নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রনবিস এর পাতা

হ য ব র ল

পত্রনবিস

পত্রনবিস › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর পথে

১২ ই জুন, ২০১৩ রাত ১১:২৫

পথের বাকেই যাবে চলে পথের সময় গুলো

নিঃশব্দে হারিয়ে যাবে ঝরা পাতার মত।

হারিয়ে যাবে রাত্রি ভাঙ্গা সোনালি ডানার চিলের

মেঘ কাটার উল্লাসের তীক্ষ্ণ ধ্বনি।

ভেঙ্গে যাবে বদ্ধ নদীর যত বন্ধন মেতে উথবে

নব ধংসের উল্লাসে নগ্ন উন্মাত্ততায় ।

তবু ফিরে আসবে সময় গুলো চক্রাকারে ,

এই পৃথিবীরই পথে ।

বাধা পাবে ঘরহারা পথিকের পথ এই চেনা পথে

রুদ্ধ হবে বারে বারে সিফংকাসের কাছে।

হয়তো চলে যাবে পৃথিবীর সব কিছু নষ্ট দের কাছে

মুছে যাবে মানবতার শেষ চিহ্ন এই পথে ।

নির্বোধ বিপ্লবির রক্তে রঞ্জিত হবে বন্দুকের বেয়নট

বাধবে দাসত্তের শিকল পথের প্রান্তরে।

তবু চলবে পথিকের পথ চলা নতুন করে,

এই পৃথিবীরই পথে।



হয়তো ভেঙ্গে যাবে সকল রক্তের বন্ধন চূর্ণ হবে শত আশা

ভেঙ্গে যাবে সব এক মুহূর্তে তাসের মতন।

থেমে যাবে প্রানের স্পন্দন এক মুহূর্তে কামানের গর্জনে

নির্বাক রবে সব কিছু শক্তির মহড়ায়।

নিরব রবে সকল মুখের ভাষা যারা জ্বালিয়েছিল আশার প্রদীপ

নিভৃতে কেঁদে ফিরে যাবে বিচারের বানী ।

তবুও চলবে প্রানের স্পন্দন , হবে রক্তের বন্ধন

এই পৃথিবীরই পথে ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:৪০

বোকামন বলেছেন:

চমৎকার !! হ্যাঁ-
তবুও চলবে প্রানের স্পন্দন , হবে রক্তের বন্ধন
এই পৃথিবীরই পথে ।

১২ ই জুন, ২০১৩ রাত ১১:৪৫

পত্রনবিস বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:১৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.