| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। মানব দেহে রক্তবাহিকার মোট দৈর্ঘ্য ৬০,০০০ মাইল।
বাপরে বাপ। পৃথিবীর ব্যস প্রায় চার হাজার মাইল!!!
২। মানুষের চোখ ১০,০০০,০০০টি বিভিন্ন রঙ শনাক্ত করতে পারে।
বাপরে বাপ, এত রঙ পৃথিবীতে আছে তাই তো জানতাম না।
৩। মানুষের যকৃত প্রায় ৫০০ ধরনের কাজ করতে পারে।
খাইসে, ফাংসান অফ লিভার পরীক্ষায় আসলে ১০ টা কাজ এর নাম লিখতেই খবর হয়ে যায়।
৪। সারা জীবনে আমরা আমাদের আঙুল ২৫,০০০,০০০ বার নড়াচড়া করি।
আজ থেকে আঙুল নড়ান বন্ধ, বেশিদিন বাঁচতে চাই।
৫। আমাদের হৃদপিণ্ড এক দিনে ১০০,০০০ বার স্পন্দিত হয়।
পারলে ঠেকা দেখি...
৬। মগজের ৮০% জলীয়।
কী!!! পৃথিবীর তো চার ভাগের তিন ভাগ জল, আর আমদের মাথার অবস্থা আরও খারাপ!!! পাঁচ ভাগের চার ভাগই জল!!!
৭। জন্মের ছয় মাসের আগেই দাঁত গঠন শুরু হয়।
অত আগে দাঁত দিয়ে কি হয়?
৮। এক দিনে গড়ে আমরা ১১,০০০ লিটার বাতাস ফুসফুসে প্রবেশ করাই।
তারমানে এক ঘরে দুই তিন জন থাকলে আপনি নিশ্চিত ভাবে আপনার সঙ্গীর ফুসফুস থেকে ছেড়ে দেওয়া বাতাস নিজের ফুসফুসে নিচ্ছেন। সাবধান, আপনার সঙ্গী যেন ধূমপায়ী না হন।
৯। আমাদের পাকস্থলীর ভিতরের আবরণী প্রতি তিন থেকে চার দিনে প্রতিস্থাপিত হয়।
এর মানে আমরা আমাদের পাকস্থলীর ভিতরের আবরণী তিন চার দিন এর মধ্যেই হজম করে ফেলি।
১০। বাচ্চার জন্মের সময় প্রায় ৩০০ টা হাড্ডি থাকে।
হুম, এই জন্যই বাচ্চারা বদের হাড্ডি হয়।
১১। অধিকাংশ মানুষ ৬০ বছর বয়স হতে না হতেই তাদের জিহ্বার স্বাদকুড়ির ৫০% নষ্ট হয়ে যায়।
খাইসে, তারমানে ছোট বাচ্চারা সব কিছুর স্বাদ বেশি পায়, কিন্তু ছোটবেলায় খাওয়া সেরিলাকের স্বাদ যে ভুলে গেছি!!!
১২। এক ধাপ ফেলতে আমরা ২০০ টা মাসল ব্যবহার করি।
লুক বিফোর ইউ স্টেপ...
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০
পৌরু বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২|
১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ৮। এক দিনে গড়ে আমরা ১১,০০০ লিটার বাতাস ফুসফুসে প্রবেশ করাই।
তারমানে এক ঘরে দুই তিন জন থাকলে আপনি নিশ্চিত ভাবে আপনার সঙ্গীর ফুসফুস থেকে ছেড়ে দেওয়া বাতাস নিজের ফুসফুসে নিচ্ছেন। সাবধান, আপনার সঙ্গী যেন ধূমপায়ী না হন।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৭
পৌরু বলেছেন: এইটাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হইছে...।
৩|
১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১
পথহারা সৈকত বলেছেন: বাচ্চার জন্মের সময় প্রায় ৩০০ টা হাড্ডি থাকে।
হুম, এই জন্যই বাচ্চারা বদের হাড্ডি হয়।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫
পৌরু বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহহাহা
৪|
১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০
মাথামোটা বাবু বলেছেন: +++
৫|
১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১
সাগর হাসি বলেছেন: +++
৬|
১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১
আমি ভাল মানুষ বলেছেন: ++
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এই পোস্ট প্রিয়তে যাবে এটা স্বাভাবিক সত্য। ভাল থাকুন ভাই অনেক অনেক। প্লাসায়িত।