নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম আমার নষ্ট করা কাগজের ভীড়ে ।

স্বাগতম আমার নষ্ট করা কাগজের ভীড়ে ।

আরেফিন ইশাত

লেখালেখিতে আমি বখতিয়ার খলজি নই । আমার ঘোড়া অত দ্রুততো ছুটেই না ,বরং কিন্চিত্‍ এগিয়ে হোচট খায় । তবুও শখ বলে কথা । তাছাড়া কোন টপিক পেলে তা নিয়ে লিখে ফেলাটা কেমন হ্যাবিটে পরিনত হয়েছে । তাই অভ্যাসের দাসত্ব আর শখের মালিকানাটা ওসুল করতেই লেখালেখি করি । একজন শৌখিন লেখকের লেখা পড়ার সময় আশার পরিধিটাকে ছোট করে নেয়াটাই উপকারী । নয়তো পরে অপচয় হওয়া সময়টার জন্য কষ্ট লাগবে ।

আরেফিন ইশাত › বিস্তারিত পোস্টঃ

জনগনের জন্যে নতুন বছরের শুরুটা পুরাতন সমস্যার সাথেই ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

দেশের আইন শৃংখলা পরিস্থিতির এত অবনমন সম্ভবত আগে কখনোই এতটা ঘটেনি । ভারতের নয়াদিল্লীতে আলোচিত গনধর্ষনের পর গত তিন দিনে বাংলাদেশে ধর্ষিত হয়েছে ৫ জন । এখনো গ্রেফতার হয়নি কেউই । অন্যদিকে নতুন বছরে সহিংসতা যেন ভিন্ন রুপ নিচ্ছে বিএসএফের । গতকালও চারজনকে সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে তারা । এর আগে বছরের শুরুতেই ২ বাংলাদেশি নিহত হয় বিএসএফের গুলিতে । সীমান্তে এত অস্থিরতায় এখনো বেশ নিরব ক্ষমতাসীন আওয়ামীলীগ । তাদের বছর শুরু হয়েছে সরকারের চার বছর পূর্তি এবং ছাত্রলীগের জন্মদিন পালনের মধ্যে দিয়ে । চার বছর পূর্তি উপলক্ষ্যে জনগনকে সরকারের উপহার সপ্তমবারের মত তেলের দাম বৃদ্ধি । আর এর প্রতিবাদে বছরে প্রথমবারের মত মাঠে নেমেছে প্রধান বিরোধি দল বিএনপি । ৬ তারিখ সারা দেশ ব্যাপি সকাল সন্ধ্যা হরতাল পালন করছে দলটির নেতৃত্বাধিন আঠার দলীয় জোট । অন্যদিকে জামায়াত ইসলামি তাদের সাবেক সাংসদ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের অকস্মাত্‍ গ্রেফতারের প্রতিবাদ রুপেও দেখছে এই হরতালকে । সামগ্রিক দিক বিবেচনায় আমাদের জন্য বছরের শুরুটা কোন সুখবর বয়ে আনেনি তা বলাই যায় ।





ধর্ষন সন্ত্রাসের দিক থেকে বাংলাদেশ কতটুকু নিরাপদ তা আমার জানা নাই তবে গত কয়দিন এর ভয়াবহতা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে । ভারতে গত ডিসেম্বরে দামিনী রেইপের ঘটনার প্রতিবাদে অংশ নিয়েছিল বাংলাদেশও । কিন্তু এরপরই সামনে আসে টাংগাইলে দশম শ্রেনীর ছাত্রি ধর্ষনের ঘটনা । এবং গত তিনদিনে ঘটেছে পাচঁটি ধর্ষনের ঘটনা । সর্বশেষ গতকাল দশ বছরের এক শিশু হয়েছে এর শিকার । এখন পর্যন্ত কোন একশন দেখায়নি কেউই । তেমন বড় ধরনের প্রতিবাদ নেই । পুলিশ দোষীদের ধরতে কতটা তত্‍পর তাও বোঝা যাচ্ছে না । সরকারও এ ব্যাপার নিয়ে আলাদাভাবে কিছু বলছে না । সংবাদমাধ্যম এবং টকশোগুলো মেতে আছে বরাবরের টপিকগুলো নিয়েই । ফলে ধর্ষনের ব্যাপারে এখনো কোন ভিতীই জন্মানোর সুযোগ নেই ।





দেশে যখন মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তার রেখা বাড়ছে ঠিক তখনি সীমান্ত এপিডেমিক হারে বেড়ে গেছে বিএসএফের অত্যাচার । বছরের শুরুতেই ২ বাংলাদেশিকে হত্যা ছাড়াও এ বছরে এখন পর্যন্ত প্রায় ছয়জনকে ধরে নিয়ে গেছে তারা । এর বিপরীতে প্রায় নিস্ক্রিয় ভূমিকা পালন করছে বিজিবি । দোষটা একদমই তাদের দেয়া যাচ্ছে না । কারন এ ব্যাপারে স্বয়ং প্রশাসনই করছে বিমাতাসুলভ আচরন । স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর যেন বিএসএফকে ডিফেন্ড করে বললেন যে নিরাপত্তার স্বার্থেই গুলি চালানো হয় । এমন অবস্থায় বেশ বিপদে আছে সীমান্তবাসিরা । কি করা যায় ? বিশেষজ্ঞদের অভিমত এই যে ,নতজানু পররাষ্ট্রনিতীরই শিকার হচ্ছে সীমান্তবাসিরা । ভারতের সাথে আলোচনা কোন ফলই বয়ে আনবেনা কারন তাদের বৈঠকে ভাষ্য একরকম আর প্রকৃত আচরন অন্যরকম । তাই তাদের ব্যাপারে আন্তজার্তিক আদালতে যাওয়ার পরামর্শই দিয়েছেন বিশেষজ্ঞরা ।





দেশে এত প্রবলেম থাকা স্বত্বেও যেন সেদিকে নজর নেই ক্ষমতাসীন দলের । আওয়ামি লীগ উদযাপন করছে তাদের ক্ষমতার চতুর্থ বছর । আর এ উপলক্ষ্যেই যেন তাদের উপহার সপ্তমবারের মত তেলের দাম বৃদ্ধি । ভর্তুকি কমাতেই এ দাম বৃদ্ধি এমনটাই দাবি সরকারের ,যদিও তাদের এমন দাবি অযৌক্তিক বলে নাকচ করেছে বিশেষজ্ঞরা । কেবল তারাই নয় ,তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি এবং সবচেয়ে ক্ষতিগ্রস্থ যারা সেই কৃষকরাও এ ব্যাপারে অবস্থান নিয়েছে সরকারের বিপরিতে ।





গেল বছর বিভিন্নভাবে মাঠ গরম করে রাখা বিএনপি এ বছর প্রথম মাঠে নেমেছে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতালের মধ্য দিয়ে । তাদের অন্যতম প্রধান শরিক জামাতের সাবেক সাংসদ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের গ্রেফতারের প্রতিবাদ হিসেবেই নিচ্ছে এই হরতালকে । কিন্তু দিন শেষে হরতাল যেন আবারও অন্যায়ের প্রতিবাদে অন্যায়েরই প্রতিরুপ হয়ে দাড়িয়েছে ।





এই যখন অবস্থা তখন বছরের শুরুতে যেন কোন ভাল খবরই নেই দেশবাসির জন্যে । কেমন যাবে এই বছরটা এমন প্রশ্নের জবাবে সকালের সূর্যটা দেখে যেন মন্তব্য করতে চাচ্ছে না কেউই । 

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আরেফিন ইশাত বলেছেন: বহুদিন পর লিখলাম । ঘটনাগুলো আসলেই কষ্ট দিচ্ছে । কমেন্টের অপেক্ষায় রইলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.