| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রচেত্য
--- : শর্ত প্রযোজ্য : ---
টেলিভিশন এ্যাডের ইউনুস একজন নিতান্তই অফিসের বোকা পিয়ন যে কিনা নিজের হাতের কয়টা আঙ্গুল বা কোনটা ডান হাত, বাম হাত সেটাই সে চিনতে পারেনা। এটা তো এ্যডের কথা, দৃষ্টি আকর্ষনের জন্য নির্মাতা কত কিছু ভেবেই না হয় এমন আকর্ষণীয় বোকা সোকা এ্যাডটি তৈরী করেছেন। আকর্ষণীয়ও বটে!
আমি, আপনি যারা নিজের কয়টি আঙ্গুল, কিংবা ডান-বাম হাত ভাল করেই চিনতে পারি এবং দুপায়ের উপর ভর করে থাকা মস্তিষ্ক আজ এখন পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম করতে পারছে সেই সব মানুষগুলোকে তো আর বোকা বলা যাবেনা। আমরা বোকাও নই, সময়ে আবর্তে আমাদেরকে বোকা সাজিয়ে রাখা হয়। বোকার মত ভান করতে শেখানো হয়, আমরা জেনে শুনে কেউ বোকা হই আবার কেউ বোকার পরিবর্তে বোকার স্বর্গে বাস করে চালাক হই।
আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার তাদের সূচনায় দূর্ণীতি বিরোধী অভিযানে যে নাড়া দিয়েছিল তাতে সাধারণের মনে যে আশার সঞ্চার হয়েছিল এখনও কতটুকু তা জিইয়ে আছে, সেটা অনুধাবনের বিষয়। বড় বড় নেতাদের ধরপাকর এবং শাস্তি প্রয়োগ আলোচনায় সমালোচনায় নিয়ে আসলেও সাবেক এক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর সরকার আবারও কিছু কিছু নতুন প্রশ্নে সম্মুখীন হন। যাদের নামে দূর্ণীতির অভিযোগ আসবে তাদেরই শাস্তি হবে সেটাই যদি মূল লক্ষ্য হয় তাহলে এগুলো কে দেখবে ?
১) দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে কে ঠেকাবে?
২) জঙ্গী হামলাগুলোর বিচার কে করবে?
৩) জরুরী অবস্থা কি আদৌ উঠানো হবে?
উপরের ৩টি প্রশ্ন কোন বোকার নয়, বোকার স্বর্গে বাস করা এক সাধারণের প্রশ্ন ? আমরা কি সত্যি বোকা না আমাদেরকে বোকা বানিয়ে রাখা হয়েছে ? প্রশ্ন সেখানেই ...
২|
২৮ শে জুলাই, ২০০৭ সকাল ১০:৪০
আন্ধার রাত বলেছেন: বাঙালী সব সময়ই বোকা। এটার প্রমাণ দেয়ার কোন প্রয়োজন আছে কি? স্বাধীনতার এতো বছর পরও ফকিরই রয়ে গেলাম। এরপর বোধহয় মিসকিন হবো।
৩|
২৮ শে জুলাই, ২০০৭ সকাল ১০:৪২
নতুন বলেছেন: ১) আমার মনে হয়..... দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য আমরাই দায়ি... এই সরকার নয়... আর আমাদের সব বড়বড় ব্যাবসায়ি রাই বড় দুই দলের সমথক... সুতরাং এরা মুল্য এরা বারাচ্ছে .. কারন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি..এই সরকারের প্রতি সাধারন জনগন এর সমথন কমাব...
৪|
২৮ শে জুলাই, ২০০৭ সকাল ১১:৩১
এহহামিদা বলেছেন: @ আন্ধার রাত!
"স্বাধীনতার এতো বছর পরও ফকিরই রয়ে গেলাম।"
বাঙালী সব সময়ই বোকা নাকি বাস্তবতার ব্যপারে অন্ধ নাকি অন্ধ বানিয়ে রাখা হচ্ছে!!!! একটা লেখার চিন্তা আছে!! কিছু স্নিক প্রিভিউ দিচ্ছি।
এই আসন্ন বন্যা কি কিছু চিন্তার উদ্রেক করে না!!
প্রাকৃতিক দুর্যোগে ভারাক্রান্ত একটা দেশ, বাংলাদেশ। এমন দেশ মনে হয় দুনিয়াতে কমই আছে ভৌগলিক অবস্থানের কারনে!! বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষার পাঠ্যপুস্তকে বাংলাদেশ মানেই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে ভারাক্রান্ত একটি দেশ!!
থাম্ব রুল নাকি বলে প্রতি চার বছরে একটা বড় বন্যা আসে।
সাইক্লোন ৩/৪ বছরে!!
টর্নেডো, ঘুর্নি ঝড়, খরা!! আরো কত কি!!
তিন পা আগাই তো ২ পা পিছিয়ে যাই! এটাই মুল কারন!!!
একটা বন্যা, সাইক্লান বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যে বাংলাদেশের অর্থনীতিকে কতটা পিছিয়ে দেয় তার প্রমান বিভিন্ন ঐতিহাসিক অর্থনৈতিক ড্যাটা!!!
১৯৭০, ১৯৭৪, মাঝখানেও আছে, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৮, ২০০২ এর মত বড় বড় প্রাকৃতিক দুর্যোগগুলো যেভাবে আমাদের অর্থনীতিকে পিছিয়ে নিয়েছে। আপনাদের মালয়শিয়া, সিংগাপুরে কি এসব আছে!!!
৫|
২৮ শে জুলাই, ২০০৭ সকাল ১১:৩৯
প্রাগৈতিহাসিক বলেছেন: ১। আমার মতে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য আমাদের কিছু স্বার্থবাজ ব্যবসায়ী দায়ী যারা এর মাধ্যমে ফায়দা লুটতে চায়।
২। যারা বিচার করবে তারাই বড় চোর। সুতরাং তাদের বিচার করার পর যারা আসবে তাদের দ্বারা জংগীদের বিচার করতে হবে।
৩। জরুরী অবস্থা আরও কমপক্ষে ৫বছর থাকার পক্ষে আমি।
৬|
২৮ শে জুলাই, ২০০৭ সকাল ১০:৪৭
এহহামিদা বলেছেন: "দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য আমাদের কিছু স্বার্থবাজ ব্যবসায়ী দায়ী যারা এর মাধ্যমে ফায়দা লুটতে চায়।"
যেখানে এই সরকারই চাল কিনতে পারতাছেনা কারন আন্তর্জাতিক দরপ্ত্র আহ্বান করার পর চালের দাম উঠছে ২২ টাকা!!!!!
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০০৭ সকাল ১০:৪০
মুকুল বলেছেন: কমন প্রশ্ন...