নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

৭২-এর মন্ত্রী পরিষদ

২১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৪



আমার বড় ভাই এ্যাডভোকেট ইসাহক আলী প্রামানিক আট দিন হলো মারা গেছেন। পুরাতন কাগজ পত্র ঘাটতে গিয়ে উনার ১৯৭২ সালের একটি ডাইরি খুঁজে পেলাম। ডাইরিতে যুদ্ধ পরবর্তী অনেক কিছু লেখা আছে। ডাইরির শুরুতেই সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের মন্ত্রী পরিষদের লিস্ট পেলাম। তিনি রেডিও শুনে শুনে মন্ত্রী পরিষদের এই তালিকাটি লিখেছিলেন।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

খায়রুল আহসান বলেছেন: আপনার ভাই এর মাগফিরাত কামনা করছি।
তখন সদ্য স্বাধীন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম মন্ত্রীসভা নিয়ে এ দেশের জনগণের প্রচুর উৎসাহ উদ্দীপনা ছিল। আপনার প্রয়াত ভাইয়েরও নিশ্চয়ই অনেক স্বপ্ন ও আশা ছিল। তাই তিনি এত কষ্ট করে রেডিওর খবর শুনে শুনে মন্ত্রী পরিষদের এই তালিকাটি লিখে রেখেছিলেন।

২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৯

প্রামানিক বলেছেন: গ্রামের মানুষের মধ্যে মন্ত্রীপরিষদ দিয়ে এতো কৌতুহল ছিল না। তারা একমাত্র শেখ মুজিব ছাড়া আর কোন মন্ত্রীকে চিনতও না। দেখেছি স্কুল কলেছের কিছু ছাত্র যারা রাজনীতির সাথে জড়িত ছিল তারাই এইসব লিখে রাখত। ধন্যবাদ আপনাকে

২| ২১ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উনার আত্নার মাগফিরাত কামনা করছি।
.....................................................................
যখনই নির্বাচন হয় সাধারন মানুষ আশায় বুক বাঁধে
এবার বুঝি দেশের উন্নয়ন হবে, আমরা একটু শান্তিতে থাকব
সেই আশা সৎ রাজনৈতিক দল থেকে প্রত্যাশা করা যায় !
কিন্ত দেশের ভোটারদের এইবার কি আশা পূর্ণ হবে ???

২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৯

প্রামানিক বলেছেন: দেশের মানুষের আশা পুর্ণ হবে কিনা ইলেকশনের পর বোঝা যাবে

৩| ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫০

হুমায়রা হারুন বলেছেন: আপনার ভাই এর আত্মার মাগফিরাত কামনা করছি।

২২ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০০

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৪| ২২ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:১১

কালো যাদুকর বলেছেন: আপনার ভাইকে আল্লাহ তালা বেহেশত বাসি করুন। আপনার ভাইয়ের অনেক গুরুত্বপূর্ন একটি স্মৃতি তুলে ধরেছেন । পরে ভাল লাগলো।

২২ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০১

প্রামানিক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ

৫| ২২ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: মানুষটা নেই।
অথচ তার হাতের লেখা আছে।

২২ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০১

প্রামানিক বলেছেন: এটাই এখন স্মৃহি হয়ে থাকল। ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.