| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে ভাবি, কতকাল কাঁদার মতো পড়ে থাকব।
ঝিমধরা মাথায় হাজারও গুণ্ঞ্জরণ। স্বপ্নেরা সব রুদ্র মূর্তিতে আমাকে ধাক্কা দেয়। জাগানর চেষ্টা করে। আমি নির্লিপ্ত। দু'দিনের শিুশুর মতো হাত পা নাড়তেও মন চায় না। আজব ব্যাপার।
অনেকে কূপমন্ডুক বলেছে। খারাপ লাগেনি। আমার জন্য এত উচ্চাঙ্গের শব্দ ব্যবহারে গর্বিত। অনেক কুখাদ্য হজমের অভ্যাস আছে। সেই অভ্যস্ততা এখানে কাজে লাগল।বগা (বলদ+গাধা) শুনলে যেখানে কান খাড়া করে বোঝার চেষ্টা করি, সেখানে শব্দের এই গোলক ধাঁধা।
অনেকে আমাকে অথর্ব বলে। আমি বলি ভাই, এত মহান ব্যক্তিত্ব কি আমি হয়েছি? সহজ ভাষায় মনের ভাব প্রকাশ করুন। আমার অনুরোধ রাখেনি। আমি এবারও জটিল শব্দ ব্যবহারে পুলকিত।
একজন আমাকে গ্রাম্য ভাষায় গালি দিয়েছিল। আমি মনে খুব ব্যথা পেয়েছিলাম। আমারা মায়ের ভাষায় আমাকে গালি! সহ্য করতে পারিনি। তাকেও দু'চারটা সহজ বিশেষণ শুনিয়ে দিয়েছিলাম। একেবারে সরল। তিনি গম্ভীর ভাষায় বললেন, অসভ্য! আমি কঠিন ভাষার যাঁতাকলে পিষ্ট হয়ে অসহায় গলায় বললাম, গালির দিতে এতো ভদ্রতা কিসের!
©somewhere in net ltd.