নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরবীণ

আড্ডা দিতে ভাল লাগে

পিয়াল আহমেদ

বই প্রেমী, ভাবুক কবি।

পিয়াল আহমেদ › বিস্তারিত পোস্টঃ

তিমিরের পেঁচা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

আমি স্তিমিত আলোয় চলতে পারি না, ভয় করে, গা শিউরে ওঠে।

নিকষ কাল আঁধার আমার পছন্দ, আমি তিমিরের পেঁচা।

সারাদিন কোকিলের ডাক শুনে মানুষ ক্লান্ত, আমার ভিন্ন মূতি দেখতে চায়।

আমি রুদ্র চেহারায় ভয়ঙ্কর আওয়াজ করি।



আমাকে সবাই ভয় করে। আমি নিজেকে ভয় করি।

কখন হারিয়ে যাই, গভীর অরণ্যে। সবাই আমার দিকে উৎসুক নেত্রে তাকিয়ে থাকে ।

আমি তাদের দিকে আরও বিস্ময়ে চেয়ে থাকি। কখন যেন ঢিল ছোড়ে।

তবুও আমি আঁধারে পথ চলি। আঁকা-বাকা পথ। পাতায় ঢাকা। কাঁটায় ভরা।

আমি চাই অন্ধকারকে জয় করতে। কিন্তু ভয় হয়, আমি নিজেই হারিয়ে যাব অন্ধকারে, নরপিশাচদের অন্ধকারে, হিংস্র ভল্লুকদের অন্ধকারে, রুপালী চাঁদ ধুয়া পরীদের অন্ধকারে, লাগামহীন কাম-তৃষ্মার অন্ধকারে।

আমি একবিংশ শতাব্দীর উচ্ছৃঙ্খল এক যুবক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.