| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
pixy6622
আমার মনে হয় আমিই একমাত্র মানুষ যে ঘৃণাকে ঘৃণা করে
জীবনের অনেক অপ্রিয় একটা সত্য কথা হল ঘুম। অনেক চিন্তা করে দেখলাম নিজের জন্য হলে ঠিক আছে কিন্তু আমার পরিপন্থী হলে ঠিক নাই। আমার নিজের যদি ঘুমে ধরে তবে কারো কোনো কথা শুনার সময় আমার কাছে নাই তবে আমি কথা বলার সময় যদি কারো ঘুমে ধরে তবে মেজাজ টা এত খারাপ হয় যে মনে চায় কানের ঠিক ২ ইঞ্চি নিচে হাতের ৪ তা আঙ্গুলের ছাপ বসিয়ে দেই। মেজাজ টা আজ কেন জানি ঘুম কে কেন্দ্র করে খুব খারাপ। তাই ঘুম কে নিয়ে ই আজকের দিনের লেখাটা উৎসর্গ করলাম। আসলে ঘুম জিনিসটা কি? এটা কি দৈব প্রদত্ত কিছু, নাকি প্রকৃতির সাধারণ নিয়ম, নাকি মানুষ একে নিয়ন্ত্রন করতে পারে? মাঝে মাঝে মনে হয় এটা দৈব প্রদত্ত কারন ঘুমানোর মত শান্তি অন্য কিছুতে পাওয়া যায় না। ঘুমালে পৃথিবীর সব কিছুকে নিয়ন্ত্রন করা যায় এই জন্য মনে হয় ঘুম দৈব প্রদত্ত। আবার মাঝে মাঝে মনে হয় প্রকৃতির আরো ৮-১০ টা সাধারণ নিয়মের মত ঘুম একটা ধরা বাধা নিয়ম। যেমন প্রতিদিন সূর্য ওঠে আবার অস্ত যায়, বাতাস বহে, মেঘ হয় তেমনি ঘুম ও মনে হয় একা একা এসে পরে। আবার এটাও মনে হয় যে ঘুম কে মানুষ নিয়ন্ত্রন করতে পারে নইলে প্রচণ্ড কাজের সময় ঘুম পেলেও কাজ করা ছাড়া ঘুমানো যায় না। এই লেখাটা যখন লেখছি তখন ও আমার এক বন্ধু আমার পাশে ঘুমাচ্ছে। আচ্ছা আমার বন্ধুর এই ঘুমটাকে কোন ধরনের ঘুম বলা যায়? যত কথাই বলি না কেন ঘুম যে আমাদের অঙ্গ-প্রত্তঙ্গের সাথে জরিয়ে আছে সেটা অস্বীকার করতে পারি না। তাহলে কথা হল ঘুম আমাদের মেজাজ কেন খারাপ করবে? ঘুমকে যেকোনো একটা দিক বেছে নিতে হবে হয় মেজাজকে ভাল রাখতে হবে না হয় আমাদের থেকে দূরে কথাও পালিয়ে যেতে হবে।
©somewhere in net ltd.