| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাব্য পিপাসু
আমি এক অসুস্থ মস্তিস্কের মানুষ।সমাজের অন্যায় গুলো কষ্ট দেয়।অসঙ্গতি এড়িয়ে চলতে পারিনা।আমার জীবন টা ছন্দহীন কাব্যের মত।মস্তিস্ক চর্চায় আমার নেশা।
হয়ত কখনও,
আমি আবার আমাকে দেখব!
হয়ত আমার ইচ্ছে গুলো, চাওয়া গুলো
বেঁচে আছে তাদের আপন জগতে।
তাদের আপন চাওয়া নিয়ে, কষ্ট নিয়ে।
আপন সত্ত্বায় লালন করে উগ্রতার আদিম উন্মত্ত্বতা।
প্রারম্ভিক আমি বিলীন হই শত ভাগে
পরিপূর্নতা পাবার অলীক বাসনায়।
প্রগাঢ় গাঢ় অন্ধকার নেমে আসে
জীবনের প্রতিটি নমনে।
কামাতুর কৈশর হয়ত এখনও লুটায়
নিষিদ্ধ ছবির পাতায়।
মত্ত থাকে বিভেদ অবগাহনে।
তোমরা কি আকাশ দেখ?
তোমাদের কি ছায়া পড়ে?
তোমরা কি আমার মত?
একাটা বিক্ষিপ্ত ইশ্বর কণার মত!
হয়ত ফিরে পাব আমাকে,
হয়ত আবার এক হব।
এক হবে আমার সূচনা থেকে অন্ত।
তখন শুধু একটি প্রশ্ন ধ্বনিত হবে,
কেমন আছ তুমি?
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫০
ফারিহা নোভা বলেছেন: প্রারম্ভিক আমি বিলীন হই শত ভাগে
পরিপূর্নতা পাবার অলীক বাসনায়। খুবই সুন্দর