| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইরে অনেক বৃষ্টি। ল্যাব এ আমার বসার ডেস্কটা শাব্দিক অর্থেই একটা কোনে, জানালার দিকে পিঠ করে। সাউথ কোরিয়ার গিয়েনজু শহরের ২-৩ দিনের টানা বৃষ্টি কখনো কখনো চট্টগ্রামের কথা মনে করিয়ে দেয়। ঢাকায় আসার পর বৃষ্টি সেভাবে কখনো উপভোগ করেছি বলে মনে পরে না, কারণ তেমন একটা বৃষ্টি হতই না । খুব অদ্ভুত শোনালেও চট্টগ্রামের বাসায় থাকতে বৃষ্টির সময় গুলো আমার একা থাকতেই বেশি ভালো লাগত। হয়ত চারিদিক অন্ধকার করে বৃষ্টি পড়ছে, আমি আমার ঘরের বিছানায় শুয়ে জানালার স্বচ্ছ কাছের মধ্য দিয়ে বৃষ্টি দেখছি । তখন মনে হত যেন সময় থেমে গেছে।কেমন লাগত বলব না,শুধু বলবো ওই সময় টা ছিল একান্ত আমার নিজের। আজকে ল্যাব এর এই ডেস্ক এ বসে সেই সময় টার কথা খুব মনে পড়ছে. জানি না সেই সময় টা আবার কবে ফিরে আসবে, তবে সময় টাকে আবার পেতে ইচ্ছে করছে। খুব।
©somewhere in net ltd.