নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অহেতুক জীবন যাপন

.অহেতুক এই জীবন যাপন...

হাসান পারেভজ

এই ব্লগ পাতায় এ নিয়ে দ্বিতীয়বার লেখা শুরুর চেষ্টা। আগের পাসোয়ার্ড ভুলে গেছি। অহেতুক জীবন যাপন করছি আসলে....

হাসান পারেভজ › বিস্তারিত পোস্টঃ

এই যুদ্ধে জয় আমাদের। জয় তারুণ্যের।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

কুখ্যাত মানবতাবিরোধী অপরাধী রাজাকার কাদের মোল্লার বিরুদ্ধে যখন জনতার আকাঙ্খিত রায় - ফাঁসি’র পরিবর্তন করে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হলো তখন ব্লগার সমাজ প্রথম ডাক দিল অবস্থান কর্মসূচীর। স্থান শাহবাগ। তারপর গণজাগরণ মঞ্চ ছড়িয়ে গেল সবখানে। দেশে বিদেশে অনাচে কানাচে সবখানে।



এই জাগরণ সাধারন বাঙালীর জাগরণ। এই গণ জাগরণ প্রমাণ করে আওয়ামীলীগ ও বিএনপি রাজনীতি করতে করতে রাজাকার আলবদরদের দল জামাত-শিবিরকে কতটা সুযোগ করে দিয়েছে। যারা প্রতিনিয়ত গণমাধ্যমে চোখ রাখছেন তারা অন্তত একটা বিষয়ে খুব পরিষ্কার হতে পারছেন যে কারা বর্তমানের রাজাকার আর কারা মুক্তিযোদ্ধা। মজার ব্যাপার হলো সেইসকল মুখোশধারীদের মুখোশ আজ খুলে ফেলছে তরুনসমাজ। যারা নিজেকে স্বাধীনতার চেতনাধারী বলে দাবী করে।



আজ প্রকাশ্যে আসছে রাজাকার আল বদর সমর্থিত জামাত-শিবিরের শিকড় হিসেবে ভুমিকা রাখা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। প্রকাশ্যে আসছে দালাল কারা কারা? প্রকাশ্যে আসছে বাঙালী ও বাংলাদেশের জাতীয়তাবাদ বিরোধী পক্ষ ও রাজনৈতিক দল।

গণজাগরণের ফলে এতসব বিষয় যখন বেরিয়ে পড়ছে এবং সরকারী ও বিরোধীদলের অনেক বিতরকিত নেতা যখন এই গণ আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন তখনও তরুণ সমাজ সোচ্চার হয়ে নিজেদের ঐক্য বজায় রাখতে পারছেন। এটা জাতি হিসেবে আমাদেরকে আবারও একত্রিত করবে।



ব্লগে এবং ফেসবুকে বিপুল পরিমাণ ব্যাবহারকারী জামাত-শিবিরের পক্ষ নিয়ে ছদ্মবেশে নানা রকম অপপ্রচার চালাচ্ছেন। নানা রকম ইস্যুতে গণজাগরণকে বিফল করতে উঠে পড়ে লেগেছে । কোন কোন দালাল মিডিয়াও এই জাতীয় বিভ্রান্তিমূলক ভুমিকায় অবতীর্ন হয়েছে। সাবধান গণজাগরনের বন্ধুরা। এদের মুখোশ খুলতে হবে। এটা একটা মুক্তিযুদ্ধ। এ যুদ্ধে জয় আমাদের হবেই।

জামাত-শিবির যতই ভয় দেখাক, দালালেরা যতই বিভ্রান্ত করুক না কেন এখন সামনের পথ একটাই। বাঙালীর মুক্তিযুদ্ধ ।



বর্তমান সরকার ১৯৭৩ সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার বিষয়ক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছেন। এটা গণজাগরণ মঞ্চের দাবীর ফলেই সরকার হাতে নিয়েছে। এটাকে স্বাগত জানাই। সেই সাথে এটাও মনে রাখতে হবে সরকার এই বিচারকে যথাযথ গুরুত্ব সহকারে না নিয়ে একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছিল। তারা আবারো যাতে সেই সুযোগ না পায় সেদিকে নজর রাখা আমাদের দায়িত্ব। আর বিরোধী দল হিসেবে বিএনপি এখনও রাজাকারদের পক্ষ নিয়ে ট্রাইবুনাল ভেঙে দেবার মত কথা বলছে এবং কৌশল করে এর পক্ষে যুক্তি দাঁড় করিয়ে জনৈক জাতীয়তাবাদী আইন বিশারদ জানাচ্ছেন যে বিচার স্বচ্ছ ও বিশ্বমানসম্পন্ন করতে এটার দরকার আছে এবং তারাও চায় সত্যিকার রাজাকারদের ফাঁসি হোক। হায়রে কি ভেল্কিবাজি! আপনাদের এইসব ভেল্কিবাজি আইনের চটকদার ফতোয়া নিজের কোর্ট পকেটে ঢুকিয়ে রাখুন। বাংলার তরুনরা এখন হালনাগাদ আইন জানে। কাকে আইন শিখাতে চান?



এবার আসি জামাত-শিবিরের বিক্ষোভ কর্মসূচী প্রসঙ্গে। অনলাইনে জামাত-শিবিরের একটি প্রচারণা চোখে পড়লো একটু আগেই। মঙলবার তারা গণজাগরণের বিপক্ষে সারাদেশে বিক্ষোভ প্রদর্শন করবে।

আমাদের তরুন সমাজ বসে নেই। সামাল! সামাল! তারুণ্য! আমাদের কন্ঠ

আমাদের হাত

আমাদের শ্লোগান ----আমার বাংলাদেশের জন্য। একটি লাল সবুজের পতাকার জন্য। এই যুদ্ধে জয় আমাদের। জয় তারুণ্যের। জয় বাংলা।



(ব্লগে আসছিলাম আমার যত অহেতুক কথা আছে তা বলতে। কিন্তু গত কয়েকদিনে যা দেখতে পাচ্ছি সত্যি আমি তাতে অভিভূত। হৃদয়ে নতুন গান বেজে উঠছে বার বার। জয় বাংলা'র সেই হারিয়ে যাওয়া গান।)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

আব্দুল মোমেন বলেছেন: চার দিক থেকে শয়তানরা কাজ করছে। আমাদেরকে সাবধান থাকতে হবে। সবাইকে শতর্ক হওয়ার ডাক দিচ্ছি। ধন্যবাদ।

লড়াই, লড়াই, লড়াই চাই
লড়াই করেই বাঁচতে চাই।

প্রয়োজনে বাঙ্গালী মরতে জানে, ইতিহাস সাক্ষী!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

হাসান পারেভজ বলেছেন: জয় বাংলা।


মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

নবজন্ম বলেছেন:



সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই -
লেখাটি সামুর প্রথম পাতার উপরে লেখা হোক।

চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।
চাই চাই ফাঁসি চাই , সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।





১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

হাসান পারেভজ বলেছেন: প্রথম পাতার উপরে লেখা হোক বা না হোক। জয় তারুন্য। জয় বাংলা। গণজাগরণে জেগে উঠুক প্রতিটি বাঙালী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.