নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিল রুমাল, ও কি!...হয়ে গেল একটা বেড়াল...!!

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ

লেখার আছে অনেক কিছু ...বলার আছে অনেক লিখব সবই, বলবো সবই, একের পর একেক

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ › বিস্তারিত পোস্টঃ

নাম নিয়ে বিড়ম্বনা...কিছু কাহিনি...

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮

নাম নিয়ে বিড়ম্বানা সঙ্ক্রান্ত একটা পোস্ট পড়লাম বিকেলে। সু-শান্ত'র ব্যাথায় আমিও ব্যাথিত। কারন তার মতই বিড়ম্বনায় আমাকেও বহুবার পড়তে হইয়েছে এবং এখনও হয়। প্রজ্ঞা শুনলেই মানুষ ধরেই নেয় আমি হিন্দু। আবার কেউ জিজ্ঞেস করে, 'তুমি মুসলমান, তোমার এইরকম হিন্দুয়ানি নাম কেন??'......আমার নানার মা আমার জন্মের পর নাম রাখসিলো 'তওফাতুন্নাহার', ওই নাম হইলেই মনে হয় মানুষ জন সবচেয়ে খুশি হইত!...



অবশ্য যেই দিন আসতেসে, নাম পাল্টায় মনে হয় ঐটাই রাখতে হবে। নইলে মৌলবাদির কোপ!...



যাই হউক, কয়েকটা কাহিনি বলি আপনাদের। আমার এবং আরো কয়েকজনের। নাম নিয়ে বিড়ম্বনার গল্প।



গল্প ১



আমি তখন ক্লাস নাইনে পড়ি। ফার্স্ট টার্ম পরীক্ষা। দুই শিফট পাশাপাশি সিট পড়েছে। আমরা কমার্স আর ওরা সায়েন্স। জেনারেল পরীক্ষাগুলাতে শিফটীয় কোন্দল ভুলে আমরা পরস্পরের সাথে বলাবলি করে ধুমায় অব্জেক্টিভ দাগাই। ধর্ম পরীক্ষার দিন পাশের সিট এর মেহেনাজ দুঃখ করে, 'ইস! প্রজ্ঞা তো আজকে কোনো হেল্প করতে পারবেনা অবজেক্টিভে। ...' আমি অবাক হইলাম। ভাবলাম, আমি যে ধর্মে টেনেটুনে পাশ ক্করি এইটা কি ও বুঝে গেলো নাকি!!...জিজ্ঞেস করলাম, 'কেন?'...ওর নিশ্চিন্ত উত্তর, 'তুমি যে হিন্দু...!!'...আমার ক্লাসের যারা ওখানে ছিল তারা সবাই হেসে উঠলো!...ওকে জানালো যে আমি আসলে মুসলমান। ও তখন প্রচন্ড বিব্রত হয়ে সরি টরি বলে অস্থির হয়ে গেছিল। ও নাকি বরাবরই ভাবতো আমি হিন্দু।



গল্প ২



কলেজে সেকন্ড ইয়ারে পড়ি। একদিন ছুটির পর ক্যান্টিনের সামনে দিয়ে যাচ্ছি, এমন সময় এক মেয়ে পেছন থেকে ডাক দিলো। কি নাকি প্রশ্ন করতে চায়। করতে বললাম। 'আচ্ছা, তুমি হিন্দু না মুসলমান??'...এই প্রশ্ন যে এর আগে কেউ করেনাই তা নয়। কিন্তু ওর মুখে এই প্রশ্ন শুনে আমি খুবই অবাক হয়েছিলাম। কারণ আমি ক্লাস সিক্সে যখন হলিক্রসে ভর্তি হই, তখন থেকে ও আমার সহপাঠী।



গল্প ৩



কলেজে পড়ি। রোজার সময়। সেদিন আমি শখের বশে রোজা রেখেছি। দুপুরে ক্লাসে বসে বলছি, 'ইশ!...কেন রোজা রাখলাম!...এখন তো খিদা লেগেছে!...' পাশের মেয়েটা খুব অবাক হয়ে আমার দিকে তাকায় থেকে জানতে চাইলো, 'তুমি রোজা রাখসো কেন??' ...আমি ভাবলাম কখনো রাখিনা, সেদিন রাখসি, এই জন্য বুঝি অবাক হয়ে এইরকম প্রশ্ন করসে। বললাম, 'কেন??। কি হইসে?' ...ও উত্তর দিলো, 'তুমি না খ্রিস্টান!!!'...ও পরেও খুব সহযে বিশ্বাস করেনাই যে আমি খ্রিস্টান না। বলেছিল, 'তুমি মুসলমান হতেই পারো না...!!'



গল্প ৪



ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের শেষে। একটা টিউশনি পেলাম। ক্লাস এইটের এক মেয়েকে ইংরেজি পড়াতে হবে। পড়াতে শুরু করার এক সপ্তাহের মাথায় একদিন ছাত্রী জিজ্ঞেস করলো, 'আপূ আপনারা পূজায় অনেক মজা করেন তাইনা???' বুঝলাম কাহিনি খারাপ। জিজ্ঞেস করলাম, তুমি কি আমার নাম আর ব্যাগের জন্য এই প্রশ্ন করলা??' (আমি তখন একটা ব্যাগ নিতাম, ওটায় লেখা ছিল, ওঁ নমঃ শিবা, ওটআ দেখে ওর ধারনাটা আরও পোক্ত হয়েছিল।)...ও হা সূচক উত্তর দেবার পর আমি ওর ভুল ভাঙ্গিয়েছিলাম। ইন ফ্যাক্ট, শুধু ওর না, ওর বাসার সবার।



গল্প ৫



আমার এক বান্ধবী। কলেজ জীবনের। নাম দীয়া। সার্টিফিকেট নাম সৈয়দা ইউথি জাফরিন। গল্পটা ওর কাছেই শোনা। ও যখন স্কুলে ছিল, তখন ওর ক্লাসের এক মেয়ে কখনো ওর সাথে কথা বলতনা, ওর পাশে বসতোনা। একদিন ও মেয়েটার কাছে জানতে চাইলো কি কারণে ঐ মেয়ে এমন করে। মেয়েটা বলল, 'তুমি যে ইহুদি...!!'



ইউথি কে সরল সমীকরণে সে ইহুদি বানিয়েছিলো।



গল্প ৬



আমার ছোট খালার নাম তুহিন। আর খালুর নাম শিপু। তাদের বিয়ের অনুষ্ঠানে বড় মামার হ্যান্ডিক্যামে ভিডিও করা হলো। সেইটা সিডি করার জন্য দোকানে দেয়া হল। এডিট করে ওখানে কিছু ছবির নিচে খালা-খালুর নামও তারা দিয়ে দিলো।



তবে, খালার নামের নিচে 'শিপু' আর খালুর নামের নিচে 'তুহিন'...



গল্প ৭



নাম নিয়ে বিড়ম্বনা যে কতটা বিড়ম্বনার হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণগুলার একটা হতে পারে এই ঘটনাটা।



তোফা হাকিম। আমার ক্লাসমেট। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় প্রত্যেককে যে কোনো একটি হলে অ্যাটাচড করা হয়। কারণ অফিসিয়াল সকল কাজ হলের মাধ্যমেই হয়ে থাকে। ছেলেরা ছেলেদের হলে। মেয়েরা মেয়েদের হলে।



তোফা হাকিমকে অ্যাটাচড করা হয়েছিল শহীদুল্লাহ হলে।



এইটা ছেলেদের হল।



আর তোফা হাকিম একজন মেয়ে।





সবাই ভালো থাকবেন।

মন্তব্য ৮০ টি রেটিং +১৬/-৯

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৫

রাতমজুর বলেছেন:
টিচার : তর নাম কে রাখছে?
আমি : দাদা

টিচার : উনারে গিয়া এই হিন্দুয়ানি নাম বদলাইতে কইবি।
আমি: আপনে গিয়া বলেন স্যার।

টিচার : আচ্ছা। কমু, উনি কৈ?
আমি: কবরে।

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৫

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: :)

২| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০২

অ্যামাটার বলেছেন: গল্প৮;

সামহয়ার ইন-এ ব্লগিং শুরু করেছে প্রজ্ঞা নামক কেউ একজন। সুশীল সুমন নামে জনৈক ব্লগারের মতে প্রজ্ঞা একটি ছেলে...:)----এইগল্পটা বাদ পড়েছে।

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৯

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: হা হা...আসলেই। ঠিক ই বলেছেন।

৩| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০২

দিশাহারা ওমর সোলাইমান বলেছেন: ২য়

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৬

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: :)

৪| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৯

মনজুরুল হক বলেছেন: তওফাতুন্নাহার ভালা আচইন?


রূবাইয়াৎ থাকার পরও যেই ব্যাডা বা বেডি হিন্দুয়ানি নাম কয় হ্যা র
স্ক্রপ ঢিলা !

আর কইলেই কি ? কুনু অসুবিধা ?

প্রিয়দর্শীনী নামে আমার এক বন্ধু আচিল, সইন্ধ্যার পর গেরে দেহাই যাইত না, তো ?হের ও তো বিয়াঅইছে, তয় ?

নো প্রবলেম !!

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৬

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: নো প্রবলেম...

৫| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৯

আরণ্যক যাযাবর বলেছেন:
গল্প ৫ পইড়া অনেকক্ষণ হাসছি। মজার পোস্ট।
অ্যামাছাগ ধরনের ব্লগারদের লাথি মারেন।

পোস্ট ভালো - সেইটাই বড় কথা।

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৩

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: না রে ভাই, অ্যামাটার যেই সেন্সে এইটা বলসে এইটা ঠিকই আছে। ...ওইতা আমার সাম্প্রতিক বিড়ম্বণা। তবে কেবল নাম না, লিংগ নিয়েও!!!

৬| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১১

আরণ্যক যাযাবর বলেছেন: আমার এক বন্ধুর নাম সুদীপ্ত। মুসলমান। তাকে অল্পস্বল্প চেনে এমন পুলাপাইন পূজার মৌসুম আসলেই লাড্ডু খাইতে চাইতো।

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৭

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: :)

৭| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৩

একরামুল হক শামীম বলেছেন: নাম নিয়ে দেখি ব্যাপক বিড়ম্বনা...

আ যা ভাই, সুদীপ্ত কি এমআইটি গ্র্যাজুয়েট?

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৮

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: নাম নিয়ে আসলেই ব্যাপোক বিড়ম্বনা...

৮| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩১

মানচুমাহারা বলেছেন: অভিজ্ঞতাগুলো বেশ মজার।
আমি এখন মাঝে মাঝে বেশ মজার পায় যখন কেউ জিজ্ঞাসা করি "আর ইউ ফ্রম চায়না ?" হে হে ...কারণ আমার অদ্ভুত নিক মানচু বা মানচুমাহারা। মেইল বা মেসেঞ্জারের আইডি হবার পর থেকে সবাই এই নামে চেনে। আর আমিও মাঝে মাঝে মজা করে বলি আমার নাম মানচু। মাঝে মাঝে নিজের আসল নামই ভুলে যায়।

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫০

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: আর ইউ ফ্রম চায়না ???......হা হা...মজার...

৯| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩২

শয়তান বলেছেন: আমার রিয়েল লাইফ নিক নেইম নিয়েও ঝালেমা হয় প্রায়ই :(

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫১

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: কি নিক???

১০| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৩

নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমম...বড়ই সমস্যা নাম নিয়া...

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫১

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: বড়ই সমস্যা...

১১| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৪

রাস্তার ছেলে বলেছেন: :) :) :)

শেষের জন শেষ পর্যন্ত মেয়েদের হলে সিট পেয়েছে? :|

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৬

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: জ্বি...এখন সে কুয়েত মৈত্রী তে অ্যাটাচড।

১২| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০০

শিরোনামহীন বলেছেন: আমার আরেকটা নাম পু্ত্তলিকা পুতুল। এই যন্ত্রণায় আমাকেও কম পোহাতে হয়নি :(

হলের কাহিনী আমাদের ঢাকা কমার্স কলেজের এক ম্যাডামকেও পোহাতে হয়েছিলো। ম্যাডাম গল্প করেছিলেন, শামসাদ শাহজাহান নাম হবার দরূন তাকে ছেলেদের হলে সিট দেয়া হয় :|

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫২

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: হা হা...ভালো...

১৩| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৬

সৌম্য বলেছেন: মেয়েকে নামের জন্যে ছেলেদের হল এ সীট দিছে, ইউরো ট্রিপ মুভীটাতে অবিকল একটা সীন আছে। মিকা নামের একটা মেয়ে (জার্মান ভাষায় মিকা মেয়েদের নাম), বানান ইংলিশে মাইক। ওকে ওর বয় ফ্রেন্ডের রুম পার্টনার করে দিছে।

কাট পিছের জন্যে মাইনাস। কিন্তু আমার নাম নিয়েও একই সমস্যা পড়ছি, এবং পড়তেছি। সৌম্য সবাইকে কনফিউজ করে

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪০

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: কাট পিস???.........এইগুলান সব সত্যি কাহিনি। ......ইউরো ট্রিপ আমিও দেখসি...।

১৪| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৮

রাতমজুর বলেছেন: @সৌম্য "কিন্তু আমার নাম নিয়েও একই সমস্যা পড়ছি, এবং পড়তেছি। সৌম্য সবাইকে কনফিউজ করে" !!!! ????

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৩

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: হুমম...

১৫| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪১

মনজুরুল হক বলেছেন: এখানে কি হচ্ছে ভাই ?

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৪

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: নামের বিড়ম্বনা নিয়ে চচ্চরি রান্না হচ্ছে...

১৬| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫২

দূরন্ত বলেছেন: :) :)
ঘটনাগুলো খুব মজার। ভালো লাগলো।

আমার ডাক নাম শুনে অশিক্ষিত লোকজন ধর্ম নিয়ে কনফিউশনে পড়ে যায়। তাই জিজ্ঞাসা করলে আসল নামটা বলা লাগে।

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৮

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: :)

১৭| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৭

জনৈক আরাফাত বলেছেন: বেশ মজা লাগলো। নাম নিয়ে আমি ও একসময় একটা ব্লগ লিখেছিলাম। সেই লিঙ্কটা দিলাম। সম্ভবত হতাশ হবেন না এই লিঙ্ক টা তে!

Click This Link

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২০

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: আপনার লিঙ্ক দেয়া লেখাটা পড়লাম। হতাশ হইনাই।

১৮| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১১

অচেনা সৈকত বলেছেন: আমার এক বান্ধবী, কাওসার জাহান।সিট পেয়েছিলো ছেলেদের হলে।:)

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৯

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: কাওসার জাহান নামে আমারও এক বান্ধবী আছে। ইস্কুল ফ্রেন্ড।

১৯| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২১

জনৈক আরাফাত বলেছেন: ওহ! কোন এক ক্লাসে এক মেয়ের সহপাঠী ছিলো। নাম ছিলো রায়হান কাউসার খান!

২০| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৩

নামহীন মানব বলেছেন: তাইতো আমি নামহীন

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৯

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: হুমম...নামহীন...

২১| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৪

জনৈক আরাফাত বলেছেন: শুকরিয়া... কষ্ট করে লিঙ্ক এ যাওয়ার জন্য। এখন...শুভরাত্রির বলে বিদায় নিচ্ছি! ঃ)

২২| ১৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৩৮

অদ্ভুত আঁধার এক বলেছেন: তাইলে এ অবস্থা?

এটা কোন ব্যাপার না, নাম আর কতটুকুই বা পরিচয় বহন করে?
তোমার পরিচয়ের সংকট কদ্দুর?

১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৭

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: সুশীল সুমন আর তার সমর্থকরা বলতে পারবে। সুশীল সুমন কাল দেখলাম আবার সরব হয়েছে। পোস্টটায় গিয়ে একবার দেখো তার বচ+তব্য কি!!!...আমি নিজে বলে হিউমার এর জায়গাটা নস্ট করছিনা।

তবে, আমি এখন বিরক্ত হতে শুরু করেছি। লেবুটা তিনি অতিরিক্তই কচলাচ্ছেন। তেতো হতে শুরু করেছে।

আর কত???...

২৩| ১৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:২০

অদ্ভুত আঁধার এক বলেছেন: দেখেছি।দেখে এস আমি নিজে খেপে গিয়ে মোটামুটি একটা দাওয়াত দিয়ে এসেছি।

আজ আমাদের এখানে একটা মানববন্ধন হবে , ক্যাম্পাসের দিকে আসলে এসে যেও।
Click This Link

সুশু একটা কিছু করা দরকার।

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০১

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: অয় ওর মত চলুক...দেখি কতদুর চলে...

২৪| ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৭

বুলবুল আহমেদ পান্না বলেছেন: হুমম.............. আসলেই বিরাট বিড়ম্বনা....

এই যেমন আমার নিজের নামটার মধ্যেই কত জটিলতা..... আনেকেই নির্দিধায় মেয়ে ভেবে বসে থাকে......... আর মজার ব্যাপার হচ্ছে ছোট বেলায় পান্না নামে আমার নিজেরই একটা বান্ধবী আছিলো......... হ্যার নাম আছিলো খালেদা পান্না (ইমন)

লেখা অনেক ভালো হৈছে............ আপনাকে অনেক শুভেচ্ছা..........

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০২

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: ধন্যবাদ...

২৫| ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৮

নিঃশব্দ শিশির! বলেছেন: পড়ি নাই! পরে পড়ব!

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০২

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: হুমম......

২৬| ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৩

রাজামশাই বলেছেন:
বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়।

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৩

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: সইত্য...

২৭| ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৮

হুমায়ূন সাধু বলেছেন: শানাইয়া যাও... আমরা আছি... শান দিচ্ছি

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৪

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: শানাচ্ছি।

২৮| ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৮

আশাবাদী!! বলেছেন: নামের ধরণ বা উচ্চারণ নিয়ে বিরম্বনা নয় বরং নামের আকৃতি নিয়া বরং বিরম্বনায় পড়তে হয় প্রায়ই
আমার নামের অক্ষর কোন স্পেস ছাড়া ২৭টা এসএসসি-র রেজিস্ট্রেশন ফর্ম আমি ফিলআপ করতে পারি নাই (দীর্ঘ নাম ও সময় শেষ হয়ে যাওয়ায়) :( আমার শিক্ষক পরে স্পেসালভাবে ফিলআপ করেছিলেন।

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৭

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: আমার নামটা নিয়ে একটউর জন্য এই সমস্যা হয়নাই।

২৯| ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৪

মনজুরুল হক বলেছেন: এতক্ষণে বোধহয় বিড়ম্বনা কেটেছে।
আপনি তো 'হিট' , আর কি ?
এবার "ছোট্ট গোল রুটি" র মত কিছু লেখেন।
ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৯

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: :)

৩০| ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৩

একজন ব্লগার বলেছেন: আমার এক ছোট্ট আপুর সাথে সেদিন ফোনে কথা বলছি, পাশ থেকে তার মা জিগেস করল-
এ্যাই, কার সাথে কথা বলছিস?
- প্রলয় ভাইয়ার সাথে।
-ও, সেই হিন্দু ছেলেটা? ...কে জিগেস কর, ওদের পূজো কেমন হলো?
:(

আমি বল্লাম- আন্টি এইটা কি বল্ল?X((

ও হাসতে হাসতে বল্ল- আম্মুর ধারনা তুমি হিন্দু!:)
-তুমি বলনি যে আমি মুসলমান? আমার নামের শেষে "হাসান" নামক একটা শব্দ আছে। এটা একটা খাটিঁ মুসলিম শব্দ।
- না বলিনি!:D
-X(X(X(

আসলেই খুব মেজাজ খারাপ হয়েছিলো সেদিন।

আমার সবচেয়ে প্রিয় বন্ধু জনির মার নাম মিঠু। আমরা মিঠু আন্টি বলে ডাকি।:)

তোমার বন্ধু ঘটনাটা বেশ অবাক করলো। একসাথে ৬/৭ বছর পড়াশুনা করার পরও তোমার ধর্ম সম্পর্কে সে নিশ্চিত ছিলো না! ব্যাপারটা খুবই অস্বাভাবিক!!!

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১০

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: :)

৩১| ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৮

আরিফ থেকে আনা বলেছেন: নাম নিয়ে বিড়ম্বনা আসলেই মজার।
আমার এই নিকটা নিয়েও কম বিড়ম্বনা হয়নি

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১১

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: বিড়ম্বনার গল্প শুনতে চাই

৩২| ২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৪৫

ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: তো আপনার সন্তানের নাম কি রাখবেন ? তাকে অন্তত নাম বিড়ম্বনা থেকে রেহাই দিন !

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৩

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: মুসলিম, হিন্দু, খ্রিস্টান নাম মিলায় একটা নাম রাখা যায়!...টোটাল কনফিউশন...

৩৩| ২০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৭

ভ্রম বলেছেন: আপনি তবে ত্রানের স্কুল তিকা পাশ কর্ছেন.....:)

২০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৭

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: আপনার কথা বুইঝলাম না।

৩৪| ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৯

যীশূ বলেছেন: তোফা হাকিম একজন মেয়ে এটা বোঝার জন্য আসলেই স্পেশাল জ্ঞান থাকা দরকার। :)

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৪

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: :)

৩৫| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৯

শিট সুজি বলেছেন: লাষ্ট দুইটা কাহিনী মজা লাগচে।

আই.পি.ই. ডিপার্টমেন্টে একটা মেয়ের নাম জানি রাহাত সুলতান ড্যানি। বিচিত্র নাম।

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৪

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: :)

৩৬| ২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫১

নাফিস ইফতেখার বলেছেন: এই একই ধরনের ঘটনা কিন্তু আমার সাথেও ঘটে........আমার ডাক নাম "অনিন্দ্য" (ব্লগে কেউই জানেন না, আপনিই প্রথম)......নামটা শুনলেই অনেকে ভাবেন আমি হিন্দু ধর্মাবলম্বী.......যদিও আমি এতে বিব্রত হই না.......আমার নামটা আমার বেশ পছন্দের........:)

২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৬

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: অনিন্দ্য ণামটা তো আসলেও অনেক সুন্দর। ...আমারও অনেক প্রিয়...

৩৭| ২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৮

আহ্‌সান বলেছেন: গ্যাঞ্জাম.।.।.।.।
গ্যাঞ্জাম.।.।.।.।।
খালি গ্যাঞ্জাম.।.।.।।

২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১২

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: জীবনটাই তো গ্যাঞ্জাম...

৩৮| ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৪২

ভ্রম বলেছেন: শকল মিসনারি ইশকুল ই ত্রানের ইশকুল বলিয়া ভাবিয়াছি....:)

৩৯| ০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫০

ভ্রম বলেছেন: Achen kemun?

০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৫

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: ভালো আছি। ...আপনার খবর কিতা ???

৪০| ০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১১

কালপুরুষ বলেছেন: "প্রজ্ঞা লাবণী"র আবৃত্তি, উপস্থাপনা এর ব্যক্তিত্ব এতোটাই আকর্ষণীয় আর ভাল লাগতো যে এই "প্রজ্ঞা" নামটির প্রতি একধরণের ভাল লাগা জন্মে গেছিল। কখনো এই নামটা হিন্দু কি মুসলমানের তা ভাবার সময় পাইনি। বাংলা শব্দের নিজস্ব কোন ধর্ম নেই- শুধু ধারণগত ও ব্যবহারিক কারণে মানুষ তাকে "হিন্দু" ও "মুসলমান" নির্ণয় করে। নামের আগে "মিঃ" "মোঃ" ও "শ্রী" লাগিয়ে ধর্মকে আলাদা করা হয়। তবে পশ্চিম বাংলায় এখোন মুসলমানদের নামের আগে "শ্রী" যুক্ত করা হয় যা এপার বাংলার মানুষ কখনোই করিনা। আমরা যে কোন নামের আগে অবলীলায় "মিঃ" লাগিয়ে অভ্যস্ত, কিন্তু ওরা "শ্রী" লাগাতেই পটু।

৪১| ০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১২

কালপুরুষ বলেছেন: "এর" নয় "এবং" হবে।

৪২| ০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৯

হাসিব বলেছেন: ;) কমতি নাই এখনো !

৪৩| ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১২

ভ্রম বলেছেন: আমার জননীর নামও প্রজ্ঞা :)
য়েই জন্যে আপনাতে আমার য়েত্ত আগ্রহ.....।
উল্লেখ্য যে আপনার নামের কথা আমি তার মহুখেই শুনচি..।:)

৪৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪০

অদ্ভুতুড়ে বলেছেন: নাম নিয়ে বিড়ম্বনার একটা ঘটনা আমি আমার ব্লগেও লিখেছি।

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.