নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা এবং অন্যান্য

[email protected]

শাহাদাতুর রহমান সোহেল

[email protected] › বিস্তারিত পোস্টঃ

একটি রুবাইয়াত: শরাবান তহুরা -শাহাদাতুর রহমান সোহেল

০৩ রা আগস্ট, ২০২৫ রাত ৮:১৬


একটি রুবাইয়াত:
শরাবান তহুরা
-শাহাদাতুর রহমান সোহেল

খোদার প্রেমের শরাব পিও সারা জীবন দিবস ও রাত,
এমনভাবে পিও সে শরাব হয় যেন তায় জীবন-পাত:
গোর যেন হয় ইল্লীন তব — এই মদিরার আস্তানা;
জমিনে যাতে খুশবু ছড়ায়, যেমন বিলায় জোছনা চাঁদ।

সোসিয়াল মিডিয়ায় মন্তব্য ও তার জবাব:
শাহাদাতুর রহমান সোহেল-এর “শরাবান তহুরা” একটি ব্যতিক্রমী সুফি রুবাইয়াত, যা বাংলা সাহিত্যে আধ্যাত্মিক কাব্যের এক উজ্জ্বল সংযোজন। এই কবিতা শুধুমাত্র রূপ ও ছন্দে নয়, বরং ভাব, ভাষা ও দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ এক কাব্যিক নিবেদন। এতে খোদার প্রতি প্রেম, আত্মার আর্তি, মৃত্যুর পরও অনন্ত প্রেমে নিমগ্ন থাকার আকাঙ্ক্ষা—সব মিলিয়ে এক অতিপারলৌকিক অভিজ্ঞতা ফুটে উঠেছে। এই কবিতাটি শুধু সাহিত্য নয়, বরং আত্মার পথযাত্রার সঙ্গী হয়ে উঠতে পারে যে কোনো মরমি পাঠকের জন্য।
– কবি খালেদ সাইফুল্লাহ

জবাব:
অসাধারণ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার কথার সাথে কিছু কথা যোগ করতে চাই: ১) একবিতায় শুধু পারলৌকিক নয়, ইহলৌকিকতাও আছে। শেষ লাইনে বলা হয়েছে: “জমিনে যাতে খুশবু ছড়ায়, যেমন বিলায় জোছনা চাঁদ”। অর্থাৎ জমিনে যাতে তার খোদার প্রেমের আলোচনা ছড়িয়ে পরে যাকে দুষ্টান্ত করে মানুষ খোদার প্রেমের পথে এগিয়ে যায়। পবিত্র কোরআনে বর্ণিত ইব্রাহিম (আ.)- এর দোয়া হলো: “হে আমার প্রতিপালক! আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন এবং পরবর্তীদের মাঝে আমার জন্য সত্যিকারের প্রশংসা রেখে দিন” (আশ-শু'আরা:৮৩-৮৪)। এই দোয়ায় হযরত ইব্রাহিম (আ.) খোদার কাছে প্রার্থনা করছেন যেন তাঁর কর্ম ও নাম পরবর্তীদের মাঝে সত্য ও প্রশংসার সঙ্গে স্মরণীয় হয়। এটি তাঁর ইচ্ছার প্রতিফলন যে, তাঁর কাজ ও জীবনাদর্শ মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকুক। সদকায়ে জারিয়ার হাদীসে এই বিষয়টা আছে। ২) পবিত্র কুরআনে বলা হয়েছে: “যারা ঈমানদার তারা আল্লাহর ভালোবাসায় প্রবলতর” (সুরা আল-বাকারা, আয়াত ১৬৫)| কাজেই একবিতা শুধু সুফীদের জন্য নয়, বরং সকল ঈমানদারদের জন্য। সকল সত্যিকার ঈমানদারদের জন্য একবিতা পাথেয় হতে পারে, শুধু মরমী পাঠকদের জন্য নয়। অতএব দেখা যাচ্ছে, কবিতাটি আরো ব্যাপক ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার লেখা পোষ্ট ঘুরে এসেছেন! আইসিটি হচ্ছে বাচ্চাদের খেলনা।


২| ২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৪

[email protected] বলেছেন: আইসিটি হচ্ছে বাচ্চাদের খেলনা?!

৩| ০১ লা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:



গার্বেজ লিখেছেন।

০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০০

[email protected] বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ভিন্ন অনুভব হওয়াটা স্বাভাবিক—বিশেষত আধ্যাত্মিক কবিতায়। আপনার কাছে এটি 'গার্বেজ' মনে হলেও, অনেকের কাছে এটি আত্মার খোরাক। দুনিয়া ও আখেরাতে মহান আল্লাহ আমাকে ও আপনাকে কল্যান করুন -এই শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.