নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাহাড় ও অরণ্য প্রেমী। সমতলে থাকা অবস্থায় পাহাড়, পাহাড়ের মানুষদের নিয়ে লিখতে ভালোবাসি। কবিতা ভীষণ রকম পছন্দ।

পেয়ার আলম

পাহাড় ও অরণ্য প্রেম, সমতলে থাকা অবস্থায় পাহাড়, পাহাড়ের মানুষদের নিয়ে লিখতে ভালোবাসি। কবিতা ভীষণ রকম পছন্দ।

পেয়ার আলম › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি আমার হইতা !

০২ রা অক্টোবর, ২০২২ রাত ৩:৪০

তুমি যদি আমার হইতা, তাইলে সব ছাইড়া
তোমারে নিয়া পইড়া থাকতাম।
চৈত্রের পোড়া পাহাড়রে আমি,
শ্রাবণের ঝড়ো সবুজের বন্যায় ভাসাইয়া দিতাম।
চিম্বুকের এক জুমে, তোমারে নিয়া
খুনী জোছনার চন্দ্রাবিলাসে মাইতা উঠতাম।
মাতামুহুরির উজানে একখান বাঁধ বসাইতাম,
কষ্টি পাথরের বাঁধ, সেই পাথরে ঘইষা ঘইষা
তোমার কঠিন হৃদয়ডারে, নরম করতাম।
কালবৈশাখীর সময়, ঈশান কোণের কালো
মেঘগুলারে আমি ধনেশ পাখি বানাইয়া দিতাম।
সন্ধ্যার পর, কালপুরুষের জন্ম হইলে,
আকাশটা তোমার পায়ের সামনে আইনা দিতাম।
বৈলামের বনে, জংলা পাতা দিয়া,
পারিজাতের ফুল দিয়া একখান বাসর ঘর সাজাইতাম।
তারপর বলতাম, আমি তো তোমারে
ভালোবাসি আনন্দময়ী ! আর কত জনম পার হইলে
তোমার অন্তরে ঠাই দিবা গো? কত বসন্ত
তোমার প্রেমের আগুনে পোড়াইবা?




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.