নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রনবিস এর পাতা

হ য ব র ল

পত্রনবিস

পত্রনবিস › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ সকল ব্লগার ভাইদের আজ প্রথম চোখে পানি চলে এল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

পরীক্ষার হলের তিনঘন্টা আজ বড় দীর্ঘ ছিল। গেটে দাঁড়িয়ে শাহবাগের ডাকে ফিরে যাবার পথে ভেবেছিলাম একা যাবো। সহাপাঠীরা সহযোদ্ধা হয়ে উঠবে কে জানতো! আমরা মিশে গেলাম জনতার মিছিলে। তীব্র রদের প্রখরতাও যেন খর্ব করতে পারল না জনতার এই গনজয়ার । ধন্যবাদ ব্লগার সমাজকে বিশেষত যারা জীবনের ঝুকি নিয়ে এই আন্দলনের দাক দিয়েছেন । আজ প্রথম কোন গনজয়ার দেখে চোখে পানি চলে আসলো । ব্লগার ভাই দের জন্য আকুতি প্লিজ মাঠ ছেড়ে যাবেননা । আমরা সসময় আছি আপনাদের সাথে আজ আবার রক্ত দিব কিন্তু এই আন্দোলনকে কখনও কারো কাছে মাথা নত হতে দিবনা । আজ আবার মনে হল আমারা একটি জাতি যারা সব করতে পারি। প্লীজ ভাইয়েরা মাঠ ছাড়বেননা। আমাদের কোন নেতার প্রয়জন নেই । এই গনজোয়ার আশা করি একদিন এদেশের সকল অন্যায় এর বিরুদ্ধে গনজোয়ার সৃষ্টি করবে।

ব্লগার অনলাইন একটিভিস্টদের আমি একজন হতে চাই কি করতে হবে ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

স্বপনবাজ বলেছেন: ইতিহাসের সাক্ষী হতে আসিনি..
ইতিহাসের কলুষিত চরিত্রগুলোর জন্য ফাঁসির মঞ্চ তৈরি করতে এসেছি..

৫২, ৬৯, ৭১ দেখিনি সত্যি কিন্তু প্রজন্ম চত্বর দেখেছি যেখানে সহস্রাধিক বাঙালিরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছিল।

হমম আমি সেই প্রজন্ম চত্বরের কথা বলছি যেখানে ইতিহাস গড়েছিল আমার দেশের তরুণরা.. সূর্যের আলো থেকে চাঁদের কিরণ পর্যন্ত যেখানে তরুণরা অনবরত শ্লোগান দিয়ে যেতে এতটুকু ক্লান্ত হয়নি.. যেখানে তরুনদেরই ছিল জয়জয়কার.. যেখান থেকে তরুণদের হুংকার শুনেছিল পুরো বাংলাদেশ..
আমি সেই প্রজন্ম চত্বরের কথা বলছি যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল পেশার সকল শ্রেণীর সকল বয়সের মানুষ এক দফা আর এক দাবি নিয়ে হাজির হয়েছিল.. তারা গর্জে উঠেছিল রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা দেখে.. তারা তাদের সোনার বাংলার মাটিতে রাজাকারদের ঠাঁই দিবে না.. তারা শুধু ফাঁসি ফাঁসি ফাঁসি চায়...
আর আমি সেই প্রজন্ম চত্বরের কথাই বলছি যেখানে বন্ধু নিয়ে এসেছিল বন্ধুকে, ভাই নিয়ে এসেছিল পুরো পরিবারকে, মুক্তিযোদ্ধারা এসেছিল ক্ষমতাসীন দলের রাজাকার আর যুদ্ধাপরাধীদের দেখিয়ে দিতে, প্রজন্ম নিয়ে এসেছিল পুরো দেশকে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

পত্রনবিস বলেছেন: ভাই আপনার ফেসবুক আইডি তা কি দিতে পারবেন

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

নিয়েল ( হিমু ) বলেছেন: হুম পারবেন চালিয়ে যান ।
আপনার ব্লগ পোষ্টগুলো ত দেখলাম সমৃদ্ধ । চালিয়ে যান হয়ে যাবে একদিন ।
good job

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: এই ব্লগারকে মেসেজ দিন।

https://www.facebook.com/shopnokothok1

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: ব্লগার অনলাইন একটিভিস্টদের একজন হতে চাইলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.