নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্বরের দিনলিপি

প্রবর রিপন

আমার নাম অসুখ যে গ্রাম থেকে আমি এসেছি সেখানের বুড়ো চাষারা তাকে আদর করে ডাকে বেহেস্তের খামার নামে। সূর্যের অসময়ের ছেলে আমার বাবা মাকে সে ডাকতো পরাণ পাখি নামে, যেখানে তারা আমাকে পাঠিয়েছে সেখানের সুন্দরীরা তাকে আদর করে ডাকে "হাইই হ্যাণ্ডসাম দো্যখের বাগান'।

প্রবর রিপন › বিস্তারিত পোস্টঃ

পরাজয়

২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৩



ঈশ্বরের দুই কাঁধ তাদের দূরত্ত্বের শূণ্যতাকে প্রাণ দিয়ে

দেখতে চায় কে তাদের ভেতর বেশী শক্তিশালী,

একপাশে আমি আমার হৃদয়কে তুলে ধরেছি বর্মের মতো

অন্যপাশে যখন তোমার হৃদয় এক খুরধার তলোয়ার

তোমার দিকে তাকাতে পারি না শত্রু ভেবে

আর তোমার কাছে শত্রুও নয় কোনো বিপদ

বরং যুদ্ধে যুদ্ধে শুধু দেখি বারবার হয় যৌথ মিলন ।



আমাদের দূরত্ত্বের শূণ্যতায় প্রবাহিত সরোবরের

সময় পিড়ীত জলে

যুদ্ধক্লান্ত মলিন ঠোঁট থেকে

সব তৃষনা নিংড়ে পিপাসা মিটিয়ে নেয়

যুদ্ধ আর পিপাসা নিজেরাই,

সেই পিপাসা উৎসব আয়োজনে

আমার হাত কখন যে মিলে যায়

তোমার হাতের ভাঁজে!!!!



সময়ের দূর্গ গড়া নিয়ে ঘটে চলা

এই ভয়ঙ্কর সুন্দর যুদ্ধে

পরস্পর বিপরীত দুই তাঁবুতে

হৃদয়ের বিধধস্ত দূর্গ নিয়ে

আমরা বসে থাকি দুই বেদনা-বিপর্যস্ত সৈনিক

যারা যুদ্ধের প্রেমে - ভালবেসে ফেলে তার কাঙ্ক্ষিত ঘাতককে,

কে জানে সেই কথা! যা জানে বলে সময়ের এই গর্বিত সফর!

যুদ্ধের মরিচীকায়

শত্রু-কে চরম ভাবে কামনা করায় কি প্রেম!????????????















মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৮

অচন্দ্রচেতন বলেছেন:
কয়েকবার পড়ার পর একটু একটু বুঝলাম! প্লাস!!!

২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৪

প্রবর রিপন বলেছেন: আপনাকে ধন্যবাদ
কস্ট করে পড়বার জন্য
ওটুকু বুঝলেই চলবে।
তবে কবিতাটা
আপনার নামের চেয়েও সহজ আর অনায়াসসাধ্য

২| ২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:২২

তানভীর রাতুল বলেছেন: প্রথম দুটো লাইন অসাধারণ। ভালো থাকিস

২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৫

প্রবর রিপন বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৭

তানভীর রাতুল বলেছেন: এইটা কি আমাকে বলা। যদি তাই হয় তবে পুরুষের পরিবর্তন দেখে সাদি তাইফের কবিতার লাইন মনে পড়তাছে।
'মানুষেরা বিস্মুতিপ্রবন, যথাশীঘ্র ভুলে যায় মৃত মানুষের মুখ আর যা যা মনে রাখা দায়....'

৪| ২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৩৭

প্রবর রিপন বলেছেন: আরে না একজন কে লিখতে গিয়ে ভুল করে আপনার নিচে লেখা হইছে

৫| ২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪৪

তানভীর রাতুল বলেছেন: আচ্ছা আপনার সুরে বলি, আমাকে কি চিনতে পারলেন?

৬| ২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪৮

প্রবর রিপন বলেছেন: আচ্ছা ধারণা করা যাচ্ছে
রাতুল আহমেদ।
সেটা যদি হই কেমন আছিস???

৭| ২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫২

তানভীর রাতুল বলেছেন: দোস্ত, ভালো আছি। কালকের (তোমাদের আজ) শো'র জন্য শুভকামনা।

৮| ২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩৯

অক্ষর বলেছেন: +++++

৯| ২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা টা নিশ্চয়ই ভাল হয়েছে, কিন্তু আমি সাদামাটা মানুষ বলেই হয়ত খানিকটা দূর্বোধ্য ঠেকেছে ।

১০| ২০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:০৩

প্রবর রিপন বলেছেন: দূর্বোধ্য !!!
খুবি সহজ
আমাদের প্রেম আর নিরন্তন দন্দ নিয়ে আমি শুধু
আমার নিজের সাথে বোঝাপড়া টা করেছি।
আর আমরা সবার কাছে সবাই কি দূর্বোধ্য নই????
তাইতো
ভাষা দিয়ে কাছে আসার কি কি আপ্প্রাণ প্রচেষ্টা!!!!

১১| ২০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৪

অভিজিৎ বলেছেন: একপাশে আমি আমার হৃদয়কে তুলে ধরেছি বর্মের মতো
অন্যপাশে যখন তোমার হৃদয় এক খুরধার তলোয়ার
তোমার দিকে তাকাতে পারি না শত্রু ভেবে
আর তোমার কাছে শত্রুও নয় কোনো বিপদ
বরং যুদ্ধে যুদ্ধে শুধু দেখি বারবার হয় যৌথ মিলন ।



যুদ্ধ এবঙ প্রেম খুব নিকট বলেই কি বাঘ -হরিন খুব নিকট অন্ধকারে ছুয়ে থাকে পরস্পর....

১২| ২০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪১

পারভেজ বলেছেন: ভাবনার দারুন প্রকাশ।
+++

১৩| ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৯

জটিল বলেছেন: ভাইজান , আমার এখনো খেয়াল আসে আপনার বিশাল কবিতার বইটার কথা :|
তয় আপনি কবি হিসেবে বেশ ভাল , আমার শুভেচ্ছা রইল ।
আপনার গানের ফ্রী সিডি এর অপেক্ষায় আছি :)

১৪| ২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৫

কালপুরুষ বলেছেন: খুব ভাল লিখেছেন। চমৎকার বোধ আর তার প্রকাশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.