নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোলাপ

গোলাপ › বিস্তারিত পোস্টঃ

....আমার কোন জগতেই তুমি আর আসবে না.......

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪০

রুদ্র, ভালো আছো নিশ্চই! তুমি হয়ত ভেবেছো আমি চুপচাপ আছি তাই ভুলে গেছি তোমাকে। ভুলিনি। তবে ভোলার চেষ্টায় আছি। যখন দেখি তুমি ভাল আছো....বিশ্বাস করো আমার খুব কষ্ট হয় সেটা দেখে। কষ্ট হয় এই ভেবে যে আমি কেনো পারছি না। কেনো পারছিনা রুদ্র..............

খুব খারাপ আছি বললে অন্যায় হয়ে যাবে। তবে মাঝে মাঝে ভাল থাকার ধারাবাহিকতাতে ছেদ পড়ে যায়। আর তখন ই হয় ঝামেলা। এটাই জীবন, মনকে খুব করে বোঝাতে চাই। কখনো পারি, কখনো পারিনা।

আমি খুব স্বার্থপর রুদ্র....নয়ত কেনো আমার আশেপাশের সুখী মানুষকে দেখে আমার হিংসে হবে। খুব খারাপ শোনা যায় কথাটা কিন্তু এটাই সত্যি যে আমার হিংসে হয়!! তবে খারাপ চাইনা তাদের জন্যে। মন থেকেই চাই তারা যেনো সুখী হয়। কারন না পাওয়ার এই যন্ত্রনাটা আমি বুঝি!



রুদ্র, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে........। আচ্ছা সত্যি করে বলতো সামনে এসে বললে কি হতো তোমার। কেন বললেনা...? নাকি তুমি নিজেই সন্দিহান ছিলে যে সামনে এলে.......??



যতটা থাকা যায়, ভাল আছি ততটা। আর একটা কথা শোন.....তোমাকে.......ভুলে যাইনি........তবে একটা সময় ঠিক-ই..............

আমি হয়ত তোমার কল্পনার জগতে নেই, তবে কেন তুমি মাঝে মাঝে আমার জগতটাকে ধুসর করতে আসো....কোন অধিকারে। তোমাকে অধিকার দেয়া হয়েছিলো......তবে সেটা আমি আবার ফিরিয়ে নিয়েছি। আমার কোন জগতেই তুমি আর আসবেনা.......

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪

রুরালমারকেিটং বলেছেন: .আমার কোন জগতেই তুমি আর আসবে না......
যারা চলে যায়,তারা কি ফিরে আসে..

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮

গোলাপ বলেছেন: বাস্তবে হয়ত আসেনা। কিন্তু ছায়া হয়ে যে বিচরন করে সেটাই খুব কষ্ট দেয়...

২| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮

অন্তি বলেছেন: অধীকার ছাড়িয়া দিয়াও ধরিয়া রাখিয়া হয়েছে বলেই সে এখনো এসে সব কিছু ধুসর করে দেয়

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৯

গোলাপ বলেছেন: যে চলেই গেলো ধোঁয়াশার মাঝে ফেলে সে আবার......

৩| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০১

রোবটিক ম্যান বলেছেন: বাস্তবতা অনেক নিষ্ঠুর

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৯

গোলাপ বলেছেন: হমম...অনেক.........

৪| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: মনের কথাটা চিত্‍কার করে বলতে ইচ্ছা করে আবার ভাবি কেন? কার কাছে বলব আমি বরং শুনে যাই| যখন কেউ বলে যে আমার খুব দুঃখ মনে মনে হাসি পায় তবে সত্য যেটা আমার মনে কোন দুঃখ নাই আমি শুধু হাসি হা হা হা

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

গোলাপ বলেছেন: তবে সত্য যেটা আমার মনে কোন দুঃখ নাই আমি শুধু হাসি হা হা হা [/si.......।একটা সময় আমিও এরকম বলতাম। তবে মাঝে পারিনি। এখন ঠিক আগের সেই অবস্থায় যেতে পারছিনা। তবে অনেকটাই গেছি

৫| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

আমার কোন জগতেই তুমি আর আসবেনা.......


এবারের নতুন পথের পানে চলা। এগিয়ে চলো বাধাহীন

+++++++

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫

গোলাপ বলেছেন: কখনো কখনো পেছন থেকে টান পড়ে যায়...তাই....

৬| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮

মাহবু১৫৪ বলেছেন: সেটা পরতেই পারে। তারপর ও সামনের চলার পথে সেই পিছন থেকে টান কোন কাজেই আসে না।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪

গোলাপ বলেছেন: হয়ত ঠিক বলেছেন.......হয়ত না এটাই ঠিক.....সামনের চলার পথে সেই পিছন থেকে টান কোন কাজেই আসে না

অনেক আগেই ছিড়ে দিয়েছিলাম সুতো। শুধু ছুড়ে ফেলতে পারিনি.....

৭| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

ভারসাম্য বলেছেন: .... :-< :-< |-)

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১১

গোলাপ বলেছেন: /:) /:)

৮| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৬

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: হুহ দুইটা জিনিস মানুষ একসাথে পায় না টাকা এবং নারী আর যারা পায় তাদের শেষ জীবন চরম হতাশা অবহেলা আর দুঃখে কাটে আমি না হয় টাকাকেই ভালবাসলাম

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১২

গোলাপ বলেছেন: হমম....খারাপ বলেননি

৯| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫

শায়মা বলেছেন: যদি তারে নাই চিনি গো সেকি
সেকি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে

জানিনে জানিনে!!!:(

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮

গোলাপ বলেছেন: জানিনে জানিনে!!! :(

১০| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

রুরালমারকেিটং বলেছেন: আবার নতুন করে যদি তারে পেতাম

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৯

গোলাপ বলেছেন: মনে হয় না তা চাই.......তবে দুঃখ ভুলিয়ে দেবে এমন কাউকে চাই....

১১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০

ফারজানা শিরিন বলেছেন: কথাগুলো মনে হচ্ছে চুরি করছেন ??? ;)

এইভাবে আমিও বলতে চাই তবে আর একটু তিতা মিশিয়ে !!!

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২০

গোলাপ বলেছেন: হাহা...বলে ফেলুন আপু :)

১২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৩

রুরালমারকেিটং বলেছেন: তিতা তিতা ভালোবাসা।

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৯

গোলাপ বলেছেন: হমম....আগের কমেন্টের রিপ্লাই একটু ভুল ছিলো। এডিট করে দিয়েছি

১৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :( :( :(

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৪

গোলাপ বলেছেন: :(
:)

১৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩০

শ্রাবণ জল বলেছেন: যখন দেখি তুমি ভাল আছো....বিশ্বাস করো আমার খুব কষ্ট হয় সেটা দেখে। কষ্ট হয় এই ভেবে যে আমি কেনো পারছি না। কেনো পারছিনা রুদ্র..............

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭

গোলাপ বলেছেন: হমম....

১৫| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

শায়মা বলেছেন: আপুনি!:)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

গোলাপ বলেছেন: শায়মাপুউউউ :)

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

কালোপরী বলেছেন: :)

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০০

গোলাপ বলেছেন: আপু :)

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

shfikul বলেছেন: সমবেদনা আপনার জন্য

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০০

গোলাপ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৮| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

ফারজানা শিরিন বলেছেন: আপু কই আপনি ???

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

গোলাপ বলেছেন: এইতো আমি :)
কেমন আছেন আপু?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.