নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

lets work for good changes

My work my life.

প্রণতি

I would like to work for my country. I believe every day we learn lot of thing.

প্রণতি › বিস্তারিত পোস্টঃ

ভাগ্যিস আমি বিশ্ববিদ্যালয়ে পড়িনি পড়লে আমাকেও ....

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৮

ভাগ্যিস আমি বিশ্ববিদ্যালয়ে পড়িনি পড়লে আমাকেও ....



ভাগ্যিস আমি বিশ্ববিদ্যালয়ে পড়িনি। যদি পড়তাম, আমাকেও শিবির করতে হতো। কারণ আর কিছুই নয়। আমাকে যে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে ক্যাম্পাসে থাকতে হত! আর তখন ই তো আমাকে শিবির করা লাগতো। আমিতো একটা অপদার্থ মানুষ। নিজের জীবনে শিক্ষায় মোটেই এগুতে পারিনি। শুধু নিজের নাম-ঠিকানা, লিখতে পড়তে পারার মতো সামান্য কিছু বিদ্যা অর্জন করেছি।



যা দিয়ে এই দেশ-মা-মাটির কিছুই উপকার হয়না। শুধু উপকার হয় আমার নিজের। আমার পেট চলে।



শিবিরের উপর এত রাগ হতো না, যদি না যারা শিবির করে তারা শুধূ শুধু আমার বাংলাদেশ মা টাকে এমন করে গালি দিত। যারাই শিবির করে তারাই বলে, কি লাভ হয়েছে বাংলাদেশ স্বাধীন করে। আমি ওকথা শুনে আঁৎকে উঠি। হায়, হায়, হায় বলে কি! সামান্য বাংলাদেশের চার অঞ্চলের মানুষ আমরা একসঙ্গে থাকি তাই আমাদের কত কষ্ট হয়। দক্ষিণের মানুষ উত্তরের মানুষকে দেখতে পারেনা। পূর্বের মানুষ পশ্চিমাদের দেখতে পারেনা। সবাই খালি অঞ্চলভিত্তিক বৈষম্য করতে চায়। আর এ বৈষম্য করে তারাই যারা কিনা এক জাতি এক প্রাণ। বেশিরভাগই বাঙালি বেশিরভাগই মুসলমান। তারপরও এত প্রভেদ! আর পাকিস্তান! সেই কোন দূরের দেশ। ১২ হাজার মাইলের দূরত্ব!

এক ধর্ম ছাড়া ভাষা, সংস্কৃতি, আচার-অনুষ্ঠান কোনকিছুতেই কিছুই মিল নেই। কোনও মিল নেই।



তাদের সঙ্গে আমরা ছিলামও কিছুদিন। কিন্তু তারা আমাদের কোন উপকার না করে শুধু নির্যাতনই করেছে। এত মানুষ মেরেছে আমাদের! এটা খুবই কষ্টের!



আজ শিবির যারা করে তাদের জন্য আমার কোন ক্ষোভ বা কষ্ট হতো না। কিন্তু আমি রাগ না করে পারিনা। যারা শিবির করে ওরা কেউ আমার বন্ধু, আত্নীয়। এরা আমার চারপাশেই আছে। আমি ওদের সঙ্গে প্রতিদিন দেখা করি কথা বলি। একসঙ্গে খাই চলি। কিন্তু ওদের জন্য আমার কষ্ট কমেনা। সৃষ্টিকর্তা যদি আমাকে এমন কোন ক্ষমতা দিত তাহলে আমি ওদের ব্রেন ওয়াশ করে বাংলাদেশের জন্য নিরন্তর প্রেম এনে দিতাম। কখনো ওদের বলতে দিতাম না বাংলাদেশ নয় পাকিস্তান দেশটা ভাল ছিল। কখনো বলতে দিতাম না রাজাকার আবার কি জিনিস!



মুক্তিযুদ্ধের সময় হওয়া নির্যাতন ও নিপীড়ন ওদের ব্রেনে পুশ করে দিতাম। তাহলে ওরা আর কিছুতেই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির রাজনীতি করতে পারতো না কিছুতেই না! কিছুতেই না!



হে সর্বশক্তিমান তাদের তুমি শুভ বুদ্ধির উদয় কর!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৪

িসজন বলেছেন: বিশ্ববিদ্যালয়ে পড়লেই শিবির করতে হবে এই ধারণা আপনাকে কে দিল?

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

প্রণতি বলেছেন: যারা পড়ার কারণে শিবির করছে বা একসময় করতে বাধ্য হয়েছে তারাই বলেছে।

২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩

কামালপ্রতাপ বলেছেন: বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা আপনার মত নয়। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানেই শিবির আছে। ওরা বুঝে শুনেই শিবির করে। সুতরাং শিবির নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে বেশি চিন্তা করেন।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

প্রণতি বলেছেন: আপনার দামী পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয় আপনার মতো স্বার্থপর হতে পারলে বেশ ভালই লাগতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.