নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরবীণ

আড্ডা দিতে ভাল লাগে

পিয়াল আহমেদ

বই প্রেমী, ভাবুক কবি।

পিয়াল আহমেদ › বিস্তারিত পোস্টঃ

রক্তক্ষরণ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

নিজের অজান্তে হৃদয়তন্ত্রীতে রক্তক্ষরণ শুরু হয়।নিজের জীবনকে নিজেই গলাটিপে হত্যা করলাম। অহেতুক। কোমলমতি শিশুর মত লম্ফ-ঝম্ফ করে।

এতটা বোকামি করব ভাবিনি।

রাতে স্বপ্ন দেখেছি। হিমালয়ের চূড়ায় আবিষ্কার করেছি নিজেকে বহুবার।

ভোরে পাদদেশে মুখ থুবড়ে পড়ে আছি। ছিন্নমূল।রিক্ত।

বেদনায় শিরাগুলো সংকুচিত হয়ে হৃদযন্ত্রকে পিষ্ট করতে চায়। আমি নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠি। তখন আর বেদনাকে মনে রাখি না। ভুলো মন বলে নিজেকে আরও সংকুচিত করি। আত্মভোলা কবি বলে প্রবোধ দেই।

তিক্ত বাস্তবতাগুলো আমায় দগ্ধ করে। ভেতরটাকে দুমড়ে-মুচড়ে বাহিরটা স্বচ্ছ রাখি। পাছে কেউ ধরে ফেলে। তবুও চোখ মানে না। ঝাপসা হয়ে নিজেকে আচ্ছন্ন করতে চায়। আমি জোর করে তাকিয়ে থাকি। একসময় বাঁধ ভেঙ্গে দু'ফোঁটা অশ্রু অক্ষিপট অতিক্রম করে আমাকে পরাজয়ের সংবাদ দেয়।

আমি মাথা হেঁট করে বলি, এ যে হৃদয়ের রক্তক্ষরণ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.