| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজারো সুত্র আর জ্ঞানের ধারায়-
একেছো তুমি সীমান্তের চিহ্ন, করছ
শব-ব্যাবচ্ছেদ, হানছ বারে বারে উন্মাত্ত
আকাশে খুনি চিলের রক্তাত্ত ছোবল।
ধরছ বারে বারে নষ্টছাড়া নদীর বলয়
যেথায় শোষিতের হার, শাসকের অট্টহাসিতে
থেমে গেছে যত পাতালপুরীর গল্প।
হাজারো সূত্র আর জ্ঞানের ধারায়-
তুমি কেড়েছ কাণ্ডারির খঞ্জর আর
বিপ্লবির প্রেমের বানী।
করেছো রক্ষার নামে মরনাস্ত্রের উন্মেষ
যেখানে বয়ে যায় হাজারো রক্তের ধারা।
তবে কি দরকার এই
হাজারো সূত্র আর জ্ঞানের ধারা।
©somewhere in net ltd.