নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরবীণ

আড্ডা দিতে ভাল লাগে

পিয়াল আহমেদ

বই প্রেমী, ভাবুক কবি।

পিয়াল আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ইমাম মাহদী সম্পর্কিত অপপ্রচারের জবাব (পর্ব-১)

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১

ইমাম মাহদী সম্পর্কিত অপপ্রচারের জবাব

ইজহারুল ইসলাম

বর্তমান সময়ে কিছু বিবেক বুদ্ধি নির্ভর বুদ্ধিজীবী ইমাম মাহদীর বিষয়টি অস্বীকার করেছে। এদের অনেকে দাজ্জালের অস্তিত্বও অস্বীকার করে। এরা সকলেই কুরআন ও সুন্নাহের উপর আকলকে প্রাধান্য দিতো। যেমন, মুহাম্মাদ আবদুহ, মুহাম্মাদ ফরীদ ওয়াজদী, আহমাদ আমীন ও আবুল আ’লা মওদুদী।

ইমাম মাহদী সম্পর্কিত হাদীস বোখারী ও মুসলিমে রয়েছে। হাদীস উল্লেখের পূর্বে সংক্ষিপ্ত একটি আলোচনা উল্লেখ করবো।

১. যে সমস্ত সাহাবী থেকে ইমাম মাহদী সম্পর্কিত হাদীস বর্ণিত হয়েছে। মোট ২৬ জন সাহাবী থেকে ইমাম মাহদী সম্পর্কিত হাদীস বর্ণিত হয়েছে। যথা-

১. উসমান বিন আফফান।

২. আলী বিন আবি তালেব।

৩. ত্বলহা বিন উবাইদুল্লাহ।

৪.আব্দুর রহমান বিন আউফ।

৫.হুসাইন বিন আলী।

৬.উম্মে সালামা।

৭.উম্মে হাবিবা।

৮.আব্দুল্লাহ বিন আব্বাস।

৯.আব্দুল্লাহ বিন উমর।

১০.আব্দুল্লাহ ইবনে মাসউদ।

১১.আব্দুল্লাহ বিন আমর।

১২.আবু সাইদ খুদরী।

১৩.জাবের বিন আব্দুল্লাহ।

১৪.আবু হুরাইরা।

১৫.আনাস বিন মালেক।

১৬.আম্মার বিন ইয়াসির।

১৭.আউফ বিন মালেক।

১৮.সাউবান।

১৯.কুররা বিন ইয়াস।

২০.আলী আল-হিলালী।

২১.হুযাইফা ইবনুল ইয়ামান।

২২.আব্দুল্লাহ বিন হারেস।

২৩.ইমরান বিন হুসাইন।

২৪.আবুত তুফাইল।

২৫.জাবের আস-সাদাফী।



বোখারী ও মুসলিম ব্যতীত যে সমস্ত হাদীসের কিতাবে স্পষ্টভাবে ইমাম মাহদী আ. এর কথা উল্লেখ করা হয়েছে। এখানে ৩৬ টি হাদীসের কিতাবের নাম উল্লেখ করা হয়েছে।

১.আবু দাউদ শরীফ।

২. তিরমিযী শরীফ।

৩.ইবনে মাজা।

৪.নাসায়ী।

৫.মুসনাদে আহমাদ।

৬.ইবনে হিব্বান।

৭.মুসতাদরাকে হাকেম।

৮.মুসান্নাফে ইবনে আবি শাইবা।

৯.কিতাবুল ফিতান। নুয়াইম বিন হাম্মাদ।

১০.হিলইয়াতুল আওলিয়া ও কিতাবুল মাহদী। হাফেয আবু নুয়াইম।

১১. ত্ববরানী।

১২.দারে কুতনী ।

১৩.মা’রেফাতুস সাহাবা।

১৪.মুসনাদে আবু ইয়ালা।

১৫.মুসনাদে বাযযার।

১৬.মুসনাদে হারেস বিন আবু উসামা।

১৭.তালখীসুল মুতাশাবেহ। খতীব বাগদাদী।

১৮.তারিখে ইবনে আসাকির।

১৯.তারিখে ইসপাহান, ইবনে মানদাহ।

২০.আল-আওয়ালু মিনাল হারবিয়্যাত, আবুল হাসান হারবী।

২১.ফাওয়াইদুর রাযী।

২২.মু’জামু আবু বকর বিন মুকরী।

২৩.সুনানে আবু আমর আদ-দানী।

২৪.কিতাবুল ফিতান, আবু গানাম আল-কুফী।

২৫.মুসনাদুল ফিরদাউস। ইমাম দাইলামী।

২৬.ফাইয়াদুল আখবার, আবু বকর আল-ঈসকাফ।

২৭.কিতাবুল মালাহিম, আবু হুসাইন ইবনুল মুনাবী।

২৮.দালাইলুন নুবুওয়াহ, ইমাম বাইহাকী।

২৯.সুনানে আবু আমর আল-মুকরী।

৩০.তারিখে ইবনুল জাওযী।

৩১.মুসনাদে ইয়াহইয়া বিন আব্দুল হুমাইদ।

৩২.ত্ববকাতে ইবনে সা’য়াদ।

৩৩.সহীহ ইবনে খোযাইমা।

৩৪. আমর বিন শিবর।

৩৫. হাসান বিন সুফিয়ান।

৩৬.আবু আওয়ানা।

ইমাম মাহদী সম্পর্কিত হাদীসকে যারা মুতাওয়াতির বলেছেন,

১. হাফেয আবুল হাসান মুহাম্মাদ বিন হুসাইন আল-আবরী, (মৃত.৩৬৩ হি.) মানাকিবুশ শাফেয়ী এর লেখক।

২. হাফেয মুহাম্মাদ আল-বারযানজী।

৩. শায়খ মুহাম্মাদ সাফারিনী।

৪. কাযী শাওকানী।

৫. সিদ্দিক হাসান খান ক্বনুজী।

৬. শায়খ মুহাম্মাদ বিন জা’ফর আল-ক্বাত্তানী।

[চলবে]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.