নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

lets work for good changes

My work my life.

প্রণতি

I would like to work for my country. I believe every day we learn lot of thing.

প্রণতি › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী এ মৃতু‌‌র মিছিল বন্ধ করুন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬



আপনি যেহেতু আমাদের দেশ পরিচালনার দায়িত্বে আছেন তাই তাই আমরা সুখে-দু:খে, বিপদে-আপদে আপনার শরণাপন্নই হই। এখনো দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার শরণাপন্ন না হয়ে উপায় নেই।

আপনি না দৃঢ় হাতে সবকিছু বন্ধ করলে আর কে করবে বলুন! আপনিই তো এদেশের শাসক।

তাই আপনার কাছে মিনতি করছি, আপনি এই মৃতুর মিছিল শক্ত হাতে বন্ধ করুন।

এ পর্যন্তর খবরে জানা গেছে মৃতের সংখ্যা ২১। এরা সবাই এদেশের নাগরিক। পুলিশ আছে, আছে শিবির আছে, আছে সাধারণ মানুষ। আমরা এ মুত্যর মিছিল চাই না। তবে, মানবতাবিরোধীদের বিচার চাই। আর একটি হত্যাকান্ড হবার আগে রাস্তায় প্রয়োজনে সেনাবাহিনী নামান। এ মৃতুর মিছিল বন্ধ করুন।



আপনি তো, আপনজন হারানোর কষ্ট সবচেয়ে বেশি জানেন। আপনাকে বলার কিছু নেই। শিবির যারা তারা আমাদের বখে থাকা সন্তান। তাদের সৎ পথে ফিরিয়ে নেবার দায়িত্ব আমাদেরই নিতে হবে। আপনাকে আর কি বলব, আপনি রাজনীতিবিদ আপনি সব বোঝেন! শুধু এ মৃত্যর মিছিল বন্ধ করুন। রক্ষা করুন দেশবাসীকে।

৬৯ এর গণঅভুত্থানে ৬ দফা দিয়েছিল এ দেশের ছাত্ররা। আর ৭১ এ আমরা দেখেনি ৩০ লাখ মানুষের লাশ, হয়েছে গণহত্যা। ২ লক্ষ নারীর উপর চলেছে পাশবিক নির্যাতন। আসুন আমরা সেই ইতিহাসের যেন কোন পুনরাবত্তি না হয় তার সর্বাত্নক চেষ্টা করি।



আপনার হাতে রাষ্ট্রর ক্ষমতা। সমস্ত ক্ষমতা প্রয়োগ করুন। পুলিশের হাতে গুলি না দিয়ে কঁাদানে গ্যাস দিন।



একটি লাশ চাই না। আমি জানি আপনি আমার মতোই লাশ মুক্ত রাজনীতি চান।



তাই আপনার কাছে বিনীত অনুরোধ, এ মৃতুর মিছিল বন্ধ করুন।



মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, বিনীতভাবে আবেদন করছি, অনুগ্রহপূর্বক মৃত্যুর মিছিল যেন আর দীর্ঘায়িত না হয়। আপনার হস্তক্ষেপ কামনা করছি।

ধন্যবাদ......জরুরী একটি বিষয় উপস্থাপনের জন্য @লেখক।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

চারশবিশ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, বিনীতভাবে আবেদন করছি, অনুগ্রহপূর্বক মৃত্যুর মিছিল যেন আর দীর্ঘায়িত না হয়। আপনার হস্তক্ষেপ কামনা করছি।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

িলয়া বলেছেন: Sohomot....

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

ফজলে রাব্বী চিৎকার বলেছেন: সেনাবাহিনী নামানোই কি সমস্যার সমাধান করবে????!!
আমার মনে হয় না।
কারণ তারা আরো বেশি গুলি করায় ওস্তাদ!!!!
এই মৃত্যু আমাদের কারোই কাম্য না।
শুধু টিয়ার শেল এ কতটা কাজ হবে তাতেও যথেষ্ট সন্দেহ আছে!!
কারণ এক্সট্রিমিস্ট দের প্রতিহত করতে এক্সট্রিম হওয়া ছাড়া আর কিই বা করার থাকে??
৩ জন পুলিশ কে তাদের তথ্য কেন্দ্রে ঢুকে পিটিয়া মেরে ফেলা টা কে আপনি কি বলবেন???
আবারও বলছি-এই মৃত্যু আমাদের কারোই কাম্য না!!

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার শরণাপন্ন না হয়ে উপায় নেই।
আপনি না দৃঢ় হাতে সবকিছু বন্ধ করলে আর কে করবে বলুন! আপনিই তো এদেশের শাসক।
তাই আপনার কাছে মিনতি করছি, আপনি এই মৃতুর মিছিল শক্ত হাতে বন্ধ করুন।

আল্লাহকে স্মরন করে -জাতিকে রক্ষার যে দায়িত্ব আপনার উপর ন্যস্ত ১৬ কোটির সবার ভার অর্পিত তাদের সুস্থ-স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.