| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনৈতিক প্রেক্ষাপটে অস্থিতিশীল বাংলাদেশ , ব্যাক্তিগত উদ্যোগে কিন্তু অনেক বেশি এগিয়ে ।
কোনো প্রাকৃতিক সম্পদের দিকে আমরা যদি নাও যাই তবে মনে রাখতে হবে:- আমাদের বাংলাদেশে এমন একটি অপ্রতিদ্বন্দি সম্পদ ছড়িয়ে যা বিশ্বের বহু দেশের কাঙ্খিত চাওয়া , এই সম্পদের যথাযথ বিকাশই বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি তুলে ধরছে বা তুলে ধরতে পারে অনায়াসে । আর সেই সম্পদ হলো জনগণ !! জনগনের বিবেচনায় :- বাংলাদেশ , কমকরে হলেও বিশ্বের শান্তিপ্রিয় দেশ ফিনল্যাণ্ড এর মত ৩০ টি ফিনল্যাণ্ড এর সমান।
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি :- "এই বিদেশ আমার মূলধন যোগারের স্থান হলেও স্বদেশ আমার মূলধন ব্যয়ের বিশাল একটা খাত", জনকল্যানমূলক কাজ থেকে শুরু করে ব্যক্তিগত বিনিয়োগসহ যেই খাতেই বিনিয়োগ করেন না কেন, তা বাস্তবে দেশের উপরেই জাতীয় বিনিয়োগ। বিদেশী মোবাইল কোম্পানি সহ অনেক organization গুলো এই ধ্রুব সত্য অনুধাবন করতে পেরেছে বলেই দুর্নীতির আশ্রয় নিয়ে হলেও বাংলাদেশে মূলধন খাটিয়ে অর্জিত অর্থ বিদেশে পাচারে ব্যস্ত ।
কথা বেশি বাড়াবো না :- বিশ্বের যেখানেই থাকি , দেশে বিনিয়োগের মাধ্যমে আমরা নিজের নয়ন সিক্ত করিয়া দেশের জাতীয় আয়কে সমৃদ্ধ করিতে অবদান রাখিতে পারি ।
কি নাই !!, ব্যবসায়িক Idea দরকার ??:- দেশের উত্তরে ফার্ম করেন, দক্ষিনে চিংড়ির বেড়া দেন, পশ্চিমে কারখানা করেন, পূর্বে ধান লাগান , সারা বাংলাদেশের আনাচে কানাচে যাহাই ফলিবেন তাহাই হইবে , আজ শুধু "মেড ইন বাংলাদেশ" কাপড়ে নয় ইউরোপের ইমপোর্টেড চিংড়ির গা থেকে শুরু করে রয়েছে বিশ্বের হাজারো প্রকল্পের গায়ে।
কোটি টাকার মালিক হতে চান ?? :- আপনার গরিব এই দেশের বিস্তৃত সম্পদ আপনাকে কোটি টাকার মালিকে উন্নীত করতে পারে । এর বুকে রয়েছে সোনা বাজান সোনা, আহরণ করিতে প্রয়োজন দক্ষ মানুষের ।
ওহে, দেশের সম্পদ আমাদের , অন্যরা পাচারে প্রশ্রয় পায় কেমনে !! , একটি উন্নত ধারনাই পারে অনেকগুলো নতুনত্বের সৃষ্টি করতে | এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যদি এগিয়ে যাবার এই মিশিলে আপনি ও আমি ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে হলেও অংশগ্রহন না করি তবে আফসোস থাকবেই থাকবে।
বাংলাদেশ তো আমার, কামটা তাই আমার বেশি !!!
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১
নাজমুল পিন্টু বলেছেন: সহমত ![]()
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩
েফরারী এই মনটা আমার বলেছেন: যাদের লোভ ও লালসার আগুনে পুড়ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল , তাদের প্রত্যাখান করার জন্য না ভোটের পূণঃ প্রচলন চাই
Click This Link