নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

lets work for good changes

My work my life.

প্রণতি

I would like to work for my country. I believe every day we learn lot of thing.

প্রণতি › বিস্তারিত পোস্টঃ

দেল্লার ফাঁসির আদেশ, শাহবাগের আন্দোলনকারীদের এখন ওদের আনন্দ মিছিল করার সময়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

দেল্লার ফাঁসির আদেশ,

এই মাত্র দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হয়েছে। যদিও রায় পড়া শেষ হয়নি। তারপরও আমি খুশি, শেষ হয়েছে আমাদের দীর্ঘ প্রতিক্ষার। এই রায়ের অপেক্ষায় ছিলাম। তাকে তো হাজার বার ফঁসি দেবার কোন দরকার নেই। একবার দিলেই চলবে। তবু হোক ফাঁসি। এখন একটাই প্রতীক্ষা। কবে এ রায় কার্যকর হবে। এ রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হলো আমরা যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি সেটার বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে কাউকে ধর্মান্তরিত করা, জোর করে কোন কিছু চাপিয়ে দেয়া অন্যায়। কোন মেয়েকে ধর্ষণ করে এদেশে ক্ষমা পাওয়া যায় না। এ রায় তার প্রমাণ দিল, বাড়ি পোড়ানো বাড়িতে আগুন দেয়া কোন বাংলাদেশী মেনে নেয় না। মহামান্য আদালতকে অনেক-অনেক-অনেক ধন্যবাদ। আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা শাহবাগের আন্দোলনকারীদের। এখন ওদের আনন্দ মিছিল করার সময়।

রাত-দিন জেগে জেগে যারা এ বিচারকে ন্যায়ের পথে আনতে আন্দোলন করেছে তাদের শ্রদ্ধা জানাই। পিরোজপুর বাসীর প্রতি রইল আমার কৃতজ্ঞতা। তারা ৪১ বছর পরও সত্যিটা আদালতকে বলেছে। সারা দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা। ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ আমরা আর পিছনে ফিরে তাকাবনা।

জয় হোক জনতার, জয় সত্য ও সাম্যের। জয় হোক বাংলার।

জয় বাংলা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

নন্দনপুরী বলেছেন: আলহামদুলিল্লা্হ্‌.........
যাই মিষ্টি মুখ করে আসি....

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

স্পাইসিস্পাই001 বলেছেন: বাঙ্গালীর জয় হয়েছে......শাহাবাগের জয় হয়েছে....।

জঅঅঅঅঅয় বাংলা.........জয় ব্লগার... জয় শাহাবাগ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.