নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমেদ মারুফ

///

আহমেদ মারুফ অমিয়

ছাত্র

আহমেদ মারুফ অমিয় › বিস্তারিত পোস্টঃ

বনলতা সেন- জীবনানন্দ দাস

০৩ রা মে, ২০১০ বিকাল ৫:২১

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,

সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে

অনেক ঘুরেছি আমি ; বিম্বিসার অশোকের ধূসর জগতে

সেখানে ছিলাম আমি ; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;

আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,

আমারে দুদণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।



চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,

মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের 'পর

হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,

তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে , ' এতোদিন কোথায় ছিলেন?'

পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।



সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন

সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;

পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন

তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;

সব পাখি ঘরে আসে--সব নদী--ফুরায় এ-জীবনের সব লেনদেন;

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১০ রাত ১১:২৪

নস্টালজিক বলেছেন: ব্লগে স্বাগত!

ভ্রমন আনন্দময় হোক।।

২| ০৭ ই মে, ২০১০ সকাল ৮:৩০

আহমেদ মারুফ অমিয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৭ ই মে, ২০১০ বিকাল ৪:৪২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এসে গেলাম। ব্লগ ভ্রমন আনন্দময় হোক। স্বাগতম। :D B-)

৪| ০৭ ই মে, ২০১০ বিকাল ৫:২৫

আহমেদ মারুফ অমিয় বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৫| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:১৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: জীবনানন্দ দা হবে।

যদি আপনি জীবনানন্দকে নিয়ে আগ্রহী হন তাহলে এই লিংকগুলো দেখতে পারেন

জীবনানন্দ দাশের কবিতা থেকে গান

কুড়ি বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!

অনলাইনে পাওয়া জীবনানন্দ দাশের সব কবিতা

২১ শে জুলাই, ২০১০ রাত ১:৩১

আহমেদ মারুফ অমিয় বলেছেন: ধন্যবাদ আবারো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.