নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

lets work for good changes

My work my life.

প্রণতি

I would like to work for my country. I believe every day we learn lot of thing.

প্রণতি › বিস্তারিত পোস্টঃ

শুধু ইমরানের বিরুদ্ধে মামলা হলো আমারটা কবে হবে ?

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩১





আমাদের সবার প্রিয় মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের বিরুদ্ধে কে এক ব্যক্তি নাকি মামলা করেছে শুনলাম। যে ইমরান আজ শত কোটি মুক্তিকামি মানুষের কথা বলছে তার বিরুদ্ধে যে মামলা করেছে সে নিশ্চয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়! তাই আমি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির একজন মামলা করেছে বলে ধরেই নিচ্ছি। তার নাম নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই।



ইমরান যেদিন বিকেলে ঘোষণা দিল সেদিনই বাসার সবাইকে নিয়ে বসলাম। বললাম, আমরা কি পতাকা উঠাব না? দেখতে চাইলাম সবার অভিব্যক্তি কি? সবাই বলল, আমরা পতাকা উঠাব। আমি বললাম, পরে কিন্তু শত্রুরা লিস্ট করে যারা যারা পতাকা তুলেছে তাদের ধরে নিয়ে যেতে পারে এবং খুন করতে পারে। ৭১ এ এমনটিই করেছিল। সবার এক কথা আমাদের যুদ্ধ মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে। কোন সরকার বা দলের বিরুদ্ধে না। আমরা পতাক তুলবই। যে লাল সবুজের পতাকার জন্য আমাদের অতীত আত্নীয়রা প্রাণ দিয়েছে সেই পতাকা তুলে আমরা তাকে সম্মান জানাব। যারা এই পবিত্র পতাকা ছিঁড়ে কুটি কুটি করেছে তাদের ঘৃণা জানাতেই ইমরানের কথা শুনে পতাকা তুলব।



ওদের একে একে এমন সব মন্তব্য পেয়ে মন খুব ভাল হয়ে গেল। বললাম, গত ১৬ ই ডিসেম্বরে যে পতাকাটা তুলেছিলাম, ওটা বের করে দেখ ঠিক আছে কিনা? আপা, বলল ওটার রং চটে গেছে আর একটু ছিঁড়ে গেছে ওটা তোলা যাবে না। আমি তখন ছোট্টটাকে টাকা ধরিয়ে দিয়ে বললাম, যাও কিনে আন। ওকে দিলাম ২০০ টাকা। ও গেল ১২০ টাকা দিয়ে একটা লাল-সবুজের পতাকা নিয়ে এল । আমরা খুশি হলাম।



আমি তো ঘুম থেকে দেরিতে উঠি। বললাম, কে সূর্য উঠার সাথে সাথে পতাকা তুলবে। ওরা চারজন রাজি হল। বললাম, জাতীয় সংঙ্গীত গেয়ে পতাকা তুলো। বলল, ঠিক আছে। রাতেই লাঠিতে শক্ত করে পতাকা টান টান করে বেঁধে রাখলাম। আর ঠিক হলো ছাদে ট্যাংকির সঙ্গে লাগানো বাঁশে পতাকা থাকবে। উড়বে আকাশে। আকাশের দিকে তাকিয়ে বলবে, দেখ আমি বাংলাদেশ। আমি তোমাদের ত্রিশ লক্ষের রক্তের লাল রং বুকে বয়ে বেড়ািচ্ছ।





আমি পরদিন সকালে অফিসের কাজে বাসা থেকে বের হলাম। রাস্তায় আসার পথে পুরো এলাকায় মোট ১৬ টি জাতীয় পতাকা দেখতে পেলাম। সবগুলোই বাসা বাড়িতে লাগানো। সবাই জানালার ফাঁক দিয়ে সবাই তাদের লাল-সবুজ পতাকা পতপত করে উড়ছে।



সেদিন আমার সঙ্গে আরও অনেকে আছে দেখেই অনেক ভাল লেগেছিল। সত্যিই আমরা এদেশটাকে সুন্দর একটা বাংলাদেশ বানাতে চাই। সেদিনের সেই পতাকা তোলায় অনেক অনেক অনেক বক্তব্য ছিল। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা কোন ধরনের অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি নই। আমরা দেশের চলমান রাজনীতির পক্ষে নই।



আমরা একটা সুন্দর, বৈষম্যমুক্ত, মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ চাই। আমরা ৪১ বছর আগে হওয়া অন্যায়ের বিচার করতে চাই । এ বিচারের মাধ্যমে শেষ করতে চাই আমাদের অতীত স্বজনদের উপর হওয়া অন্যা-অত্যাচারের বিচার।



আমরা চাই স্বর্গে শান্তিতে থাকুক আমাদের পূর্ব প্রজন্ম।



কিন্তু আমরা এত কিছু বোঝার পরও এটা সত্যি হাস্যকর যে ইমরানের বিরুদ্ধে মামলা হলো!



তাহলে আমরা যারা ছাদে, গাড়িতে, ফ্ল্যাটের জানালার ফাঁক দিয়ে পতাকা উড়ালাম তাদের বিরুদ্ধে মামলা কবে হবে?



মামলা করবি! কর, মামলা, পতাকা উড়ানোর দায়ে দেশের ষোল কোটি মানুষের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির বিরুদ্ধে মামলা কর!!



আর সেই সব হায়েনা যারা আমার পবিত্র পতাকা কেটে কুটি কুটি করল তাদের কি বিচার এই বাংলার মাটিতে কোন দিন হবে না!!!!!



ইমরানের বিরুদ্ধে মামলা করে কোন লাভ নাই আমি জানি ইমরানের এই সত্যের লড়াইয়ে বিচারক ওর পাশে থাকবে । আমার বিরুদ্ধে মামলা হলেও বিচারক আমার পক্ষে থাকবে কেননা, আমরা হায়েনাদের হাতে জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানাতেই কোন হিংস্র পথ বেছে না নিয়ে অহিংস পথে জাতীয় পতাকা তুলে তাকে সম্মান প্রদর্শন করেছি। বিচারক তো আমার আমেরিকার নাগরিক নয়! সে বাংলাদেশী! আর তাই সে দেশের পতাকাকে সম্মান জানানো কে অপমান কিছুতেই করবে না। কখখোনো না।



জয় বাংলা!



প্রণতি প্রণয়



০৭.০৩.২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.