| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবর রিপন
আমার নাম অসুখ যে গ্রাম থেকে আমি এসেছি সেখানের বুড়ো চাষারা তাকে আদর করে ডাকে বেহেস্তের খামার নামে। সূর্যের অসময়ের ছেলে আমার বাবা মাকে সে ডাকতো পরাণ পাখি নামে, যেখানে তারা আমাকে পাঠিয়েছে সেখানের সুন্দরীরা তাকে আদর করে ডাকে "হাইই হ্যাণ্ডসাম দো্যখের বাগান'।
স্বপ্নের অবৈধ শূণ্যতাকে দখল করে
মৃত ঈগলের পালক দিয়ে তার সীমানা টেনে দিয়েছি,
তোমার জঙ্ঘার আঁধারে জমে থাকা বরফ
উৎসাহে গলে যায় সেখানে ঝর্ণার অবাধ্য গান হতে চেয়ে।
মরুভূমি ভালবাসি বলেই আমার জন্ম অথবা পতন
অনেক অনেক গোধূলির শব পড়ে আছে যে সমাধিফলকে
সেই ফলকের পাঁজরের ভেতর উত্তাপে সুরক্ষিত যে মরুভুমি।
আমার তৃষনা স্বপ্নের চেয়েও অস্পৃশ্য
আমার স্বপ্ন জন্ম না নেয়া পাখির ডানার চেয়েও নিঃসাঢ়।
আগুনের সব ভয়াবহ স্রোতস্বীনি নদীর তীরে
দাঁড়ানো তোমাদের ছায়া
তোমাদের দেহ মৃত্যুর ভঙ্গিতে নতজানু হয় দ্যাখে ছায়া পোড়া অঙ্গার,
আমি নেই সেই সব মরমী গানে
আমি নেই আকাশের অনির্বাপিত, ভূয়সী বিস্মরণে
তাহলে আমি যে আছি- তা কোথায়?
জীবনের সূর্য-প্রদীপে জ্বলে ওঠা স্বপ্নের শিখায় কি ছিলাম?
এক পুড়ে যাওয়া পতঙ্গের মতো কি নিজের হৃদয়কে ভুলে ছিলাম?
জীবনে প্রথম আমি যার গান শুনেছিলাম
সে ছিল এক প্রেতসাধক
যার চোখের তারায় দ্যাখা যেত এক ঈগলের গোরস্থান
আমি সেই গায়ককে শ্বাষরুদ্ধ করে মেরেছিলাম
যার পরের বছর থেকে আমার স্বপ্নের প্রান্তরে
ভরে গিয়েছিল খরা,মহামারী,আর বিরানতার প্রেতে
যেখানে স্বপ্ন প্রপাতে হারিয়ে যাওয়া তার ডানা খুজে বেড়াচ্ছিল
আমার ঘুম
সেই অভিশপ্ত ঈগলের গোরস্থানে।
স্বপ্নের স্পর্শে মৃত্যু জেগে উঠে হেটে যায় আলোর মোহনায়
মূমূর্ষ জ়গত যেখানে ধুকছে নিজের অচেনা নিঃশ্বাসের শব্দে
স্বপ্নের শূণ্যতার দখলে গিয়ে নিজেই কি হয়ে যাই বেদখল!
টেনে টেনে এনে জড়ো করি তবু সেখানে
বিয়ের আসরে মরে যাওয়া
অশরীরি লিপ্সায় দেহধারী
ভয়াবহ সব যুদ্ধের মোহময়ী স্ফূলিঙ্গ।
২|
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
প্রবর রিপন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে
ভাল লাগলো
আমিও আপনার ভাল লাগা রেখে দিলাম
ধন্যবাদ
৩|
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১১
মুয়ীয মাহফুজ বলেছেন: ভাল লাগল।
আমার ঈগলটাকে
আমি মাঝে মাঝে গোরস্থান থেকে ঘুরিয়ে আনি।সেখানটা ছিল গোলপাতা ঘেরা আর
বেশ।
৪|
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪১
প্রবর রিপন বলেছেন: ডরাইছি,
তোর ঈগল টা তো জ্যান্ত
আমার টা মরা
কিন্তু রেড ইন্ডিয়ানরা
মরা ঈগলের পালক, নখর, মাথা দিয়ে
মুকুট বানিয়ে মাথায় পরে
কিন্তু তাদের কি সভ্য জগত সভ্য বলবে?
বরং জীবিত ঈগলের বসবাস
নিউইয়র্কের কোন চিড়িয়াখানায়।
ভাল লেগেছে জেনে ভাল লাগলো
৫|
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ঈগলের গল্প পড়লাম মনে হলো। তবে শুরুর প্রগমন আমার কাছে একটু জড় লেগেছে, কাহিনী বয়ানের মতোন। সেখানে কি একটু দেখবেন?
[আশা করি কিছু মনে নেন না।]
৬|
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৯
প্রবর রিপন বলেছেন: আগে তো গল্পের ছলে হোক বা যেভাবেই হোক
স্বপ্নের অবৈধ শূণ্যতাকে দখল করি
তারপর না হয়
সবার চোখের আড়ালে
আমি আমার ঈগলের গোরস্থান টা কে উড়িয়ে জুড়োতে দিব
৭|
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪১
সোহেল হাসান গালিব বলেছেন: আপনার কবিতায় বাকস্ফূর্তি বেশ উপভোগ্য। এক পুড়ে যাওয়া পতঙ্গের মতো কি নিজের হৃদয়কে ভুলে ছিলাম?
ভূয়সী বিস্মরণ---শব্দবন্ধটা ভালো লাগলো। সেই সঙ্গে `অশরীরী লিপ্সায় দেহধারী'র মধ্যে যে বিপরীত সন্নিবেশ, তাও।
তবে কবি, বানানের ব্যাপারে আরেকটু সতর্ক হওয়া যায় না? বেশ কিছু বানান ভুল চোখে পীড়া দিচ্ছে।
আপনার জঙ্ঘা শব্দটা দেখে পুরনো কৌতুক মনে পড়লো। শামসুর রাহমান থেকে শুরু করে আমাদের কালের অনেক কবিই জঙ্ঘাকে `উরু' অর্থে ব্যবহার করেন।
এনি ওয়ে, কবি, আপনাকে শেষ রাত্রির শুভেচ্ছা ও সম্ভাষণ জানাই।
২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:০৫
প্রবর রিপন বলেছেন: ধন্যবাদ আপনাকে
খুটিয়ে খুটিয়ে কবিতাটি পড়ার জন্য।
আর আমি নতুন লিখতেছি
অভ্র ফন্টে
তাই কিছু বানান অন ইচ্ছাকৃ্ত ভাবে ভুল হয়ে যায়
৮|
২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:০৪
আশরাফ মাহমুদ বলেছেন: হাওয়ার উপর ভেসে রাখানোর মতো কবিতা!
২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:১২
প্রবর রিপন বলেছেন: মরুর যে হাওয়া আমার তাবু টাকে
উড়িয়ে নিয়ে যেতে চায়
সেই হাওয়া?
তাহলে তো ভাল
তাবু হীনতার উদ্বাস্তু স্বভাবে
আমার নিজ অস্তিত্ব
বিলুপ্তির
স্বাধীনতাই আর কোন বাধা থাকবেনা।
ধন্যবাদ আপনাকে
৯|
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৪
সবাক বলেছেন: খুবই স্বয়ংসম্পূর্ণ লেখা
১০|
৩১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৩৮
প্রবর রিপন বলেছেন: ধন্যবাদ
আপনার স্বয়ংক্রিয় মন্তব্য এর জন্য
১১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৭
রক্তকরবী বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে।
স্বপ্নের অবৈধ শূণ্যতাকে দখল করে
মৃত ঈগলের পালক দিয়ে তার সীমানা টেনে দিয়েছি,
তোমার জঙ্ঘার আঁধারে জমে থাকা বরফ
উৎসাহে গলে যায় সেখানে ঝর্ণার অবাধ্য গান হতে চেয়ে।
মরুভূমি ভালবাসি বলেই আমার জন্ম অথবা পতন
অনেক অনেক গোধূলির শব পড়ে আছে যে সমাধিফলকে
সেই ফলকের পাঁজরের ভেতর উত্তাপে সুরক্ষিত যে মরুভুমি।
আমার তৃষনা স্বপ্নের চেয়েও অস্পৃশ্য
আমার স্বপ্ন জন্ম না নেয়া পাখির ডানার চেয়েও নিঃসাঢ়।
অংশটা চমৎকার।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩০
রুবেল শাহ বলেছেন: আপনার প্রতিটা লেখাতেই ভিন্নতা লক্ষ্য করা যায়...........
ভাল লাগা রেখে গেলাম.............