ব্লগে লিখবেন এটাতো খুবই ভালো আইডিয়া। সবাই দেখবেন খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। হুদাই চিন্তা না কৈরা পোস্টায়া ফালান।
৫২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৪
নাজমুস চৌধুরি বলেছেন: থিমটা ধরতে পারলাম না।
ভাই এত ধৈর্য নাই এত গুলা কমেন্ট পরার।
থিমটি একটু ক্লিয়ার করবেন কি?
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৬
হাসান মাহবুব বলেছেন: কর্মক্লান্ত একজন কর্পচারীর ( কর্পচারী এসেছে Corporate or Corpse থেকে সওদাগর, মৃত, কর্মচারী) ছুটি নেবার ইচ্ছা। কিন্তু অদৃষ্টের কার্যক্রম অনিদৃষ্টকালের জন্যে নিষিদ্ধ এখানে। এখানে নিয়মতান্ত্রিকতা এবং যান্ত্রিকতার যাঁতাকলে পিষ্ট অদৃষ্ট... চাইলেই হারিয়ে যাওয়া যায় না। হারিয়ে গেলেও কর্পোরেট চিহ্ন বয়ে নিয়ে যেতে হয় (যেমন মদ)। সে আবিস্কার করে প্রেম, পিতা-পুত্র সম্পর্ক সবই এক নতুন আরবান সিস্টেমের গলার ভেতর সেধোতে চাচ্ছে। তার ঘোর কেটে যায় একসময়। ছুটি শেষ হয়। তারপর জবাবদিহিতা। প্রেমিকা, বাবা এবং বসের কাছে। কোনটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ? সে কার কাছে যাবে? উত্তরটা আমরা সকলেই হয়তো জানি, কিন্তু কে তার দিকে সত্যিকারের মায়ার দৃষ্টিতে তাকিয়ে তা কখনই জানবো না।
চতুর্মাত্রিক ব্লগ থেকে একজন পাঠকের মন্তব্যের কিছু অংশ তুলে দিচ্ছি,
প্রথমত , চিঠির ভাষা গুলো ইন্টারেস্টিং অর্থাৎ প্রেসিদেন্ত এবং প্রেমিকাকে লেখার চিঠির ভাষা। এক্ষেত্রে পত্র লেখক এর ন্যাকামি নয় বরং তার খেদ ফুটে উঠেছে সমসাময়িক স্বেচ্ছাচারিতা নারী , এলকোহলের অবাধ সাপ্লাই এবং চিরাচরিত অনুভব যা হারাতে হারাতে কিছুটা অবশিষ্ট রয়ে গেছে মানবিক সম্পর্ক পরিবারের সাথে ।
ক্লিয়ার হল কি কিছুটা?
৫৩|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩১
নাজমুস চৌধুরি বলেছেন: ধন্যবাদ, কিছুটা হয়েছে ।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৩
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভরাত।
৫৪|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৩
রুন বলেছেন: একটানে পড়ে ফেললাম । একজন কর্পোরেট গোলাম কে এভাবে কজনই বা তুলে আনতে পারে । পোস্টে ভালোলাগা রইল । ভালো থাকবেন ভাইয়া ।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৯
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রুন। আপনিও ভালো থাকবেন।
শুভরাত্রি।
৫৫|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৫৮
অনাহূত বলেছেন:
এত ঘোরগ্রস্থতা কই পান আপনি? আপনার লেখা পড়লে মাঝে মাঝে খুব ইন্সপায়ার্ড হয়ে ইচ্ছে করে সাহস করে লিখেই ফেলি এই ষ্টাইলে- "ওই শালা মাদা...চো...এইখানে দাড়ায়া মুতস ক্যান?"
পারি না। সাহস নেই। যেই সাহসীমতা আপনার আছে তাকে স্যালুট।
কর্পচারী, আমরা সবাই কর্পচারী।
কে আর্দ্র চোখে তাকাবে? চোখানুক্রম ভাবতে যাওয়া খুব জটিল ব্যাপার।
প্রেমিকার কাছে চিঠিটা সত্যিই খুব অনেষ্ট।
পরিশেষে আপনার জন্য -
শুভরাত্রি, ভাইয়া।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:০১
হাসান মাহবুব বলেছেন: "আমিও ভন্ড অনেকের মত
গান দিয়ে ঢাকি জীবনের ক্ষত"
সে যাক গে,
এখন গ্লাসে বাড়ি!
শুভসকাল অর্ণব।
৫৬|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৮
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: মাঝে মাঝে মুনচায় আর জবাব্দিহিতা দিমুনা।
শুধু গ্লাসে বাড়ি দিমু।
ভাল্লাগছে হামা ভাই।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৩
হাসান মাহবুব বলেছেন: গ্লাসে বাড়ি দিলে সুন্দর টুংটাং মুর্ছনার সৃষ্টি হয় সেডি ভালো। তয় গেলাস থিকা সোমরস পান করা ভালু না ![]()
৫৭|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৬
প্রিন্সর বলেছেন: কর্পচারিকে কপচায় তারই কর্ম প্রণোদনা ।
ভালো লাগলো, তবে লেখায় নতুনত্ব পেলাম বোধ হয় ।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১০
হাসান মাহবুব বলেছেন: একটু বৈচিত্র আনার চেষ্টা করেছি। এই ঠিমে আগেও লিখেছি, তাই পরিবর্তনটা দরকার ছিলো।
ধন্যবাদ প্রিন্সর!
৫৮|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৭
পোকেমোন০০৭ বলেছেন: লেখা শেষ হয়ে যায় ঘোর রয়ে যায়।
চিঠির বিষয়বস্তুগুলা মাথার উপর দিয়ে যেতে যেতে ধরে ফেল্লাম
।
বরাবরের চাইতে একটু ভিন্ন মনে হল থীমটা।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩২
হাসান মাহবুব বলেছেন: আপনাকে বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ে রাখতে হবে, কোন বল উড়ে যেতে পারবে না মাথার ওপর দিয়ে। হাহা! ![]()
অনেক ধন্যবাদ পোকেমন।
৫৯|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি অনেক ভালো লিখেন। সত্যি বলতে এই ধরনের লেখার ভালো মন্দ বলার ক্ষমতা আমার হয়ত নেই। আপনার লেখার স্টাইলটি অনেক বেশি ব্যতিক্রম এবং চমৎকার।
ভালো লাগল।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩২
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইলো।
৬০|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯
মাহমুদা সোনিয়া বলেছেন: ভালো লাগলো। আর কমেন্ট গুলো পড়ে আরও ক্লিয়ার হলাম। একটা মজার কথা বলি, আমার একটা ফ্রেন্ড আছে ঠিক তোমার বর্ণনার গুলজারের মতন। সে বেজায় কর্পোরেট, সম্প্রতি মেরেড। কিন্তু মাঝে মাঝে ওর নাকি এরকম সব ফা** লাগত।চাকরীর মাঝে মাঝে হাওয়া হয়ে যেত!! অনেক বার শোকজ ও খেয়েছে এরকম উদ্ভট আচরণ করার জন্য। যাক, এটা বলার কারণ হচ্ছে, যা বলেছে তা নিতান্তই বাস্তব। ওয়েল ডান, হামা ডিয়ার।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৪
হাসান মাহবুব বলেছেন: হাহা! দারুণ মিলে গ্যালো তো তোমার বন্ধুর চরিত্রটা এই গল্পের সাথে। আসলে সবারই মাঝেমধ্যে এমন হয় বোধ হয়, কী আর করা!
শুভসন্ধ্যা। ভালো থাইকো।
৬১|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৫
সোনালী ডানার চিল বলেছেন: আরো একবার পড়তে হবে। বাংলায় এধরনের নিরীক্ষণ অপ্রতুল। খুব ভাললাগা এ প্রচেষ্টায়.................+++++
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩০
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। উৎসাহিত হলাম মন্তব্যে।
৬২|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৮
সোমহেপি বলেছেন: রাজনৈনিক ?
ইউজেস অব স্প্যানিশ ওয়ার্ডস গেইভ দ্যা পোষ্ট অ্যা স্পেশাল বিউটি।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৫
হাসান মাহবুব বলেছেন: প্রথম অংশটায় কিছুটা রাজনৈতিক ব্যাপার আছে। তুমি তো বুঝবাই, তোমার প্রতিষ্ঠান যে জড়িত!
স্প্যানিশ ওয়ার্ড না ছাই! ইংরাজিগুলাকে একটু ত ত কৈরা ওকার দিসি। তাতে ওরম লাগতাসে
৬৩|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২২
সোমহেপি বলেছেন: না না
আমি কিছু স্প্যানিস শব্দ পড়ছিলাম এরমই।
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩০
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, তা অবশ্য ঠিক, স্প্যানিশ/ ইতালিয়ান উচ্চারণগুলা এরমই হয়।
৬৪|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৫
শামীম আরা সনি বলেছেন: আপনার এই লেখাটার জন্য আই মাস্ট সাজেস্ট ইউ টু রিড মেটামরফসিস।
আসলটাই পড়ুন, বেশী ভালো লাগবে এবং রিয়েল টেস্ট পাবেন। আপনার এ লেখায় মেটামরফসিসের কিছু ছাপ আছে। মেটামরফসিস একবার পড়ে নাও বুঝতে পারেন। আমার নিজের অনেকবার পড়তে হয়েছিল, সত্যি কথা বলতে স্টুডেন্টলাইফে একরকম বুঝতাম, এখন একরকম বুঝি।
আমাদের যে স্যার এটা পড়িয়েছিলেন উনি কখনো টেকস্টের ধার দিয়ে হাটতেন না! স্টুডেন্টদের কাছ থেকে শুনতেন কে কি বলছে, কি ভাবছে।
আমার কাছে একদিন শুনতে চাইলেন, আমি মেটামরফসিসের বেশ কিছু বিষয় মার্ক্সের তত্বের অন্তর্ভুক্ত করে বলেছিলাম। ক্লাসের একটা ভালো স্টুডেন্ট একলাইন শুনে হোহো করে হাসতে শুরু করলো। আমি তাকে হাসতে মানা করে আমার মত করে বলে গেলাম। স্যার নিজেও প্রথমে ছিলেন কনফিউজড । পরে আমার কথা শুনে উনি থ্যাংকইউ বলেন আমাকে। উনার কাছে জীবনে যতবার থ্যাংকইউ শুনেছি সেগুলো আজও কানে ভেসে আসে।
কিন্তু এতশত বুঝেও শেষপর্যন্ত পরীক্ষায় খাতায় মেটামরফসিসের উপর লেখিনি কিন্তু![]()
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০১
হাসান মাহবুব বলেছেন: মেটামরফসিস আমি গত দুই বইমেলা ধৈরা খুঁজতেসি। কবীর চৌধুরির অনুবাদটা দরকার। আমি জানি সেটা অনেক ভালো হবে। অবশ্যই পড়ুম, এটা এতদিনেও না পড়াটা আসলে ঠিক হয় নাই। এইবার আর ছাড়াছাড়ি নাই!
৬৫|
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৪
কুঙ্গ থাঙ বলেছেন: অনেকগুলো গল্প মিস করেছি। ...........পড়া শুরু করে দিলাম।
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৯
হাসান মাহবুব বলেছেন: আপনার পাঠ যন্ত্রণাময় হোক
শুভকামনা।
৬৬|
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৮
শেখ আমিনুল ইসলাম বলেছেন: অনেক ভালো লেগেছে ভিন্ন ধাঁচের এই গল্পটি। অবশ্য প্রথমে কিছু কিছু অংশে এলোমেলো হয়ে গেছিল বুঝতে, ১০২ নং কমেন্টস দেখে পরিস্কার হল। কৃতজ্ঞতা ও শুভ রাত্রি।
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ এবং শুভরাত্রি। ভালো থাকবেন।
৬৭|
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩০
ইসরা০০৭ বলেছেন: ভিন্ন স্বাদ হাসান
ভালোলাগলো।
১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩২
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস ইসরা!
৬৮|
১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২২
আরজু পনি বলেছেন:
২-৩ দিন আগে হাসানের গল্পগুলো নিয়ে ভাবছিলাম। অন্ধকার কর্পোরেট জগতটাকে হাসান কি অবলীলায় , অসাধারণভাবে উপস্থাপন করে!
দেশ ও জাতির অনিষ্ট বিধানে এবং কোম্পানীর কল্যাণে ...কোম্পানীর জন্যে ওরা ১০০% বিশ্বস্ত! কিন্তু আর.......!!!
হাসানের প্রতিটা লেখায় মেসেজ থাকে...এটা প্রিয়তেই নিলাম।
১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩৭
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আরজু আপা। সম্মানিত বোধ করছি।
শুভসকাল!
৬৯|
১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫১
ইমরাজ কবির মুন বলেছেন:
ভয়ংকর,
অ্যাকলামাসিওনেস
১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৩
হাসান মাহবুব বলেছেন: অ্যাকলামসিওনেস!
গ্রাতিজ ![]()
৭০|
১১ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৯
ইলুসন বলেছেন: তিনটি চোখ তার দিকে যথাক্রমে অনুনয়, ক্রোধ, এবং অবহেলা নিয়ে তাকিয়ে রয়। চোখানুক্রমটা হয়তোবা তার কাছে অজানাই থেকে যাবে চিরকাল।
তিনটি চোখ নাকি তিন জোড়া চোখ হবে?
চোখানুক্রমটা মনে হয় এমন হবে-
বাবা- অনুনয়
কর্পোরেট জীবন- ক্রোধ
প্রেমিকা- অবহেলা
ব্যাতিক্রম একটা লেখা।
১১ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮
হাসান মাহবুব বলেছেন: তিন জোড়া চোখ হবে। এরকম একটা সিলি মিসটেক করলাম! গল্পের থিমটা নতুন কিছু না। এর আগেও এই থিম নিয়ে তিনটা গল্প লেখসি। চেষ্টা কর্সি প্রতিটার প্রেজেন্টেশন অন্যরকম করতে।
থ্যাংকস!
৭১|
১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৬
লেজকাটা বান্দর বলেছেন: গল্পের থিম সম্ভবত এরকম, একজন কর্পোরেট মানুষ কাজের চাপে পিষ্ট হয়ে ছুটির আবেদন করে, ছুটি পায়। ছুটির সময়ে তার মদ্যপ হওয়া ইত্যাদি নিয়ে প্রেমিকার বাবা, নিজের বাবা অভিযোগ করে। এই জাতীয় কিছু একটা।
ব্যতিক্রমধর্মী লেখা তো বটেই। হাসান ভাইয়ের লেখা মানেই ব্যতিক্রমধর্মী।
কিছু অশ্লীল শব্দ ইচ্ছা করে ব্যবহার করার অভ্যাস আপনার আছে। ইচ্ছা করে অশ্লীল শব্দ ব্যবহার করে পাঠককে ভালোলাগা মন্দলাগার মাঝখানে একটা অনির্দিষ্ট স্থানে নিক্ষেপ করা আপনার একটা প্রিয় অভ্যাস।
ভালো লেগেছে শুধুই প্রেজেন্টেশনটা। কাহিনী নয়, চরিত্র নয়, শুধু প্রেজেন্টেশন। এই ধরণের প্রেজেন্টেশন মনে হয়ে আপনার ট্রেডমার্ক হয়ে গেছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৩
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ ঐ জাতীয় কিছু একটাই। থিমটা তেমন কিছু না। উপস্থাপনটা ব্যতিক্রমী করতে চাইসি। আর অশ্লীল শব্দের ব্যাপারে, আমি যেরকম ডার্ক থিম নিয়ে কাজ করি, তাতে সেসব শব্দ আরোপিত হয় বলে মনে করি না। বরং গল্পের ডার্কনেস, রিপালশন, নিহিলিজমকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে এজন্যেই দেই।
ধন্যবাদ মন্তব্যের জন্যে।
৭২|
১২ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০১
চোর - ডাকাইত বলেছেন: মাথা নষ্ট পুরাই
১০২ নং কমেন্টের রিপ্লাইতে আমার জানার বিষয়গুলানও ক্লিয়ার হলাম।
+++
১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৪
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!
শুভদুপুর।
৭৩|
১২ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৭
নাজিম-উদ-দৌলা বলেছেন: কেমন যেন একটা ঘোরলাগা অবস্থার মাঝে ডুবে গিয়েছিলাম! কাফকার মেটামরফসিস সম্পর্কে তেমন কোনও ধারনা নেই আমার। আপনার লেখাটা পড়ার পর এই সম্পর্কে আমারও কিছু পড়াশোনা করার ইচ্ছে হচ্ছে।
আপনার লেখার যে বিষয়টা আমার সবচেয়ে ভাল লাগে তা হল প্রেজেন্টেশন! অদ্ভুদ! কীভাবে যে লেখেন কে জানে!
১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৫
হাসান মাহবুব বলেছেন: কাফকার উপন্যাসটিতে একজন মানুষ ধীরে ধীরে পোকা হয়ে যায়। এটুকুই জানি।
অনেক ধন্যবাদ পড়ার জন্যে।
৭৪|
১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৮
দুরে গিয়া মর . বলেছেন: কঠিন লিখছেন ভাই
+++
প্রথমটা পড়ে হাসতেই আছি
১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৯
হাসান মাহবুব বলেছেন: হেহে! ধন্যবাদ আপনাকে।
বিনীত
৭৫|
১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
শহিদুল ইসলাম বলেছেন: একটা নতুনত্বের স্বাদ পেলাম । চিঠির ভাষা , গল্পের গঠন ব্যতিক্রম ।
বেশ মোহময় লেখা ।
এক কথায় এক চিঠিময় গল্প বলা যায় , যার অন্তরালে রয়েছে গভীর খেদ !
১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫১
হাসান মাহবুব বলেছেন: খেদের পতন হয় গভীর খাঁদে। তারপর খেদ ঝেড়ে ফেলে দিয়ে আবারও ক্ষুন্নিবৃত্তিক জীবন।
শুভসন্ধ্যা শহিদুল।
৭৬|
১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৫
নীলঞ্জন বলেছেন: বরাবরের মতোই চমৎকার হামা দা।
অন্য রকম টেস্ট পেলাম।
পোস্টে++++++
১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৩
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ নীলঞ্জন!
৭৭|
১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৬
ভয়ংকর বোকা বলেছেন: বহুদিন বই পড়া হয়না...আপনার লেখা পড়ে মনে হল আবার শুরু করি....এই লেখার প্রিন্টেড কোন কপি থাকলে ভাল হত। ++++++
১২ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
হাসান মাহবুব বলেছেন: আমারও অনেকদিন বই পড়া হয়না। পড়া দরকার, নইলে অনেক খামতি থেকে যাবে।
ধন্যবাদ এবং স্বাগতম আমার ব্লগে।
৭৮|
১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "গুলজার নিমিষে হিসেব কষে নেয়, কার কাছ থেকে অব্যাহতি পেতে হবে, কাকে ছুড়ে ফেলতে হবে এবং কার পা জড়িয়ে ধরতে হবে।"
চিঠির স্ট্যাইলে কর্পোরেট কালচারটা দারুনভাবে তুলে এনেছেন।
নিজের পাশের মানুষগুলিকে আপ্নার চোখে আবারও দেখ্লাম........
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ। শুভরাত।
৭৯|
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫১
গাধা মানব বলেছেন: পোষ্টে ভাল লাগা রইল।
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ গামা!
৮০|
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫২
সান্তনু অাহেমদ বলেছেন: চমৎকার।++
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৮
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।
৮১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৫৫
সাদা-কালো বলেছেন:
কিছু মনে করবেন না হাসান ভাই। ধরতে পেরেছি কিনা বুঝতে পারছিনা। লেখাটি পড়ে আমার কাছে মনে হয়েছে এটি আসলে নাগরিক জিবনে একটি স্ট্রেস্স্ড আত্মার আত্মচিৎকার। আসল থিম কি এটাই ছিল?
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৪
হাসান মাহবুব বলেছেন: কিছু মনে করার কী আছে! হ্যাঁ, সিম্পলি বললে সেরকমই তো!
শুভসকাল।
৮২|
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৪
সোহাগ সকাল বলেছেন: হুম!
পোষ্ট ভালো হয়েছে।
নতুন পোষ্টের আশায় রইলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৭
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। নতুন লেখা কবে আসবে জানি না।
৮৩|
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৬
নস্টালজিক বলেছেন: লেখা তো মদে ভেসে গেলো দাদা!
গিয়ে খাবেন, না খেয়ে এসছেন?
হিক! হিক!
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৭
হাসান মাহবুব বলেছেন: খায়াইচো নাকি?
৮৪|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৯
অনন্ত দিগন্ত বলেছেন: -কাম অন মাইট! হোয়াই আরগুইং উইথ মিনিংলেস ম্যাটারস[/sb
এটাই তো আজকালকার কর্পোরেট দুনিয়ার সব চুপ করে দেয়া ডায়লগ ... এর পর আর ক'জন পারে আপনার মত কথা চালিয়ে যেতে ?
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৩
হাসান মাহবুব বলেছেন: আরে আমার গল্পের নায়ক সেইরকম!
৮৫|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৫৪
নস্টালজিক বলেছেন: নাহ, সেই ১৯৫৩ সালে ......
বাই দ্য ওয়ে উচ্চারন টা মেইট হবে না? তুমি মাইট লিখছো!
আর গল্পের তীব্রতা, স্টাইল জম্পেশ হইসে!
তারপরও ,
লেখা মদে ভেসে গেছে!
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫০
হাসান মাহবুব বলেছেন: মাইট হৈলো স্কটিশ উচ্চারন। ট্রেইনস্পটিং দেইখা শিখসি ![]()
ভেসে গেছে এইবার সাঁতার কাটো ![]()
৮৬|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৮
পাগলমন২০১১ বলেছেন: পুরোটা পড়লাম ।কমেন্ট পড়ে পুরোটা বুঝলাম।
হ্যাট দ্যা ফাকিং সিস্টেম।
+++ ৪০ তম
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৯
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ পাগলমন।
শুভদুপুর।
৮৭|
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৯
আবু সালেহ বলেছেন:
কখনও কখনও নিজেরও খুবই ইচ্ছে হয় যে, হঠাৎ হাওয়া হয়ে যাই......
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৩
হাসান মাহবুব বলেছেন: সুন্দর ইচ্ছা! তবে বাস্তবায়ন করা কঠিন।
শুভসকাল।
৮৮|
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪১
চিমা মস্তকে হুল হুল বলেছেন: Click This Link
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৩
হাসান মাহবুব বলেছেন: স্যরি।
৮৯|
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৭
rudlefuz বলেছেন: পুরাটা পড়সি... কিছুই বুঝি নাই
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২
হাসান মাহবুব বলেছেন: কষ্ট করলেন। ধন্যবাদ।
৯০|
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
অচিন্ত্য বলেছেন:
চমৎকৃত হলাম বর্ণনার অভিনবত্বে। ভাল থাকবেন। +
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ অচিন্ত্য। শুভসন্ধ্যা।
৯১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৫
সুখী পাগলা বলেছেন: ভাইয়া , এই জিনিস আপনার মাথা থেকে বের হইসে ক্যামনে ??
+++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪০
হাসান মাহবুব বলেছেন: একটা জোরে ঝাঁকি দিসিলাম মাথায় হাহা!
শুভরাত্রি।
৯২|
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১০
@অরণ্য বলেছেন: সবার মন রক্ষার্থে কর্পোচারীদের জীবনে আর স্বাভাবিকত্ব বলতে কিছুই থাকেনা.
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ...কোথাও ব্যক্তিগত অরণ্য থাকে না।
শুভসন্ধ্যা।
৯৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এ্যালকোহলিক ঘোর কেটে গেলে আর ওড়ার সরঞ্জাম থাকে না , ওড়া যায় না এই কংক্রিট আকাশে ................ ভাবনা দাদা ভাবনা........কমেন্ট করার সাহস নাই হাসান ভাই......
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১২
হাসান মাহবুব বলেছেন: সাহস নাই আবার কী! কমেন্ট তো হয়াই গেল!
এবং সেইরকম কমেন্ট!
৯৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০১
রুপ।ই বলেছেন: এত্ত সুন্দর লেখেন আপনি, ভাল লাগে অনেক কিনত্ত বুকের মাঝে কাটার মত বিধে থাকে একটা অস্বস্হি ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৪
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ রুপাই।
শুভসকাল।
৯৫|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭
অচিন্ত্য বলেছেন: এই লেখা যে অসাধারণ লেগেছে তা ১৪৪ নম্বর মন্তব্যে একবার বলেছি। এবারের মন্তব্য ১১৪ নম্বর মন্তব্যের পরিপ্রেক্ষিতে। শামীম আরা সনি মেটামরফসিস এর অরিজিনাল টেক্সট পড়ার অনুরোধ জানিয়েছেন। অরিজিনাল টেক্সট কিন্ত ইংরেজিতে লেখা নয়; লেখা জার্মান ভাষায়। ধরে নিচ্ছি লেখক জার্মান ভাষা পড়তে জানেন না। অনুবাদই যদি পড়তে হয়, ইংরেজিই কি, বাংলাই কি। তবে হ্যাঁ, বাংলা অনুবাদটা যদি ইংরেজি থেকে হয়, তাহলে ইংরেজিটা পড়াই ভাল।
ইডিপাস পড়ার সময় আমি ইংরেজিটা পড়ার পর বাংলাটাও পড়েছিলাম। সেই বাংলাটা ইংরেজি থেকে নয়, গ্রীক থেকে করা ছিল। ধন্যবাদ
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬
হাসান মাহবুব বলেছেন: ইংরেজিতে পড়তে সাচ্ছন্দ্য বোধ করি না। বাংলা ভালো অনুবাদ পেলে আর কী চাই! অনেক ক্লাসিক ইংরেজি সাহিত্যের বাংলা অনুবাদ পড়ে মুগ্ধ হয়েছি।
৯৬|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৮
অচিন্ত্য বলেছেন: সংশোধনীঃ ১৪৪> ১৪০
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭
হাসান মাহবুব বলেছেন: সামান্য ভুল।
শুভদুপুর!
৯৭|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৩
অনিক আহসান বলেছেন: কর্পোরেট জগত নিস্টুর। মাঝে মাঝে চাকরি বাক্রিতে আগুন লাগায় হাটা ধরতে ইচ্ছা করে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৭
হাসান মাহবুব বলেছেন: আপ্নেও তো কর্পোরেট জগতের প্রতি নিষ্ঠুর!
৯৮|
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
যাযাবর৮১ বলেছেন:
লিখায়++++++++
কিছুতো লাগে না ভাল
সব যেন আঁধার কালো
তাই আমিও দেই মাঝে মাঝে ডুব
নিজের মাঝে আমি তাই থাকি চুপ
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
রিকশা বাজে ক্রিং ক্রিং
যাযাবরে দিছেগো রিং
আসেন আমার ব্লগে
থাকুন আমার লগে
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
হাসান মাহবুব বলেছেন: আপনার ব্লগে যাবো। ধন্যবাদ।
৯৯|
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২১
সোমহেপি বলেছেন: ...........
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৪
হাসান মাহবুব বলেছেন: ক্লান্ত?
১০০|
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৮
সোমহেপি বলেছেন: গফটফ দেন
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৫
হাসান মাহবুব বলেছেন: ক্লান্ত।
১০১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৭
সোমহেপি বলেছেন: ঘি ' ভাজা রুটি খান
অথবা
গরম ভাত ,উনানো ঘি আর দুইটা ভাজা মরিচ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪২
হাসান মাহবুব বলেছেন: খাওয়া দাওয়া তো কম কর্তাসি না! সব যায় পাকস্থলীতে। ব্রেইনে কোন রেজোনেন্স তৈরি করে না
১০২|
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৬
লেডি বার্ড বলেছেন: Corporate or Corpse এই জিনিস আপনের ল্যাহায় বহুত বার পাইছি। তয় এই বার পুরাই ভিন্ন স্বাদে। ভালা পাইলাম খুব ভালা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪৩
হাসান মাহবুব বলেছেন: কর্পোরেট পাইসেন, তয় কর্পস মনে হয় না পাইসেন। নতুন বোতলে পুরান মদ দিলাম আর কী!
শুভভোর ভালু পুকা!
১০৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫০
নীলপথিক বলেছেন: @লেডি বার্ড, লাশ-টাশের ব্যাপারে হাসান ভাইয়ের মনে হয় অরুচি আছে। এটা পাইনি ওনার লেখায়।
বরাবরের মতই "ভালোলাগা" হাসান ভাই। অর্থের সাথে "সম্পর্ক" আর জবাবদিহিতার ত্রিমুখী সুতো টানাটানি চুটিয়ে উপভোগ করলাম।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৫
হাসান মাহবুব বলেছেন: আপনার নিয়মিত পাঠ এবং প্রতিক্রিয়ার জন্যে অনেক কৃতজ্ঞতা নীল পথিক। ভালো থাকবেন।
১০৪|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
আরজু পনি বলেছেন:
=======
দুঃখিত, অফটপিকে কথা বলতে এলাম, আপনার এই শিরোনামে ২০১১ সালে তো কোন লেখা পাচ্ছি না। "বর্ণ বিচ্যুতি এবং প্রবল দ্বিধান্বিত কিছু সময়" ![]()
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
হাসান মাহবুব বলেছেন: ঐ লেখাটার কথা কেন আসলো বুঝলাম না! ওটা লিটল হামা থেকে দিসিলাম।
Click This Link
১০৫|
০২ রা অক্টোবর, ২০১২ ভোর ৬:২৯
অন্তি বলেছেন: চিঠি পড়তে ভাল লাগছিল। শুভ সকাল।
০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:১৬
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস অন্তি। শুভসকাল।
১০৬|
০২ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৫
দেশের_কথা বলেছেন: অনেকদিন পর লগইন করলেও আপনার ব্লগে এসে নিরাশ হতে হয়নি।
ভাবনার শাখায় বেড়িয়ে পড়েছিলাম কিছুক্ষন। ++
০২ রা অক্টোবর, ২০১২ রাত ৮:১৩
হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
১০৭|
০৩ রা অক্টোবর, ২০১২ রাত ২:১৯
সুপান্থ সুরাহী বলেছেন:
এই গল্পটা নিয়া আমার কিছু প্রশ্ন আছে...
প্রথমত
এখানে আপ্নি কেমন কেমন খাপছাড়া কিন্তু কেন?
২য়ত... গল্পের পাত্র-পাত্রির যুগসূত্র জটিল প্যাঁচ একটু তাল কাটা তাল কাটা টাইপ... কারণ?
আমি কী ভালভাবে পড়ি নাই নাকি আমার বোধ শক্তি লোপ পাইছে...
৩য়ত... এটা কি আপ্নার নতুন কোন এক্সপেরিমেন্ট? যদি তাই হয় তবে এটা আর না করার জন্য রিকু?
সর্বোপরি এটাতে আমি সেই হামাকে পাইনি যে হামার গল্পে আমি হারিয়ে যেতে পারি, ছুটতে পারি ভাবনার একজগত থেকে আরেক জগতে। যার গল্প পড়তে পড়তে চোখ ছেড়ে মন চলে যায় ঘোরলাগা ভিন্ন এক জগতে...
শুভ কামনা হামা ভাই...
সমালোচনা করলাম আর এমনটা করার অধিকার আপ্নি দিয়েছেন আরো আগেই...
সো আমি এটা করতেই পারি...
০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪৮
হাসান মাহবুব বলেছেন: প্রশ্নগুলোর উত্তর আমি কীভাবে দিই! আপনার কাছে কেন খাপছাড়া, তালকাটা লেগেছে সেটা যদি চিহ্নিত করে ব্যাখ্যা করতেন তাহলে আলোচনার সুযোগ থাকতো। এই মুহূর্তে শুধু এটাই বলতে পারি, আমার এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছে, অন্তত আপনার কাছে।
গল্পের গঠন নিয়ে এক্সপেরিমেন্ট আগে বেশি করা হত, এখন কম করা হয়, তবে এক্সপেরিমেন্টের আইডিয়া মাথায় আসলে আমি করবই, আপনার অনুরোধ রাখতে পারছি না, দুঃখিত! তবে কে জানে, পরবর্তীতে কোন নিরীক্ষা করলে সেটা আপনার ভালো লাগতেও পারে!
শুভদুপুর!
১০৮|
০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ১২:১০
আহাদিল বলেছেন: গল্প ভালো লাগল!
০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪৯
হাসান মাহবুব বলেছেন: থ্যাংক্স! অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো। ভালো থাকুন।
১০৯|
০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৫
যাযাবর৮১ বলেছেন:
ভালবাসি রাশি রাশি
ব্লগে ঘুরে যান আসি
জীবন যায় ফুরিয়ে
সময় যান একটু উড়িয়ে
নীলকণ্ঠে আঁকে ছবি
দাওয়াত দিছে যাযু কবি
০৩ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৭
হাসান মাহবুব বলেছেন: আইচ্ছা।
১১০|
০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ২:৪৩
সুপান্থ সুরাহী বলেছেন:
আসলে হামা আমি এক্সপেরিমেন্ট না করতে রিকু করিনি...
আমি বলেছি এইটাইপ এক্সপেরিমেন্ট...
আর হ্যাঁ একটু ইনডিকেইট করতে পারলে ভাল হতো...
কিন্তু আমি এতটা করতে অপারগ!
০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ২:৫০
হাসান মাহবুব বলেছেন: আজকের গল্পটা পড়ে দেখেন। আর এক্সপেরিমেন্ট তো এক্সপেরিমেন্টই! তাতে রিস্ক ফ্যাক্টরগুলা মাথায় রাইখাই কাজ চালাইতে হয়। আপনে যাই কন না কেন, তার্ছিড়া এক্সপেরিমেন্ট করতে আমার খুবি ভালা লাগে
১১১|
২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৫৭
কথক পলাশ বলেছেন: "আষ্টেপৃষ্ঠে বাঁধা, আমায় চেয়োনা রাধা- আমি নই শ্যাম
হারিয়েছি বাঁশিখানা, হয়ে গেছি তালকানা; ভুলে গেছি নাম।
তবুও তোমায় বলি, ইঁদুর দৌড়ে গলি চিনে হরদম
ইন্টারনেটে ঢুকে খুঁজছি কপাল ঠুকে ছুটি ডট কম!"
-(সুমন)
"যথাযথ কারণ দর্শাতে না পারলে আপনাকে স্যাক করা হবে, ব্রেক আপ হয়ে যাবে, মৃদু ধমক দেয়া হবে।"
হামা ভাই, সম্পর্কের গভীরতা গুলো এই একটা লাইনে দারুণ ভাবে তুলে এনেছেন। লাইনটা পড়ে চুপচাপ বসেছিলাম।
২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:১৬
হাসান মাহবুব বলেছেন: গানটা শোনা হয়নাই। সুমনের সাথে আগের সেই সম্পর্কটা নাই। অনেক কিছু মিস হয়ে যাচ্ছে।
শুভদুপুর পলাশ।
১১২|
২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৩২
কথক পলাশ বলেছেন: এ্যালবামটার নাম 'যাবো অচেনায়'। রিলিজ হয়য় ১৯৯৯ সালে। এই এ্যালবামের সব গানই ছুটি সম্পর্কিত। অনেক গুলো কবিতাও আছে 'ছুটি' নিয়ে।
দারুণ একটা এ্যালবাম।
২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৬
হাসান মাহবুব বলেছেন: তাহলে মনে হয় শুনেছি। "চল অঞ্জন ছুটিতে দার্জিলিংয়ে/ টেলিগ্রাফের থামে নাচুক ফিঙে" এই গানটা ছিলো বোধ হয়। কত গান হারিয়ে ফেললাম! আফসোস।
১১৩|
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৯
নুর ফ্য়জুর রেজা বলেছেন: অ্যালকোহলে আসক্ত মানুষের পক্ষে সঠিক চোখানুক্রম ধরাটা এককথায় অসম্ভব। একটা রাতের আনন্দের মূল্য তার কাছে অনেক বেশি। টেমপোরারি ফিলিংস ইজ ইমপোর্টেন্ট টু হিম।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩০
হাসান মাহবুব বলেছেন: এ্যালকোহলের এফেক্ট কাটানোর জন্যে ধাঁই করে কর্পোরেট হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিলেই হবে! সুখের সময়, অবসরকালীন ঘোরগ্রস্থতার কোন স্থান নাই এইখানে। চিঠি, চোখ এসব আবার কী!
১১৪|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪
মাক্স বলেছেন: আজকেই প্রথম পড়সি গল্পটা!
কি কি ঢুকাইসেন বলি। দেখি পাস করি কিনা?
#কর্পোরেটের গুষ্ঠি উদ্ধার।
#ব্যস্ততা অর নো অবসর।
#কাছের লোকদেরকে অবধারিতভাবেই দূরে ঠেলে দেওয়া।
বিঃদ্রঃ corpse শব্দটা নিয়া কনফিউশনে আছি। সার্চ দিয়ে দেখলাম এর অর্থ Dead human body! এই প্যাচটা ছুটাইতে পারি নাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
হাসান মাহবুব বলেছেন: পাস মানে একদম লেটার মার্কস সহ পাস!
কর্প আর কর্পোরেট কর্মাচারী মিলা বানাইসি কর্পচারী। মানে তারাও এক ধরণের মৃতদল!
১১৫|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
মাক্স বলেছেন: পাস মার্ক পাইয়া বিরাট আনন্দিত হইয়াছি!
কর্পচারী, সন্তর্পণীকা এই দুইটা শব্দ ইউজ করার অনুমতি চাইতেসি। আমি কি ব্যাবহার করতে পারি?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
হাসান মাহবুব বলেছেন: সূত্র উল্লেখ করে অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে সন্তর্পণীকা শব্দটা আলাউদ্দিন আহমেদ তার একটা কবিতায় ইতিমধ্যেই ব্যবহার করে ফেলসে!
১১৬|
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
সুন্দর সুন্দর গল্প গুলা শেষ করতে পারতেসি না।
১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
হাসান মাহবুব বলেছেন: আজ আর কোথাও যাবার দরকার নাই। আমার ব্লগেই ঘোরেন
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৯
সুদীপ্ত কর বলেছেন:

চিঠিগুলা ইন্টারেস্টিং