নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়া ইসলাম

প্রিয়া ইসলাম › বিস্তারিত পোস্টঃ

খোলা জানালায়

০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

খোলা জানালায়

খোলা জানালায় বাতাস খেলে
আকাশ থাকে একটু ঝুলে
খোলা জানালায় আমিও থাকি
তোমার জন্য দু'চোখ খুলে।

কখন তুমি আসবে যাবে
কখন তুমি দেখবে চেয়ে
কখন তুমি বুঝবে প্রিয়
অন্তঃপুরের একলা মেয়ে
অপেক্ষাতে পথ চেয়েছে
গান ধরেছে কার সে নামে
কতটা ভালোবাসার পরে
দু'চোখে তার বৃষ্টি নামে?

খোলা জানালায় দাঁড়িয়ে থেকে
এই হাতটা বাড়িয়ে রাখা
হয়তো তুমি পথ ভুলেছ, তাই
একলা মেয়ের একলা থাকা।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫

পবিত্র হোসাইন বলেছেন:




ভাদ্রের বর্ধিত আষাঢ়ে সখ্য হয়েছিলো।
সে প্রথম, সে আমার শেষ।
হেলাল হাফিজ

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

প্রিয়া ইসলাম বলেছেন: শুভ কামনা।

২| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮

বিজন রয় বলেছেন: ভালবাসার আর এক নাম অপেক্ষা!
অপেক্ষার আর এক নাম সুখ।

মিষ্টি ভালবাসার কবিতা।
++++

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

প্রিয়া ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো। শুভকামনা।

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

প্রিয়া ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

অবনি মণি বলেছেন: একলা মেয়ের একলা থাকা......

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

প্রিয়া ইসলাম বলেছেন: শুভকামনা।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: বোন খুব সুন্দর কবিতা লিখেছেন।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

প্রিয়া ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.